গত পরশু দিন দেখলাম বিনা কারনে বিএনপি নেতাদের ধরে নিয়ে যাচ্ছে পুলিশ। এবং মিথ্যা মামলা দিয়ে কারাগরে পাঠানো হয়ছে। কিন্ত আজকে বিএনপি যে মামলা দিয়েছে তা খারিজ করে দিয়েছে। এটাকে বলে বাকশালী আইন।
রাজধানীর নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের মালামাল লুট ও ভাংচুরের ঘটনায় বিএনপির দায়ের করা মামলাটি খারিজ করে দিয়েছেন ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট হারুন অর রশীদ।
বুধবার বেলা সাড়ে ১২টার দিকে আদালত মামলা খারিজের আদেশ দেন।
এর আগে সকাল পৌনে দশটায় বিএনপির সহ দফতর সম্পাদক আসাদুল করিম শাহীন বাদী হয়ে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন। সকাল সাড়ে ১০টার দিকে মহানগর ম্যাজিস্ট্রেট হারুন অর রশীদের আদালতে মামলাটির শুনানি অনুষ্ঠিত হয়। বাদীপক্ষে শুনানি করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া।
শুনানি শেষে বেলা সাড়ে ১২টার দিকে আদেশ দেবেন বলে জানান আদালত।
মামলায় পুলিশের মতিঝিল জোনের সহকারী উপ পুলিশ কমিশনার (এডিসি) মেহেদী হাসান ও পল্টন থানার ওসি সারোয়ার হোসেনসহ ৫ শতাধিক পুলিশ সদস্যকে আসামি করা হয়। আসামিদের বিরুদ্ধে কার্যালয়ে অবৈধ অনুপ্রবেশ, ভাংচুর ও চুরির অভিযোগ আনা হয়।
আর কতদিন এমন চলবে পাবলিক শুধু সময় র অপেক্ষায় আছে। জবাব দিবে। সময় মত।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




