
আমেরিকার খবরের চ্যানেল, পরিচিত সাংবাদিক, সরকার ও প্রশাসনের লোকজনের আলাপ, আলোচনা শুনলে বুঝা যায় যে, জাতি এখন ৩টি বড় সমস্যায় আছে: করোনা কন্ট্রোল হয়নি, করোনা ঠিক মতো হ্যান্ডলিং হয়নি বলে অর্থনীতি বিশাল সমস্যায়, এবারের ভোট নিয়ে পুরো জাতি বেশ সংকটে ও চিন্তিত।
আমি ইসরায়েলের একটা চ্যানেলে যাই অনেক সময়, ওরা বিবিধ ভাষায় সংবাদ পরিবেশন করে ও দেশের সমস্যা নিয়ে আলাপ করে, মানুষের আলাপ আলোচনায় দেশের সরকারের অস্হিরতা, আরবদের সাথে সম্পর্ক বাড়ানোর প্রচেষ্টা, হামাসের পাগলামী, প্যালেষ্টানীদের কষ্ট বুঝতে কোন অসুবিধা হয় না।
কিন্ত বাংলাদেশের মিডিয়া, সরকার ও প্রশাসনের লোকজনের কথাবার্তা, মিডিয়ার দৃষ্টিভংগি, সাধারণ মানুষের আলাপ আলোচনা, ব্লগের লেখার ভাবসাব, দেশ সম্পর্কে পরিস্কার কোন ধারণা দেয় না। আমি কি দুরে থাকর কারণে গ্যাপ সৃষ্টি হয়েছে, নাকি আপনাদের কাছেও তা মনে হয়? যেসব ব্লগারেরা বিদেশে আছেন, তাঁরা আপনাদের অনুভুতি জানাবেন তো! লন্ডনের আলী সাহেব বাংলাদেশের এটাসেটা নিয়ে সময় সময় জড়িত ছিলেন, এখনো আছেন, মনে হয়; আপনার কি মনে হয়, দেশের মানুষের কথাবার্তা, দেশের মিডিয়া, ব্লগের পোষ্ট থেকে দেশের আসল অবস্হা কি বুঝা যায়?
ব্লগারেরা আমার এই ধরণের কথাবার্তাকে খারাপভাবে নেবেন না, আমি আপনাদের কোনভাবে হালকাভাবে নিচ্ছি না; তবে, দেশে যে করোনা একটা সমস্যা হয়ে আছে, ছাত্ররা পড়াশোনা করার মতো পরিবেশ নেই, দরিদ্ররা যে পুরোপুরি অসহায়; সরকার, প্রশাসন ও মানুষের মাঝে কোন সম্পর্ক নেই, ব্লগের লেখায় এগুলো তেমন পরিস্কার হয় না।
অবশ্য সব জাতি এক নয়, সবার ভাব প্রকাশের মাত্রা, ভংগিও আলাদা; ফরাসীরা কারো সমাধিতে যেতে সবচেয়ে ভালোভাবে সেজেগুজে, মেয়েরা কসমেটিক পরে যান, দেখলে মনে হয় বিয়ের অনুষ্ঠানে যাচ্ছেন। বাংগালীদের দেখে দেশের কথা বুঝা একটু বেশী কঠিন বলে মনে হয় আমার কাছে।
সর্বশেষ এডিট : ০৫ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



