somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলাদেশে নোংরা রাজনীতি

১২ ই মার্চ, ২০১৩ দুপুর ১:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার মনে হয়, বাংলাদেশের কোন ইসলামী দলই যদি সঠিক হয়, তবে তাদের মধ্যেই বিভেদ কেন? আবার আমরা যে দলেরই হইনা কেন, ইসলাম বিদ্বেষ কোনভাবেই মেনে নেয়া যায় না, কারণ সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশে বিএনপি বলুন, আওয়ামী লীগ বলুন অথবা ইসলামী দলই বলুন, সব দলেই কিন্তু মুসলিম বিদ্যমান। তাছাড়া মুসলিম বলুন বা হিন্দু/খ্রিস্টান বলুন, কোন ধর্মেরই মূলনীতিতে কিন্তু অন্য ধর্মের প্রতি বিদ্বেষ নেই। আসলে আমরা সব ধর্মাবলম্বীরা যদি পুরোপুরি সঠিকভাবে ধর্ম মেনে চলতাম, তাহলে এ ধরণের সমস্যা, গণহত্যা অথবা সন্ত্রাসী কার্যকলাপ (আপনি যাই বলুন) ঘটত না। আর বর্তমানের বড় ব্যাপারটি হলো, নাস্তিকতা বা ইসলামী বিদ্বেষী অভিযোগটির ব্যাপারে সব দলগুলো সহনশীলতার পরিচয় দিয়ে যাচাই করা উচিৎ ছিলো। প্রকৃত ঘটনা হলো, রাজনৈতিক দলগুলোর ভিতরেই কিছু অতি উৎসাহী যা সুবিধাবাদী রয়েছেন, যারা নিজেদের স্বার্থে দলকে বিকৃতভাবে কলুষিত ও বিভ্রান্ত করে ব্যবহার করে থাকেন। আর বর্তমানের ঘটনাগুলোর জন্য তারাই বেশি দায়ি। আর অন্যদেরও উচিৎ ছিলো দলের মুখস্থ কথাগুলো না আউড়িয়ে নিজে নিজে প্রকৃত ব্যাপারটির সন্ধান করা। কারণ "চিলে কান নিয়ে গেছে"র দিন এখনই আমাদের সমাপ্ত করা উচিত। সেই পলাশী থেকেই এ জাতির ভুল করা এবং তার মাশুল গুণে আসছে। বিশ্বজিতের হত্যাকান্ডে যারা গ্রেফতার হয়েছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রী যখন বললেন, বিশ্বজিত হত্যায় অভিযুক্তরা কেউ ছাত্রলীগের সক্রিয় কর্মী নয়। অথচ এর পূর্বে বলে আসছিলেন, ছাত্রশিবির বিশ্বজিৎকে খুন করেছে। আসলে কে খুন করেছে, এটি নিয়ে তর্ক না করে যথোপযুক্ত তদন্ত করাই তো আসল কথা। যদি কেউ কোন অপরাধ করে থাকে, কে করেছে যা আপনি জানেন না, তখন কি আমার বলা উচিৎ হবে যে, আমি করিনি। আপনি তো আসলে আমাকে জিজ্ঞেসই করেননি। দায়িত্বশীলদের এ ধরণের উক্তি করাই উচিৎ নয়। অপরাধ অপরাধই, তা যেই করুক না কেন। আমরা মানুষ, লোভের বশে বা মোহের বশে বা অতি উৎসাহী হয়ে এ ধরণেল কার্যকলাপ যে কেউর ভিতরেই জেগে উঠতে পারে। এমন তো নয় যে, রাজনৈতিক দলগুলোর সন্ত্রাসী মনোভাবের কর্মী সন্ধানের কোন ডিভাইস রয়েছে। দলের উচিৎ অপরাধীকে অপরাধী মনে করে দল থেকে বিতাড়িত করা। এরকম সব দলেই কিছু বিকৃত মানসিকতার কর্মী থাকতেই পারে।
আর আমাদের দেশে ক্ষমতায় যে দলই আসেন, দলের সবাই তাদের যেকোন ধরণের কার্যকলাপে সমর্থন দিয়ে যান। আমি যেমন আগেই বলেছি, দলের মধ্যে নিজেদের স্বার্থসিদ্ধির জন্য কিছু লোক এবং বিকৃত খুনী মানসিকতার কর্মীও থাকে। তাহলে যদি দলের কান্ডারী কেউ ভুল কোন সিদ্ধান্ত নেন, কর্মীদের তো উচিৎ তা ধরিয়ে দেয়া। দল থেকে দেশ বড়, এ মনোভাব সব দলের থাকা দরকার। কারণ, দলের তথাকথিত কিছু উশৃঙ্ক্ষল কর্মী অথবা নেতাদের ভুল সিদ্ধান্তের জন্যতো পুরো দলেরই বদনাম হয়ে যায়। শেষমেষ সাধারণ জনগণও তাদের ত্যাগ করে। আপনি কি কোন বছর দেখেছেন, কোন রাজনৈতিক দল ক্ষমতায় গিয়ে ক্ষমতার অপব্যবহার করেনি? আমরা সবসময় সরকারের দোষ দেখাই। আয়নায় চেহারা দেখে আয়নার চেহারা খারাপ না বলে আগে নিজেকে দেখা প্রয়োজন। আমরা সরকারকে যেমন প্রপোজ করব, সরকার তো তাই করবে। আমরাই বা কেন, সরকারের ভুল কাজে সমর্থন দিয়ে যাব? অন্য দল ওটা করেছে বলে, নিজেদের ভুলগুলো খাটো করে দেখলে তো আমরা সাধারণ জনগণের উপরই প্রতিশোধ নিচ্ছি। অন্য দলের তাতে ক্ষতি কি?
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকে স্রেফ একা ছিলাম....

লিখেছেন নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১

আজকে স্রেফ একা ছিলাম....



সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

আর্ন্তজাতিক সাফল্য

লিখেছেন রোকসানা লেইস, ১৫ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৮



আবার আজ আমার বানানো মুভি নিয়ে কয়েকটি কথা বলতে এলাম। গত মাস তিন ধরে বছর শেষের সর্ট ফিল্ম গুলোর প্রতিযোগীতায় অংশ গ্রহণের শেষ আয়োজন চলছে। মুভিটা তৈরি করেছি। তা... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

সবই তোর ভালোর জন্য

লিখেছেন সম্‌প্রীতি, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৭

আমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।

আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×