শাহবাগের প্রধানতঃ তরুণ প্রজন্মের গণআন্দোলনে যুদ্ধাপরাধের স্বচ্ছ বিচার দাবির পাশাপাশি শেয়ার বাজার লুটেরাদের চিহ্নিতকরণ, সাগর রুনির হত্যাকারীদের খুঁজে বের করা ও বিচার, বিশ্বজিতের লাশ নিয়ে রাজনীতি ও হত্যার বিচার, ইলিয়াস আলীর সন্ধান, আহসান উল্লাহ মাষ্টার, কিবরিয়া হত্যার হত্যাকারীদের বিচার, হলমার্কের কোটি কোটি টাকার দূর্নীতি, পদ্মা সেতুর ভয়াবহ রাষ্ট্রীয় দুর্নীতি, জনগনের আমানতের হাজার হাজার কোটি টাকা ব্যাংক থেকে লুটপাট, ফালু-হারিছ চৌধুরীদের বাগান বাড়ীতে সুন্দরবনের হরিণ, ছাত্রলীগের/ ছাত্রদলের সন্ত্রাস, বিডিআর পিলখানায় ৫৮ জন আর্মি অফিসারের ভয়াবহ হত্যাকান্ডের সুষ্ঠু বিচার, চিহ্নিত খুনি বিকাশের মুক্তির কারণ, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি প্রতিকার, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, গ্যাস সংকট, ফাঁসির আসামীদের রাষ্ট্রপতির ক্ষমার কারণ চাওয়া প্রভৃতি দাবিগুলো দফা আকারে উত্থাপনের এখনই উপযুক্ত সময়।
মূল কথা, কোন রাজনৈতিক দলই তথা দলের নেতারা দেশ ও জনগণের সুফল চান না। ফলে সবারই আমূল সংস্কার প্রয়োজন। আসলে আমার মতে গণতান্ত্রিক দেশে স্বৈরতান্ত্রিক রাজনীতি চলছে বলেই এই সমস্যা। তাই দেখা যায়, সব দলেরই নেতৃবৃন্দ উর্ধ্বতন নেতৃবৃন্দের যেকোন সিদ্ধান্ত জ্বী হ্যা জ্বী হুজুর বলে মেনে নেন। এতে দেশ ও দশের ভালো-মন্দের ব্যাপারটি বিশ্লেষণ করে দেখেন না, অন্যদের সাথে পরামর্শ করেন না। তারপর 'আমি', 'আমার ওমুক' দল যা করছে সবই ভালো। তোতা পাখির মতো সবাই একই বুলি আউড়িয়ে যান। অন্য দল কোন ভালো কিছু করলে তা প্রশংসিত হয়না। আসলে যতদিন না আমরা নিজেরা ভালো হব, ততদিন এই দেশের কোন মঙ্গল আমাদের আশা করাই ভুল। আমরা নিজে ভালো হলে, দল ভালো হবে, তথা দেশেরও ভালো হবে। আন্দোলনের নামে হরতাল নামক নোংরা অস্ত্র ব্যবহার, বিরোধী পক্ষের প্রতি প্রতিহিংসাপরায়ণ মনোভাব, পালায় পালায় সরকার বদলের সাথে সাথে দলগুলোর গতিবিধির পরিবর্তন, দলগুলোর "শুধু আমি/আমরাই ভাল, অন্যসব দলগুলো সবসময় খারাপ করে ও নিকৃষ্ট" এধরণের দৃষ্টিভঙ্গীর পরিবর্তন আনয়ন.....
আসলে ব্যাপারটি ঘটেছে সাধারণ জনগণ তথা তরুণ সমাজের এতদিনের সুপ্ত থাকা অগ্নির বিস্ফোরণ থেকে। যাতে আসলে শুধুমাত্র রাজাকারের ফাঁসি চাওয়া নয়, উপরের অন্যান্য ব্যাপারগুলোও লুকিয়ে আছে। হয়তো কাদের মোল্লার ইস্যুতে তা জাগরিত হয়েও হচ্ছে না। এতদিন হয়তো জনতা ফুঁসে উঠার সুযোগ খুঁজছিলো। কাদের মোল্লার অস্বচ্ছ বিচারের মধ্য দিয়ে তা উঠে এসেছে। আবার হয়তো মিডিয়ার অসৎ উদ্দেশ্যের কারণে সেসব তরুণের মুখের কথা হাইলাইট করে আসছে না বা মাইকে বলার সুযোগ দেয়া হচ্ছে না। এখানে আরেকটি ব্যাপার হলো, কোন রাজনৈতিক দলের কোন সমাবেশ বা আন্দোলন হলে তা সুনিয়ন্ত্রিত হয়। এখানে তো সেরকম কোন নেতৃত্ব বা যাকে বলে চেইন অব কমান্ড নেই, ফলে কিছুটা বিচ্ছিন্নভাবে চলছে। সেটিও একটি কারণ।
এখানে তরুণদের উন্মাদনাকে ব্যবহার করা হচ্ছে। এ গণজাগরণের অনেক ভালো দিকের মধ্যে রয়েছে, এটি হয়তো সাম্যবাদী, সৈরতান্ত্রিক কোন নেতৃত্বের বিরুদ্ধে তাদের একটি ভদ্র প্রতিবাদ। যখন যে দল ক্ষমতায় যায়, তাদেরকে দেখা যায়, জনগণের মৌনতাকে পুজিঁ করে আন্দোলনের নামে ধ্বংসাত্মক কার্যকলাপে মত্ত হয়, এ গণজাগরণে প্রমাণ হলো প্রতিবাদের ভিন্ন এক অভিনব অনেক পন্থা রয়েছে, যাতে প্রতিবাদ করেও সফল হওয়া সম্ভব। হরতাল, গাড়ি ভাঙচুর, খুন প্রভৃতির মত নষ্ট কিছু বিকৃত আন্দোলনের বিকল্প হতে পারে এ গণজাগরণের মত অভিনব ব্যাপারগুলো।
ইসলামের পক্ষে কথা বলে যদি কাদের সিদ্দীকি রাজাকার হয়ে থাকেন, তবে কি ইসলাম ও মুক্তিযুদ্ধ দুপিঠ? অথবা মুক্তিযুদ্ধ কি শুধু আওয়ামী লীগে থাকারাই করেছিলেন?.....
সত্যিই যদি জামায়াতে ইসলামীর খারাপ উদ্দেশ্য থেকে থাকে, তবে তার বিরুদ্ধে দাঁড়াতে গিয়ে কিছু নাস্তিকদের নেতৃত্ব আমরা নিতে পারি না, তাতে তো বিভক্তি আসবেই। একদিকে নাস্তিকদের সাথে নেয়া, অন্যদিকে ধর্মব্যবসায়ীদের মূলোৎপাটন করা সম্ভব নয়। ইসলাম যেমনি সত্য, তেমনি যুদ্ধাপরাধের মত অন্যান্য সব ধরণের অপরাধও অপরাধ বলে সত্য। আর তাছাড়া শুধুমাত্র যুদ্ধাপরাধের বিচার করলেই যদি আমাদের জনগণের অন্যান্য সকল সমস্যাগুলোর সমাধান হয়, তাহলে আমি মনে করি এদেশের জনগণ এক পায়ে এর সমর্থনে দাঁড়িয়ে যাবে, শাহবাগে দিনের পর দিন এত কষ্ট করে অনির্দিষ্টকালের জন্য আন্দোলন করতে হবে না। দেশের সবাই এক বাক্যে দল,মত নির্বিশেষে তাতে সমর্থন দেবে।
সর্বশেষ এডিট : ১২ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




