somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটু ভেবেচিন্তে লিখুন, আমরা আপনার পোষ্ট পড়তেছি

২৯ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



চোখের সমস্যা নিয়ে ২ বছর ঘরে বসেছিলাম, এখন চাকুরী করছি; বয়সের এমন এলাকায় প্রবেশ করেছি, যেখানে চাকুরীর সংখ্যা কম; ফলে, চাকুরী পেতে বেগ পেতে হয়েছে; এতে কম বয়সীদের উপর কিছুটা ক্ষেপে গেছি এবার; আগে তরুণ তরুণীদের অকারণে ভালোবাসতাম, এখন থেকে কারণ খুঁজতে হবে, মনে হচ্ছে! যাক, কাজ করে ঘরে ফিরলে এখনো ব্লগে আসি প্রথমে: ১ম পাতা দেখি, ২য় পাতা, ৩য় পাতা; দ্রুত দেখা হয়ে যায়; শিরোনাম ও শুরুর ৫/৬ লাইন পড়ার পর, অনেক পোষ্ট আর পড়া হয় না; যাঁরা লিখছেন, ভেবেচিন্তে লিখুন, শুধু নিজের জন্য লিখবেন বা, ব্লগে পাঠকও আছেন, সবাই সুখীমানুষ, রেজাঘটক, কিংবা আফরোজ সোমা নন।

আপনি নাটক দেখেছেন, সেজন্য কবিতা লেখার সিদ্ধান্ত নিয়ে ফেললে, আমাদের অবস্হা কি রকম হবে? আপনি ব্লগার হাবিব স্যারের কবিতা পড়ার পর, উনার কবিতায় উৎসাহিত হয়ে কবিতা লিখলে, পাঠকদের অবস্হা কি হতে পারে! কবিতারা যদি নতুন কবিতার জন্ম দেয়, সেগুলো তো কবিতার ছেলেমেয়ে, নাতিপুতি হয়ে যাবে! নাকি আপনারা কবিতা নিজেদের জন্য লিখছেন?

ধর্মীয় বিষয়ে লিখুন, ভেবেচিন্তে লিখুন: জিব্রাইল (আ: )'এর ৬০০ ডানা থেকে হীরা, মনিমুক্তো ঝরছে লিখলে, আমাদের মনে অবশ্যই প্রশ্ন আসবে, হীরা, মনিমুক্তোগুলো ঝরে কোনদিকে পড়ছে? মনিমুক্তো কোনদিকে ঝরে পড়ছে সেটা জানলে আমার হয়তো চাকুরী করার দরকার হবে না, কি দরকার তরুণ তরুণীদের সাথে প্রতিযোগিতা করার? জিব্রাইল (আ: )'এর শরীর নাকি এত বড় যে, সেই শরীর দ্বারা পৃথিবীকে আচ্ছাদন করে দেয়া সম্ভব! তা'হলে পাঠকের মনে প্রশ্ন আসতে পারে, উনি হেরা পর্বতের গুহায় কিভাবে প্রবেশ করলেন? লেখেন, তবে পাঠকের কথাও মনে রাখেন, লেখাগুলোকে একটু লজিক্যাল করার চেষ্টা করেন; যা শুনেছেন, শুধু তা লিখলে, বিশ্বে নতুন ভাবনা আসবে কোথা থেকে; বিশ্বে সবকিছু বদলে যাচ্ছে প্রতিদিন! আগে যেসব এলাকার লোকজন লেখাপড়া জানতেন না, যা'তা বলতেন; এখন তারা লেখাপড়া শিখছেন, ভেবেচিন্তে কথা বলছেন!

বিয়ে নিয়ে এক ব্লগার ৫ লাইনের পোষ্টে সিদ্ধান্তে এসে গেছেন, বিয়ে করে লাভ নেই! সারা বিশ্বে মানুষ জাতির প্রসারণ ঘটছে বিয়ে আছে বলেই, আপনি হঠাৎ করে ৫ লাইনে নতুন থিওরী সৃষ্টি করলে, উহা বিরক্তিকরই হওয়ার কথা; মাথায় কিছু একটা এলে, উহা নিয়ে ভাবেন, দেখেন, উহার মুল্য আছে কিনা!

ব্লগে রাজনীতি, দেশের মানুষের অবস্হা, চলমান ঘটনাপ্রবাহ, শিক্ষানীতি নিয়ে অনেক লেখা আসে; তবে, বেশীরাগ লেখায় নতুন কোন ভাবনা থাকে না, পত্রপত্রিকায় অদক্ষদের মতামতহীন খবরের মত এগুলো লেখা হচ্ছে, অনেক লেখায় বিশ্বে যা ঘটছে, সেটাকেও উপেক্ষা করা হয়; আমরা মানব সভ্যতার অংশ, বিশ্বে কি হচ্ছে, সেগুলোর সাথে মিলায়ে লেখার দরকার আছে!

ব্যক্তিগত অভিজ্ঞা নিয়ে লেখাগুলো আমি ভালোবাসি; তাই বলে, ন্যাকামী বোকামী পড়ার জন্য কিন্তু ব্লগে আসি না; এক ব্লগার একবার লিখেছিলেন, উনি বিশ্বব্যপী কিসব প্রোজেক্ট করে বেড়াচ্ছেন, কিন্তু ফুলকপি কাটতে জানেন না! ইহা আনন্দজনক অভিজ্ঞতা হতে পারে না। আরেকজন লিখেছিলেন, আমাদের পাশের দেশের কোন আন্ডারগ্রেড ছাত্রের সাথে কথা বলেছেন, যেই ছাত্র বাংলাদেশের নাম শুনেনি! উহার সাথে তা'হলে কি নিয়ে কথা হতে পারে, যা ব্লগে লেখা যায়?

আরেক ব্লগার বই বের করেছেন, বইয়ের ফ্লেপে এমন কিছু লিখেছেন, যা ভালো শোনাচ্ছিলো না; আমি উনাকে সেটা জানাতে উনি জানালেন, উনার বড় ভাই, কিংবা অন্য একজন সেটা লিখে দিয়েছেন! তা'হলে, বইটা কে লিখেছে? একটু ভেবেচিন্তে লিখুন!
সর্বশেষ এডিট : ৩১ শে জানুয়ারি, ২০১৯ ভোর ৫:১২
৫১টি মন্তব্য ৫১টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশের কৃষি আধুনিকায়ন রোডম্যাপ: একটি পূর্ণাঙ্গ নীতিপত্র রূপরেখা : পর্ব -১ ও ২

লিখেছেন ডঃ এম এ আলী, ২৬ শে এপ্রিল, ২০২৬ সকাল ১০:১১


প্রস্তাবিত রূপরেখা: কৃষিকে জীবিকানির্ভর খাত থেকে প্রযুক্তিনির্ভর, জলবায়ু-সহনশীল
ও বৈশ্বিক বাজারমুখী বাণিজ্যিক শিল্পে রূপান্তরের জাতীয় কৌশল প্রস্তাবনা ।

বাংলার মাঠে প্রথম আলোয়
যে ছবি আসে ভেসে
কাঁধে লাঙল, ঘামে ভেজা মুখ
কৃষক দাঁড়ায় হেসে।

সবুজ... ...বাকিটুকু পড়ুন

শিশুদের পর্যবেক্ষণ, শিশুদের ভালোবাসা

লিখেছেন খায়রুল আহসান, ২৬ শে এপ্রিল, ২০২৬ দুপুর ১২:৪৩


Two for joy!

আমার চার বছরের নাতনি আলিশবা আমাকে ব্রীদিং এক্সারসাইজ করতে দেখলে সে নিজেও শুরু করে। যতটা পারে, ততটা মনোযোগের সাথে অনুকরণ করতে চেষ্টা করে। আমি ওকে দেখলে কিছু... ...বাকিটুকু পড়ুন

আপনি ধার্মিক না মানুষ?

লিখেছেন রাজীব নুর, ২৬ শে এপ্রিল, ২০২৬ বিকাল ৩:০৮



ধার্মিক হওয়া কোনো কাজের কথা নয়।
ধার্মিক হওয়া সহজ। বিজ্ঞানী হওয়া সহজ কথা নয়। পিএইচডি করা সহজ কথা নয়। সেই তুলনায় কোরআন মূখস্ত করা সহজ। জন্মগত ভাবে আমি বাপ... ...বাকিটুকু পড়ুন

'মানুষ' হওয়া খুব সোজা, 'মুসলমান' হওয়া কঠিন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৬ শে এপ্রিল, ২০২৬ রাত ৮:৩৪



একটু আগেই ভাবছিলাম, মানুষ হওয়াটা খুব সহজ। বাবা-মা জিংজিং করে আমাদের পৃথিবীতে এনেছেন, এতে আমাদের কৃতিত্ব কোথায়! কোন কৃতিত্ব নেই। আমরা অটো ভাবেই 'মানুষ' হিসেবে জন্মগ্রহণ করেছি। দুইজন মানব-মানবীর... ...বাকিটুকু পড়ুন

তোমাকে ভালোবাসি I love you

লিখেছেন তানভীর রাতুল, ২৭ শে এপ্রিল, ২০২৬ রাত ৩:০২

তোমাকে ভালোবাসি বাতাসের মতো,
যেমন শিশুর কাছে বালি একটা খেলনা,
অথবা ঝড়ের মতো, যাকে কেউ বোঝে না।

I love you like the wind,
Playing like a child in the sands,
Or a storm that no... ...বাকিটুকু পড়ুন

×