
১৯৭২ সাল থেকেই সরকারের হাতে সব সময়ই টাকা ছিলো, মানুষ ছিলো, বিশ্বে সরন্জাম ছিলো ছিলো, যা কেনা যায় বা ভাড়া করে আনা যায়; বহু দেশে সেতু তৈরির স্পেশালিষ্ট ও ইন্জিনিয়ারিং ফার্ম ছিলো; এরপরও পদ্মাসেতু ও মেট্রোরেল এই যুগে এসে বাংগালীরা নিজেরা তৈরি করতে পারেনি।
পদ্মাসেতু ও মেট্রোরেল জাতির সৃষ্ট কোন সমস্যা নয়, এগুলো দরকারী নতুন স্হাপনা; এগুলো যদি নিজেরা তৈরি করতে না পারে, ঢাকা শহরের পানিবদ্ধতা, উজানের পানির বন্যা, নদীর নাব্যতা, ঢাকার আবাসিক সমস্যা, বেকারত্বের সমস্যা, চিকিৎসা সমস্যা, ঢাকার ট্রাফিক সমস্যা, মাথাপিছু আয় বাড়ানোর সমস্যা, ঋণ খেলাপী সমস্যা, বস্তি সমস্যা, ভু-অভ্যন্তরে পানির স্তর সমস্যা, নাগরিক অধিকারের সমস্যা, পড়ালেখার নীচু মানের সমস্যা, পরিবারের আয়ের তুলনায় শিক্ষার বেশী ব্যয়ের সমস্যা, নীচু মানের শিক্ষা সমস্যা, সরকারী চাকুরীতে ঘুষ সমস্যা, চাষের জমি সংকোচন সমস্যা, আয়ের তুলনায় জীবনযাত্রার বেশী ব্যয় সমস্যা, বিচার সমস্যা, নাগরিক অধিকারের সমস্যা, ইত্যাদি, যাহা বাংগালীরা ক্রমাগতভাবে ৫০ বছর সৃষ্টি করে চলেছে, তাহা কি বাংগালী স্পেশালিষ্টরা নিজেদের দক্ষতা দিয়ে সমাধান করতে পারবে? কখনো পারবে না।
সময়ের সাথে আমাদের সমস্যা কি নতুন করে যোগ হচ্ছে, নাকি ক্রমেই কমে আসছে? আসলে, কিছু কিছু সমস্যার সমাধান ও ভুল সমাধান হচ্ছে ধীর গতিতে, কিন্তু নতুন নতুন সমস্যার সৃষ্টি হচ্ছে দ্রুত গতিতে; অনেক সমস্যা সমাধানের জন্য যুগের পর যুগ চেষ্টা করেও সুফল পাওয়া যাচ্ছে না, যেমন চাকুরী, শিক্ষা, বন্যা, ঘুষ, নাগরিক অধিকার ইত্যাদি; আগামীতে এগুলোর সমাধানের কোন রশ্মি দেখা যাচ্ছে? সামনে মোটেই কিছু দেখা যাচ্ছে না।
২০০১ সালের কথা, শেখ হাসিনার সরকারের (১৯৯৬-২০০১) শেষ সময়ে, আমি শেখ হাসিনার সায়েন্স ও টেকনোলোজী মন্ত্রী জেনারেল নুরুদ্দীন (নামটা কি ভুল হচ্ছে?) সাহবের সাথে সৌজন্য সাক্ষাৎ করার সময়, উনার অফিসে সাথে চা খাচ্ছি; এমন সময়, উনার অফিসের পেছনের দরজা দিয়ে এক লম্বা, চওড়া লোক ভেতরে এসে, হাইমাউ করে কাঁদতে শুরু করলেন; উনার মেয়ে ঢাকা মেডিক্যাল কলেজে চান্স পায়নি। নুরুদ্দীন সাহেব মেয়ের নাম, রোল নম্বর ও মেডিক্যালের প্রিন্সিপালের টেলিফোন নিলেন, এবং বললেন যে, ধরে নিতে পারেন যে, মেয়ে ভর্তি হয়ে গেছে! লোকটা ৫ বারের মতো সালাম করে চলে গেলো , এই লোক অন্য মিনিষ্ট্রিতে সেক্রেটারী ছিলেন। আমি জানি জেনারেল নুরুদ্দীন সাহেব ভয়ংকর এক সমস্যার সৃষ্টি করেছেন; তিনি নিজে বুঝতে পারেননি কত বড় সমস্যা উনি সৃষ্টি করছেন, এবং এই ধরণের সমস্যার সমাধান তিনি করতে পারবেন না।
বাংলাদেশের যেই সমস্যাগুলো আছে, ও প্রতিদিন যেই সমস্যাগুলো নতুন করে যোগ হচ্ছে, এগুলোর সঠিক সমাধান দেয়ার মতো দক্ষ মানুষ বাংগালীর ভেতরে নেই; বাহির থেকে দক্ষ লোক না আনলে, আমাদের সমস্যা বাড়তে থাকবে।
সর্বশেষ এডিট : ০৭ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:৪২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




