somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাউন্ডুলে কথা-১

০৪ ঠা জানুয়ারি, ২০১৫ রাত ৮:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শহীদ ফারুক সড়ক থেকে ডেমরা যাওয়ার রাস্তায় যেতে হলে, ফ্লাইওভার এর নিচ দিয়ে যাত্রাবাড়ী মোড় নামে অতিকায় ভয়ংকর একটি জায়গা পার হতে হয়। আমার কাছে ওই জায়গা টুকুন পার হওয়াটা সবচেয়ে ভয়ংকর কাজের একটি। ভাগ্য কিংবা দুর্ভাগ্য যেটাই হোক না কেন, আমাকে বিগত দুই মাস ধরে নিয়ম করে প্রায়ই ওই জায়গাটা পার হতে হয়। ফ্লাইওভারের নিচের ওই মোড়টার একটা বিশেষ ব্যাপার আছে। কোন এক বিচিত্র কারনে ওই জায়গায় সব মানুষ ও যানবাহন অতিমাত্রায় অস্তির হয়ে পরে। তাই ওই জায়গায় আমার নিজেকে অনেক অসহায় লাগে।হাত পা নেড়েছেরে লম্প জম্প দিয়ে কোনরকম জায়গাটা পার হতে পারলেই মনে হয়, যাক বাঁচা গেল আজকেও কিছু হয় নাই।
কিছু দিন যেতেই একজন মাঝ বয়সী ট্রাফিক সার্জেন্ট আমাকে রাস্তা পার হতে সাহায্য করা শুরু করেন।আমি ব্যাপারটা খুব একটা পাত্তা দেই নাই প্রথম দিকে।কিন্তু যখন ব্যাপারটা প্রায়ই হতে লাগল তখন আমার কাছে কেমন অসস্তিকর হয়ে দাড়াল। একজন মাঝবয়সী লোক আমাকে হাত ধরে রাস্তা পার করে দিচ্ছেন, এটা উপভোগ করার মত কোন ব্যাপার নয়।আগত্ত আমাকে বাধ্য হয়েই ওই ট্রাফিক সার্জেন্টকে এড়িয়ে চলাচল করতে হয়।
কিছুদিন আগে আবার তিনি এক প্রকার জোর করেই আমাকে রাস্তা পের করে দিলেন। ওই দিন বাধ্য হয়েই জিজ্ঞাস করলাম-
আপনি কেন আমাকে রাস্তা পার করতে সাহায্য করেন?
-এমনি ভাল লাগে।
-আপনি এমনি এমনি কাজটা কেন করবেন? আমারতো ব্যাপারটা ভাল লাগে না?
আমার এই কথার উত্তরে তিনি যা বললেন তা হচ্ছে- আমার বয়সী ওনার একটি ছেলে রাস্তা পার হতে গিয়ে দুর্ঘটনায় মারা যায়। তারপর থেকে যাকেই পারেন রাস্তা পার হতে সাহায্য করেন।এর পর আর কোন কথা চলে না।আমি আমার গন্তব্যের দিকে হাটা দেই।
ভালবাসার বহিঃপ্রকাশ বোধহয় এমন সুন্দরই হয়। ভদ্রলোক যে আমাকে ভালবেসে কাজটা করছেন তা নয়,তার ছেলের প্রতি তীব্র ভালবাসারই বহিঃপ্রকাশ এটা।ভালবাসা ও ঘৃণা দুইটাই তীব্র মানুষিক অনুভূতি,পার্থক্য গড়ে উঠে শুধু তাদের বহিপ্রকাশে।সত্যি সত্যি যদি আমাদের সবার, আমাদের দেশ ও মানুষের প্রতি ভালবাসা থাকত তাহলে তার বহিঃপ্রকাশ গুলো ও বোধহয় এমন সুন্দর হত।
পৃথিবীতে কাউকে ভালবাসা খুবই সহজ কাজ কিন্তু কারও কাছ থেকে ভালবাসা পাওয়াটা বোধহয় সহজ নয়।এখন আমি প্রায়ই ভদ্রলোকের কাছে গিয়ে দাড়াই। তিনি খুব আনন্দের সাথে আমাকে রাস্তা পার করে দেন।একটি সত্যিকারের ভালবাসার বহিঃপ্রকাশ,দেখতে ভাল লাগে।
সর্বশেষ এডিট : ০৬ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:২৪
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জিন্নাহ পর্ব-২

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৫ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:২৯



এবার জিন্নাহর পাকিস্তানের রাষ্ট্রভাষা সম্পর্কিত বিতর্কিত বক্তব্যে আসা যাক। জিন্নাহ জন্মসূত্রে গুজরাটি ছিলেন এবং কেবল ইংরেজি ও গুজরাটি ভাষা জানতেন। তিনি উর্দু বলতে পারতেন না। সেক্যুলারিস্ট জিন্নাহ যেহেতু ব্যক্তিজীবনে... ...বাকিটুকু পড়ুন

যাকে শত্রু ভাবছেন, সে হয়তো আপনার জীবনের একজন পথপ্রদর্শক

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৫ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:৩৭

গানঃ সামু একটি ছোট নৌকা
https://suno.com/s/ckWb25lfp1xBLIzc
==============



একটা পুরনো গল্প বলি। একটি বনে কিছু বাঁদর আর বেবুন বাস করতো। সেই বনের পাশেই একটি ভুট্টার ক্ষেত ছিলো। বাঁদর আর... ...বাকিটুকু পড়ুন

বাংলা ভাষা সংস্কৃত ভাষার উপভাষা নয়

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৫ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৩৩


বাংলা ভাষা একটি স্বতন্ত্র ভাষা। বাংলা ভাষা সংস্কৃত ভাষা থেকে আসে নাই, এটা মেনে নিতে হবে। কারণ, ইতিহাসে আছে, ভারতবর্ষে আর্যদের আসার আগেও 'বঙ্গ' নামের একটি অত্যন্ত সমৃদ্ধ একটি ভূমি'র... ...বাকিটুকু পড়ুন

ইসলামের জ্ঞানদীপ : যুক্তির আরব্য-ফারসী নবযাত্রা প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য -৩য় পর্ব

লিখেছেন ডঃ এম এ আলী, ০৬ ই অক্টোবর, ২০২৬ রাত ১:১৭

সংবাদপত্র

লিখেছেন রাজীব নুর, ০৬ ই অক্টোবর, ২০২৬ সকাল ৮:৫৩



একালে কি কেউ কেউ সাতসকালে এখনো অপেক্ষায় থাকেন কখন আসবে সংবাদপত্র?
একদা যিনি সংবাদপত্র বয়ে আনতেন তার সাথে কতো মান- অভিমানের খেলা!
এমনও হয়েছে বিলম্ব দেখে তার আগমনী পথে... ...বাকিটুকু পড়ুন

×