somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সোনালী ডানার চিল
প্রকাশিত কবিতার বই: জনারণ্যে শুনিনি সহিসের ডাক (কামরুল বসির)। অপরাহ্ণে বিষাদী অভিপ্রায় (কামরুল বসির)।

স্বপ্নে পাওয়া কবিতা —১

১৬ ই জানুয়ারি, ২০১৮ ভোর ৫:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কয়েকটি হাঁস জোছনায়, ম্যানর পার্কের হ্রদে সাঁতার কাটে, রুপার মতো চাঁদের আলো তাদের শাদা আর বাদামী পালক ছুয়ে গেলে- দূরতম ম্যাপল গাছটি ভাবে, এখন জোছনা আর হেমন্তের শেষপাতাঝরা একত্রে বিষাদ পুষে এনেছে; অথচ সবাই সঙ্গত একা।
গাছটি একা, চাঁদ একা, জোছনা একা, হাঁসেরা পৃথক পৃথক একা; এমনকি যে ঘাসের উপর আমি বসে তার সবুজ আর শিশির ক্রমন্বয়ে একা-
একটি শাদা হাঁস হঠাৎ বিছিন্ন হয়ে হ্রদের মধ্যখানে তাদের নিবাসে ফিরে যায়, আমার বন্ধু যেমন একটু আগে আমাকে পাগল ভেবে একা একা বাড়ী ফিরে গেল, শুধু গুটিকয়েক শীতের বাতাস রেখে। আমি শাদা হাসটিকে আমার ফিরে যাওয়া বন্ধু ভেবে নিই- আমি জোছনাকে হেমন্ত ভেবে আবারও নিবন্ধিত হই আলো অন্ধকারের খেলায়।

হঠাৎ ম্যাপল গাছটি থেকে একটি পাখি ডেকে উঠে, আমি যেহেতু পাখিবিশারদ নই তাই অন্যসব পাখির আওয়াজ থেকে এই ক্রমব্যাথাতুর শব্দকে আলাদা করতে পারি না। আমি শুধু চিনি অস্কার ওয়াইন্ডের সেই বুলবুলিপাখিটিকে তাই এই শব্দটিও তার গান ভেবে কিছুটা মনোযোগ পাঠিয়ে দিই আবছা অন্ধকারের ম্যাপল শাখায়!

দৃষ্টি আর মনোযোগ পাঠানোর পর আমি অত:পর একা হয়ে যাই পুনর্বার- হয়ত এভাবেই মানুষ আর প্রকৃতি পরস্পর সম্পর্ক করে অনাদিকাল; হয়ত নির্জনতার যে হলকা সেখানে একটি হাঁস আর একটি বুলবুলির ডেকে উঠা জোছনার বন্দনাও হতে পারে।

দূরের পাবে একটা মদ্যপ হল্লা। একাকিত্বের ভয়ে একা মানুষেরা সমগোত্রীয় মানুষের গ্লাসে গ্লানি ঢালছে। সবাই পরস্পরেকে বুঝিয়ে চলেছে আমি তোমার সামাজিক পরিক্রমায় একটা দীর্ঘ আক্ষেপ।

রাত বেড়ে চলে, বুলবুলিটির গান অস্পষ্ট হয়ে আসে। জোছনা ফিকে হতে হতে ঢলে পড়ে অস্তাচলে- শাদা হাঁসেরা আর বাদামী হাসেরা বিচ্ছিন্ন হয়ে হ্রদের মাঝখানের ঝোপে চলে যায়।
আমি শুধু কিছুটা শীতের বাতাস পকেটে পুরে জ্যাকেটের জিপার লাগিয়ে উঠে দাঁড়াই, আমাকে যেতে হবে সামাজিক মানুষজীবনে!!
সর্বশেষ এডিট : ১৬ ই এপ্রিল, ২০১৮ সকাল ১০:৫৩
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ

লিখেছেন ডঃ এম এ আলী, ০৪ ঠা আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট : পর্ব- ১

ভুমিকা
১.১ গবেষণার পটভূমি
একবিংশ শতাব্দীর... ...বাকিটুকু পড়ুন

ছাত্রদলকে সামলাতে না পারলে ক্যাম্পাসগুলো সহিংসতায় পূর্ণ হবে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৩:০৮


রাতে রংপুর, সকালে জগন্নাথ। আজকে জগন্নাথে ছাত্রদলের হামলার শিকার একযোগে সব বিরোধী দল। এসব কি ছাত্রদলের কাজ? নাকি ছাত্রদলের ভেতর ছাত্রলীগ প্রবেশ করেছে? জকসু জিএসের জীবন আশংকাজনক। দেশে যখন... ...বাকিটুকু পড়ুন

আমার প্রিয় ২৬টি পোস্ট; যেগুলো আপনারও ভালো লাগতে পারে

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৪:১৭

গ্যাস নিয়ে গ্যাসলাইটিং: কোনটা আসল সংকট, কোনটা কৃত্রিম?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৫:২১


বাংলাদেশে এখন সবচেয়ে বড় সমস্যা কী, এই প্রশ্ন করলে সবাই একবাক্যে বলবেন গ্যাস সংকটের কথা। বিদ্যুৎ উৎপাদন কমে গেছে, ফলে লোডশেডিং বেড়েছে বহুগুণ। কলকারখানা হোক বা বাসাবাড়ি, মানুষ... ...বাকিটুকু পড়ুন

Humans are (not) from Earth- তবে কি আমরা মহাবিশ্বের ভৃত্য?

লিখেছেন শেরজা তপন, ০৪ ঠা আগস্ট, ২০২৬ রাত ৮:৫৫

Humans are not from Earth: A Scientific Evaluation of the Evidence বইটির লেখক ডক্টর এলিস সিলভার (Dr. Ellis Silver)-এর ব্যক্তিগত ও একাডেমিক জীবন নিয়ে মূলধারার তথ্যমাধ্যমে এক ধরনের রহস্য... ...বাকিটুকু পড়ুন

×