
"হিজড়া" শব্দটা শুনতে ভালো লাগে না, কোথায় যেন সন্মানের ও দয়ামায়ার অভাব আছে এই বাংলা শব্দটায়। মা-বাবার প্রতি প্রকৃতির একটা অস্বাভাবিক আচরণ হলো, ৩য় লিংগ সন্তানের জন্ম; প্রকৃতির জন্যও ইহা একটি ব্যতিক্রম। সন্তানদের মাঝে যদি শারীরিকভাবে ব্যতিক্রম কেহ থাকে, সেই সন্তানকে বেশী আদর, স্নেহ ও যত্নে বড় করার কথা; কিন্তু বাংলাদেশে এই মানব গোষ্টী কি কারণে যেন পুরো জাতির শত্রু হয়ে গেছে।
যেহেতু, এই জাতিতে মানসিক সমস্যার মানুষকে "পাগল, পাগলী" বলে ক্ষেপায়, ঢিল ছোঁড়ে, তাড়ায়, জাতির কোন একজন সন্তান পার্লামেন্টে মানসিক রোগী ও তেমনিভাবে ৩য় লিংগের সন্তানদের নাগরিক অধিকার নিয়ে বিল এনে আইন করার দরকার ছিলো; ১৮ কোটীর মাঝে সেই বুদ্ধিমান সন্তানও আজো জন্ম নেয়নি। যেহেতু, ৩য় লিংগের সন্তানের সারাক্ষণ মেডিক্যাল সাহায্যের দরকার নেই, এই সন্তানগুলো বিনা কষ্টে পরিবারের সাথে, বাকী সবার মতো বড় হওয়ার কথা; এরা কিভাবে পরিবার থেকে আলাদা হয়ে যায়? দেশের আইন পরিবারকে এই ব্যাপারে সাহায্য ও দায়ী করছে না কেন?
৩য় লিংগের সন্তানেরা কি কারণে পরিবারহারা হচ্ছে? কেন তারা পরিবার ছেড়ে চলে যাচ্ছে, এই নিয়ে সমাজ ও রাষ্ট্র কি ব্যবস্হা নিচ্ছে? কেন অন্য সন্তানদের মতো এই সন্তানটি লেখাপড়া করে, পরিবারের স্নেহে মমতায় থাকতে পারছে না? সমাজ ও রাষ্ট্র কেন ৫০ বছরে এদের অধিকার প্রতিষ্ঠা করেনি? কেন বেশীরভাগ ব্লগার সেইদিকটা নিয়ে কথা না বলে, তাদের চাঁদাবাজিটাকে আগে দেখছেন? অনেক ব্লগারের চিন্তাশক্তিও দেখছি রাস্তার মানুষের সমান।
এসব সন্তানরা অন্য সন্তানদের চেয়ে মানসিকভাবে কিছুটা অশান্তিতে থাকতে পারে, ভুগতে পারে; ফলে, পরিবার যদি এই ধরণের সন্তানকে সঠিকভাবে সাহায্য করতে না পারে, এদের সাহায্য করতে কাদের এগিয়ে আসার কথা?
যাকে তোমরা সাহায্য করনি, যার আজন্ম-দু;খ তোমাদের নাড়া দেয়নি, যে পারিবারিকভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে পরিত্যক্ত হয়েছে, সে যদি বাঁচার জন্য অস্বাভাবিক কিছু করে, সেটা নিয়ে ভাবতে হবে, সেটার সমাধান করতে হবে। ব্লগারেরা, শিক্ষকেরা, ডাক্তারেরা, প্রফেশানেলরা যদি ১ দিন সারা দেশে এদের অধিকারের জন্য রাস্তায় দাঁড়ায়, সরকার কি দেশের সকল নাগরিককে "গুম" করে ফেলবে?
এদের জন্য আইনের দরকার, সাহায্যের দরকার, নাগরিক অধিকারের দরকার, এরা যেন পরিবারের স্নেহে বড় হয়ে কর্মজীবনে প্রবেশ করে নিজের দু:খময় জীবনটাকে কিছুটা হলেও ভুলে গিয়ে মানুষের মতো বাঁচতে পারে।
সর্বশেষ এডিট : ০৬ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ৯:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



