somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মিয়ানমার : আকিয়াবের ৮টি গ্রামে আগুন, মুসলিম নিধন চলছে

২২ শে অক্টোবর, ২০১২ সন্ধ্যা ৬:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মিয়ানমারের সরকারি সমর্থনপুষ্ট মুসলিম-বিরোধী সহিংসতার ধারাবাহিকতায় গতরাত থেকে জ্বলছে আকিয়াবে শহরের পার্শবর্তী আটটি গ্রাম। সর্বশেষ খবর অনুযায়ী, আজ দুপুর পর্যন্ত মুসলমানদের বাড়ী-ঘরে আগুন জ্বলছিল। হাজার দুয়েক রাখাইন যুবক মুসলিম গ্রামগুলো ঘিরে রেখেছে।
বাংলাদেশের সীমান্ত সংলগ্ন এলাকা থেকে প্রাপ্ত টেলিফেন বার্তায় জানা যায়, আকিয়াব জেলার মাম্রা, কিয়াট থৌ ও ম্রাউ থানার মুসলমানদের বাড়ী-ঘরে গতরাতে আগুন লাগিয়ে দেয় বৌদ্ধ উগ্রবাদী রাখাইনরা।
এ সহিংসতায় সেখানকার সেনাবাহিনী ও সীমান্তরক্ষী নাসাকা বাহিনীর সদস্যরা সহযোগিতা করেছে বলে মুসলিম নাগরিকরা অভিযোগ করেছেন। তারা জানিয়েছেন, সরকারি বাহিনীর সদস্যরা হামলাকারীদের বাধা না দিয়ে বরং ড্রাম ও জেরিকেন ভর্তি পেট্রোল ও কেরোসিন সরবরাহ করে সহিংসতায় সক্রিয় সহায়তা দিয়েছে।
অসমর্থিত খবরে জানা গেছে, সর্বশেষ সহিংসতায় অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে।
নিজ বাসভূমে অবরুদ্ধ মিয়ানমারের মুসলমানরা যখন আসন্ন ঈদ-উল-আজহা উদযাপনের প্রস্তুতি নিচ্ছিল, ঠিক সে সময় এ হামলার ঘটনায় তাদের মধ্যে নতুন করে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে।
মিয়ানমার সরকার ও উগ্র বৌদ্ধ ধর্মীয় নেতাদের দাবি- মুসলমানদের সেদেশের নাগরিকত্ব বাতিল করা হোক, তাদের শহরের বাইরে সরিয়ে উদ্বাস্তু শিবিরে নিয়ে যাওয়া হোক।মিয়ানমারের মুসলমানদের বিরুদ্ধে কয়েক মাসব্যাপী পরিচালিত ভয়াবহ নিপীড়নের ব্যাপারে অনুসন্ধান করতে ওআইসি'র মিশন আকিয়াব সফরে যেতে চাইলেও অনুমতি দিচ্ছে না মিয়ানমার সরকার।

৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"জাগো বাহে কোনঠে সবাই"....

লিখেছেন জুল ভার্ন, ০২ রা আগস্ট, ২০২৬ সকাল ১০:৩৬



ফেসবুক মেমোরিঃ
৩২ জুলাই এই পোস্ট লিখেছিলাম.....

"জাগো বাহে কোনঠে সবাই"....

ভালো থাকার চেষ্টা সবসময় করি, বেঁচে থাকার উপাদান খুঁজে নিতে চেষ্টা করি- পুঞ্জিভূত ক্ষোভ আর কিছু করতে না পারার আফসোস... ...বাকিটুকু পড়ুন

সিনেমা সীমানা পেরিয়ে - বালির দাগে রাজনীতি

লিখেছেন রাজসোহান, ০২ রা আগস্ট, ২০২৬ সকাল ১১:০২



১৯৭০ সালের ১২ নভেম্বর রাতে পৃথিবীর ইতিহাসে রেকর্ড হওয়া সবচেয়ে প্রাণঘাতী ঘূর্ণিঝড় আঘাত হানে। ভোলা সাইক্লোন। দশ মিটার উঁচু জলোচ্ছ্বাস উঠে আসে ব-দ্বীপের নিচু চরে। মৃতের সংখ্যা তিন থেকে পাঁচ... ...বাকিটুকু পড়ুন

কথার বুলেট ছুড়ি

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০২ রা আগস্ট, ২০২৬ দুপুর ১২:৫০



ভাবতে তোমার দোষটা কোথায়?
ভেবে দেখো পাপ করোছো নাকি
সংসারে কেনো জাহান্নামে পুড়ো-
ভাবতে তোমার দোষটা কোথায়?

দোষটা তোমার নিজের ভুলগাড়ি
কেমনে চালাও ব্রেক ফেল হয় আড়ি
অহমিকার ভুলটা তোমার নয় কি
দোষটা তোমার নিজের ভুলগাড়ি।

এক্সিডেন্ট... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরি - ১৯৫

লিখেছেন রাজীব নুর, ০২ রা আগস্ট, ২০২৬ দুপুর ২:১২



আজ সকালে হোটেলে নাস্তা করেছি।
ইচ্ছা ছিলো ঘুম থেকে উঠবো ১২ টায়। কিন্তু এক ছাগলে অকারণে ফোন করে ঘুমটা নষ্ট করে দিয়েছে। রাতে যে মোবাইলের সাউন্ড বন্ধ করে... ...বাকিটুকু পড়ুন

দেশ ভ্রমনঃ মেহেন্দীগঞ্জ উলানিয়া_জমিদার বাড়ি

লিখেছেন মৌন পাঠক, ০২ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৭

আপনি যদি ঢাকায় থাকেন, তবে কোনো এক বিকেল কিংবা সন্ধ্যায় চলে যান সদরঘাটে। সেখান থেকে উলানিয়াগামী কোনো একটি লঞ্চে উঠে পড়ুন। লঞ্চের ম্যানেজারের সঙ্গে কথা বলে এক পাশের একটি কেবিন... ...বাকিটুকু পড়ুন

×