আমি জানি না আপনারা ব্লগাররা অধিকাংশই নিজেদের গাড়িতে চড়ে বেড়ান নাকি বাসে যাতায়াত করেন? যারা বাসে নিয়মিত যাতায়াত করেন তাদের অভিজ্ঞতা কি?
মানুষের চাপে বাসের ভিতরে নিশ্বাস নেয়া দায়। !!! আশ্চর্য আমরা কি ন্যায্য ভাড়া দিচ্ছি না???
কখনও কখনো শুধু ন্যায্যই না বরং পুলিশ ও চাঁদাবাজদের যে উৎকোচ দিতে হয় তাও বাসের ভাড়ার সাথে যুক্ত করে নেয়া হয়।
আপনি একটি লোকাল বাসের ভাড়ার কথা চিন্তা করেন, যেখানে তারা ৩ তাকা ভাড়া নিচ্ছে নামকাওয়াস্ত লিমিটেড কাউন্টার বাস সার্ভিস গুলো ভাড়া নিচ্ছে ১২ থেকে ১৫ টাকা। কি আনন্দ আকাশে বাতাসে।
আমরা দিব্বি এই বেশি ভাড়া দিয়ে লোকাল বাসের থেকে বেশি ঠেলাঠেলি করে আরামে আয়েশে যাতায়াত করছি। কেউ কোন টা টু শব্দ করছি না।
কেনই বা করব আমরা যে শিক্ষিত নামের মূর্খ ভেড়া। আমাদের শিক্ষালয়গুলো আমাদের নাগরিক অধিকার সম্পর্কিত শিক্ষা প্রদান করে না।
আর ভেবে দেখেছেন কি নারীদের জন্য এই সুন্দর যাতায়াত ব্যবস্থা কতই শালিন আনন্দায়ক!!!!!!!!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


