পুলিশঃ- এই ব্যাটা তুই এরেস্ট।
পথিকঃ- কেন?
পুলিশঃ- ব্যাটা তুই জঙ্গি ।
পথিকঃ- না না আমি জঙ্গি না, আমাকে ছেড়ে
দিন।
পুলিশঃ- তবে ব্যাটা টাকা দে পাঁচশো।
পথিকঃ- আমি কিন্তু সরকারী দল করি।
পুলিশঃ- ব্যাটা তুই লাইসেন্স ছাড়া মটর সাইকেল
চালাস?
পথিকঃ- না
পুলিশঃ-সুন্দরী মেয়ে দেখলে তার উপর জাপিয়ে
পরিস?
পথিকঃ-না
পুলিশঃ- ব্যাটা তুই, অন্যের জমি অবৈধভাবে দখল
করিস?
পথিকঃ- না
পুলিশঃ- ব্যাটা তুই, মানুষের কাছ থেকে জোর করে
টাকা পয়সা নিস?
পথিকঃ- না
পুলিশঃ- ব্যাটা তুই, সরকারী ত্রাণ আপ্তসাৎ
করিস?
পথিকঃ- না
পুলিশঃ- ব্যাটা তুই, ব্যাংক ডাকাতি করিস?
পথিকঃ- না
পুলিশঃ- ব্যাটা তুই, ভোট কেন্দ্র দখল করিস?
পথিকঃ-না
পুলিশঃ-তুই পুলিশের গালে থাপ্পড় মারিস?
পথিকঃ- না
পুলিশঃ- (রেগে গিয়ে বলল) তবে রে হারামজাদা
তুই কিসের সরকারী দল! আমাকে বোকা
ভেবেছিস?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



