
দেশ আজকে যেই অবস্হায় আছে: শেখ হাসিনার সরকারের অবস্হান, বেগম জিয়ার জেল, জেনারেল এরশাদ ও রওশনের ভাঁড়ামী, শেখ সাহেবের ২ শিষ্য, ড: কামাল ও আ স ম রব'এর জাতীয় ঐক্যের ডাক এবং বিএনপি'র সাথে কোয়ালিশন, মির্জা ফখরুলের বেগম জিয়ার মুক্তির রাজনীতি, সব মিলিয়ে, আগামী ভোট কি আপনাকে উৎসাহিত করছে, নিরুৎসাহিত করছে, কিংবা শংকিত করছে?
গত ৫ বছর শেখ হাসিনা যেভাবে দেশ চালায়েছেন, তাতে সাধারণ মানুষের কোন অংশ গ্রহন ছিলো না, সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য পরিকল্পিত কোন প্রচেষ্টা ছিলো না; সরকার নিজের ভবিষ্যত নিয়ে অনেক অর্থহীন কথা বলছিলো সব সময়, মানুষের ভবিষ্যত নিয়ে কথা বলেনি: সরকার বলেছে, ২০২১ সালে সরকার কি করবে, ২০৪১ সালে কি করবে; কিন্তু যাদের জন্য করার কথা বলছে, তাদের বর্তমানটা কিভাবে চলছে, সেটা নিয়ে সরকার কথা বলেনি কখনো!
বাজেট, ঋণ ও সরকারী খরচ অনুযায়ী বুঝা যাচ্ছে, সরকার দেশের ইনফ্রাষ্ট্রাকচারে বিপুল পরিমাণ টাকা খরচ করছে; দেশে ধনীর হার বৃদ্ধি ও জিডিপি থেকে সহজে অনুমান করা সম্ভব, এই টাকাগুলো সরকারের সাথে পরিচিত বড় বড় ব্যবসায়ীরা নামে মাত্র কাজ দেখায়ে দখল করে নিয়েছে; সরকারের 'উন্নয়ন উন্নয়ন' চীৎকারের সাথে সাধারণ মানুষের অর্থনীতির সাথে কোন মিল নেই: দেশে শিক্ষিত বেকারের সংখ্যা, অর্ধ বেকার, বিদেশে চাকুরীর আশায় দালালের হাতে শেষ সম্বল তুলে দেয়ার প্রবণতা, সরকারের "উন্নয়ন উন্নয়ন" চীৎকারের সাথে মিলছে না।
ধনী বৃদ্ধির অর্থনীতি থামিয়ে, মানুষের ভাগ্য উন্নয়নের অর্থনীতি নিয়ে রাজনৈতিক আলোচনা হওয়ার দরকার আছে, ভোটের সময় হাউকাউ হলেও কিছু আশার বাণী শুনতে চায় মানুষ; শেখ হাসিনা এবারের ভোট নিয়ে সেই রকম কোন আলোচনায় যায়নি এখনো, এখনো তিনি ড: কামাল, ডা: বদরুদ্দোজাকে নিয়ে ব্যস্ত; ড: কামাল বা ডা: বদরুদ্দোজা কেন উনার জন্য সাবজেক্টে পরিণত হলো, সেটা কোনভাবেই পরিস্কার নয়।
দেশে একাডেমিক কোন জরীপ ব্যবস্হা নেই; ভোটের প্রতি মানুষের আগ্রহ, ভোটের দিক থেকে দলগুলোর অবস্হান, কিছুই বুঝার উপায় নেই; সরকারী দলের লোকজনের মাঝে, যুগোপযোগী এমপি হওয়ার মতো রাজনীতিবিদ নেই বললেই চলে! আবার অন্য রাজনৈতিক দলগুলতে রাজনীতিবিদ তো দুরের কথা ভালো মানুষই নেই। পুরো বিপক্ষের মাঝে ড: কামাল হোসেন ছাড়া, অন্যেরা পরিক্ষিতভাবে অসফল রাজনীতিবিদ; সবেধন নীলমনি, ড: কামাল হোসেনও কোনদিন রাজনৈতিক প্রজ্ঞা দেখাতে সক্ষম হননি।
শেখ হাসিনার দল, ড: কামালের যুক্তফ্রন্ট, বেগম জিয়ার বিএনপি নিয়ে মানুষ কি উৎসাহিত, নিরুৎসাহিত, নাকি শংকিত?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


