somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তাজুদ্দিন আহমেদ-হত্যার সমর্থনকারীদের সাহায্য করছেন ড: কামাল হোসেন?

২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৭:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



১৯৭৫ সালে, জেনারেল জিয়া নিজ হাতে মুক্তিযুদ্ধ-চলাকালীন সময়ের প্রধানমন্ত্রী তাজুদ্দিন আহমেদ'কে হত্যা করেননি ; কিন্তু কারা করেছে, কারা অর্ডার দিয়েছে, সবই তিনি জেনেছিলেন। আমাদের সবচেয়ে বিপদের সময়ের, সবচেয়ে গৌররবের সময়ের প্রধানমন্ত্রীকে যারা হত্যা করলো, তাদের বিচার করার দরকার ছিলো নাকি জেনারেল জিয়ার? বিচার না করে, হত্যাকারীদের বড় বড় চাকুরী দিয়ে তিনি এই হত্যাকে প্রত্যক্ষভাবে সমর্থন করেছেন, হত্যাকারীদের পুরস্কৃত করেছেন।

তিনি এই হত্যাকে সমর্থন করায়, তার দল, বিএনপি'র সবাই আজ অবধি, তাজুদ্দিন আহমেদ'এর হত্যাকারীদের সমর্থন করে চলেছে; গত ৪৩ বছরে, বিএনপি'র সভাপতি থেকে শুরু করে, একজন ভোটারও তাজুদ্দিন আহমেদ'এর হত্যার প্রতিবাদ করেনি; উনার প্রতি, উনার পরিবারের প্রতি সহানুভুতি প্রকাশ করেনি।

তাজুদ্দিন আহমেদ হত্যার সমর্থনকারীদের দলকে সাহায্য করার জন্য ড: কামাল হোসেন কোয়ালিশন করছেন, জাতীয় ঐক্য প্রক্রিয়া শুরু করেছেন? এই লোকের মাথার মগজ শুকিয়ে গেছে নাকি? শেখ হাসিনা ভোটে যদি না হেরে যায়, ড: কামাল সাহেবের কি হবে? ড: কামালকে হয়তো অনেক দোয়া খায়ের নিতে হবে, যাতে শেখ হাসিনা পরাজিত হন!

ড: কামাল হোসেন দেশের জন্য যে অবদান রেখেছেন, তার চেয়ে কোটী গুণ সুযোগ নিয়েছেন নিজের বাইওডাটাকাকে শক্তিশালী করে; এসব সম্ভব হয়েছিলো শেখ সাহেব ও তাজুদ্দিন আহমেদ উনাকে রাস্তা থেকে কুড়ায়ে নেয়ায়; সেটা তিনি ভুলে যাচ্ছেন।

এখনও সময় আছে, এখনও পথ আছে জাতিকে সাহায্য করার; উনার মতো লোক যদি জাতিকে সাহায্য করতে নামেন, মানুষের অভাব হবে না; উনার দরকার নেই পরীক্ষিতভাবে ফেল-করা ডা: বদরুদ্দোজা, বা বিএনপি-জামাত, কিংবা মান্না পান্নাদের।

শেখ হাসিনার দেশ চালনায় হাজার অপকর্ম ও ক্ষতিকর পদক্ষেপ রাস্তার টোকাইরাও দেখছে; তিনি যদি শেখ হাসিনাকে সেগুলো বুঝতে সাহায্য করেন, সেটাই হবে আসল সাহায্য; বিএনপি-জামাতীদের সাহায্য করা মানেই অপরাধের ভাগী হওয়া। শেখ হাসিনার সময়ে কেন দেশ "সুপার ধনীতে ভরে যাচ্ছে", দেশ কেন বেকারে ভরে যাচ্ছে, ৪০ লাখ শিশু (টোকাই) কেন রাস্তায়, ১৩ লাখ কিশোরী কেন চাকরাণী ও ঝি হলো, ভারতের মাটির নীচে তেল না থাকার পরও কেন তেলে কিনার জন্য পাইপ লাইন হচ্ছে, এই সবের বিহিত হওয়ার দরকার আছে; এগুলো নিয়ে উনার সাথে কথা বলার দরকার আছে!

ড: কামাল হোসেন যদি সামুতে আমার পোষ্টটি পড়েন, ভাবেন, তিনি অবশ্যই উপকৃত হবেন। ভোটের পর বুঝা যাবে, উনি আমার পোষ্ট পড়েছিলেন কিনা! শেখ হাসিনা যদি পরাজিত না হন, ড: কামাল সাহেব হয়তো আরেকটি ডক্টরেট পাবেন




সর্বশেষ এডিট : ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৭:২৪
৩১টি মন্তব্য ৩১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তাসালসুল (অনন্ত পশ্চাদগমন), প্রথম সৃষ্টি ও ‘আকল’: কুরআন-সুন্নাহর আলোকে একটি সতর্ক অনুসন্ধান

লিখেছেন ডঃ এম এ আলী, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৩৭


ভূমিকা
সৃষ্টিজগতের অস্তিত্ব নিয়ে মানুষের অন্যতম প্রাচীন প্রশ্ন হলো,সবকিছুর শুরু কোথায়? যদি প্রতিটি সৃষ্ট বস্তুর অস্তিত্বের জন্য তার আগে আরেকটি সৃষ্ট বস্তুর প্রয়োজন হয়, এবং সেই নির্ভরতার ধারা কখনো শেষ... ...বাকিটুকু পড়ুন

মরিয়ম খাতুন জীবন থেকে ছুটি নিয়েছে

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৮



মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯... ...বাকিটুকু পড়ুন

⌛️ সক্রেটিসের আত্মানুসন্ধান

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:২৫



প্রাচীন গ্রিক দর্শনের মহান পুরুষ সক্রেটিসের আত্মানুসন্ধান বা "নিজেকে জানো" তত্ত্বটি মানুষের ভেতরের ঘৃণা, গোঁড়ামি এবং অজ্ঞানতা দূর করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। সক্রেটিসের মতে, মানুষের সমস্ত নৈতিক স্খলন ও... ...বাকিটুকু পড়ুন

চাপ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩১



রাজধানী ঢাকা সহ দেশের নানা অঞ্চলে টমটম, অটোরিক্সা, নসিমন, করিমন চলাচল করে। বেশ মানুষজন পরিবহন সহ মালামালের বস্তাও টানাটানি করতে দেখা যায়। কিন্তু এইগুলোর দেশ হচ্ছে গ্রাম গঞ্জের বাজার আর... ...বাকিটুকু পড়ুন

আমার সমাধিতে কোনো ফলক রেখো না

লিখেছেন ডঃ এম এ আলী, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:৪৪


আমার সমাধিতে কোনো ফলক রেখো না
আমার ডক্টর উপাধিটি মুছে দিও
জ্ঞানী, কবি, দরবেশ, সাধক, সফল, ব্যর্থ
এসব কোনো শব্দই যেন
মাটির ওপর দাঁড়িয়ে আমাকে আলাদা না করে।

কারণ আমি দেখেছি
অহংকার খুব সূক্ষ্ম... ...বাকিটুকু পড়ুন

×