somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ধর্মীয় নিয়মকানুন মানুষের প্রাকৃতিক জ্ঞানচর্চা ও সভ্যতার পরিপন্হি

২৮ শে আগস্ট, ২০২১ সন্ধ্যা ৬:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



১৯৭১ সালের আগষ্ট মাসে উত্তর চট্টগ্রামের এক এলাকায় বেশ ভোরে দেখলাম, মানুষ পরিবার পরিজন নিয়ে দৌড়ায়ে পশ্চিম দিকে পালাচ্ছে; পাকিস্তানী সৈন্য নেমেছে বিশাল এলাকা জুড়ে, বাড়ীঘরে আগুন দিচ্ছে, গোলাগুলি করে মানুষ মারছে; মানুষ বেদিশার মতো পশ্চিম দিকে পালাচ্ছে; এরা চর অবধি যেতে পারবে; তারপরই সমুদ্র। ইতিহাস অনুসারে, বুঝা যায় যে, চেংগিস খানের সৈন্য আসছে শুনলে অনেক রাজ্যের লোকজন শত মাইল দুরে গিয়ে পালায়েছে। আজকের তালেবান, আইএস, আলকায়েদা, লস্করে তৈয়বা থেকে মানুষ হাজার মাইল দুরে পালাচ্ছে; পালাতে গিয়ে, কাবুল এয়ারপোর্টে প্রাণ হারাচ্ছে।

বিশ্বের ৮০ ভাগ মানুষ ধর্মে বিশ্বাস করেন, বা কমপক্ষে ধর্মের আচার-আচরণ মানেন; কিন্তু এদের সিংহভাগ, জাতির সর্বোচ্চ প্রতিষ্টান, রাষ্ট্রকে সর্বশক্তিমানের নিয়মে পরিচালনার বিপক্ষে, এরা রাষ্ট্রের বেলায় তাদের প্রাকৃতিক জ্ঞান প্রয়োগে বিশ্বাসী। অনেক মুসলিম দেশে কিছু কিছু মানুষ রাষ্ট্রকে ধর্মীয় নিয়মে চালাতে চান; রাষ্ট্রকে ধর্মীয় আইনে চালানোর পক্ষে মুসলিম দেশগুলোতে রাজনৈতিক দল ছাড়াও বিপুল পরিমাণে বেআইনী মিলিশিয়া বাহিনী গড়ে উঠেছে; এদের মাঝে আছে: তালেবান, আইএস, আলকায়েদা, লস্করে তৈয়বা, হেজবুল্লাহ, হামাস, বোকা হারাম, অনেক শিয়া মিলিশিয়া বাহিনী। একা আফগানিস্তানে এই রকম ২২টি মিলিশিয়া বাহিনী আছে।

তালেবানদের ভয়ে, তাদের দেশবাসী আগে পালায়েছিলো পাকিস্তান ও আশপাশের দেশে; এবার আশপাশের দেশে পালাচ্ছে; সাথে সাথে ২ লাখের কাছাকাছি পালাচ্ছে অমুসলিম দেশে, পশ্চিমে। যারা আজকে পশ্চিমে পালাচ্ছে, তাদের ছেলেমেয়েদের একাংশ আর ইসলাম মানবে না।

আমেরিকার উইথড্রতে আফগানীরা খুশী হয়ে জাতীয়তাবাদী সরকার গঠন করলে, বিশ্ব তাদেরকে স্বাগত জানাতো; কিন্তু ক্ষমতা দখল করেছে তালেবান; তারা আল্লাহের দেয়া নিয়ম, শরীয়া আইন চালু করবে দেশে, এতে বিশ্ব কেন তাদের নিয়ে অসন্তষ্ট? ওরা তো আমেরিকা, জাপান, জার্মানীতে শরীয়া আইন চালু করতে যাচ্ছে না!

ব্যাপারটা সোজা, আমেরিকা, জাপান, ইউরোপ আজকে প্রাকৃতিক জ্ঞানে সমৃদ্ধ; তারা ভালো জীবন দিতে পেরেছে জাতিকে; তারাও এক সময় ধর্মীয় জ্ঞান দ্বারা রাষ্ট্র পরিচালনা করেছিলো, তাদের সেই অভিজ্ঞতা আছে, উহা ভালো ছিলো না; উহা মানুষের প্রাকৃতিক জ্ঞানের পরিপন্হি ছিলো। মানুষের প্রাকৃতিক জ্ঞান হচ্ছে, স্বাভাবিক লজিক্যাল ভাবনার প্রকাশ, মানুষের লব্ধজ্ঞান; আর ধর্মীয় জ্ঞান হচ্ছে আগের দিনের মানুষের লব্ধজ্ঞান যা আজকের পরিমাপে অনেক দুর্বল ও সভ্যতার জন্য অকেজো ও পরিপন্হি।







সর্বশেষ এডিট : ২৮ শে আগস্ট, ২০২১ সন্ধ্যা ৭:০০
২৬টি মন্তব্য ২৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আন্দোলনের সময় বেকারদের দরকার ছিল, এখন কি আর নেই?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে আগস্ট, ২০২৬ রাত ২:২০


সারজিস আলমকে দেখে একসময় মনে হয়েছিল, বাংলাদেশের রাজনীতিতে হয়তো সত্যিই নতুন কিছু আসতে যাচ্ছে। কোটা আন্দোলনের আইকনিক মুখ, গর্বিত ঢাবিয়ান, এনসিপির বড় নেতা। শেখ হাসিনার আমলে সকাল বিকাল... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

লিখেছেন জুল ভার্ন, ২৫ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

প্রশ্নটি এখন আর নিছক কল্পনা নয়।
গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান Makkah Joint Defence Agreement-এ স্বাক্ষর করেছে। চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ... ...বাকিটুকু পড়ুন

যারা জানেন না তাদের জন্য! কফি এনিমা (Coffee Enema)!

লিখেছেন সাহাদাত উদরাজী, ২৫ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৩

কফি এনিমা হলো মলদ্বার দিয়ে কোলন বা বৃহদন্ত্রে তরল কফি প্রবেশ করিয়ে পেট পরিষ্কার করার একটি বিকল্প পদ্ধতি। নিচে এটি শরীরে দেওয়ার সাধারণ প্রক্রিয়াটি ধাপে ধাপে উল্লেখ করা হলোঃ

প্রয়োজনীয় উপকরণ... ...বাকিটুকু পড়ুন

মিলাদুন্নবী: ভালোবাসার নবী, মানবতার শ্রেষ্ঠ আদর্শ

লিখেছেন জুয়েল তাজিম, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৮


মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন বা মিলাদুন্নবী শুধু একটি ঐতিহাসিক স্মরণদিন নয়; এটি মানবতার জন্য এক মহান আদর্শের কথা স্মরণ করার উপলক্ষ। তাঁর আগমন ছিল এমন এক... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫০

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?
====================
একটি ১১ বছরের শিশু যার বয়স খেলাধুলা, পড়াশোনা আর স্বপ্ন দেখার। সেই শিশুকে যদি যৌন নির্যাতনের শিকার হতে হয় এবং তার গর্ভে একটি সন্তান জন্ম নেয়, তাহলে... ...বাকিটুকু পড়ুন

×