somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলাদেশের অর্ধেক দখলের ডাক বিশ্ব হিন্দু পরিষদের!

২৯ শে এপ্রিল, ২০১২ দুপুর ১২:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হায়রে দুনিয়া!! মন ছাগলও গাছে ধরে??
শিলচর: ভারতের হিন্দু মৌলবাদী দল ‘বিশ্ব হিন্দু পরিষদ’ (ভিএইচপি) বাংলাদেশের ভূখণ্ডের অর্ধেক দখল করতে ভারতীয় সেনাবাহিনীর সংগ্রামের ডাক দিয়েছে।

কট্টরহিন্দুত্ববাদ অনুসরণকারী দলটির কার্যকরি সভাপতি ডা. প্রবীণভাই তোগরিয়া আসামের শিলচরে এসে এ কথা বলেছেন। দুইদিনের সফরে তিনি শনিবার আসামের পুরনো শহর শিলচরে আসেন।

শিলচরের সৎসঙ্গ রোডের গোবিন্দবাড়িতে ভিএইচপির উত্তর-পূর্ব ভারতের প্রধান কার্যালয়ে সফর উপলক্ষে এদিন আয়োজিত এক সংবাদ সম্মেলনে তোগরিয়া বলেন, ‘বাংলাদেশ থেকে প্রায় তিন কোটি মুসলমান ভারতে চলে এসেছে।’

মৌলবাদী দলটির কট্টর এ নেতা বলেন, ‘আসামসহ পুরো ভারতে ছড়িয়ে পড়া বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারীদের দিয়ে আসামকে বৃহত্তর বাংলাদেশে পরিণত করতে চাইছে ভারতবর্ষের এক শ্রেণীর রাজনৈদিক দল।’


তিনি বলেন, ‘এ অবস্থায় বাংলাদেশের ওপর হামলা করুক ভারতীয় সেনাবাহিনী। তারা বাংলাদেশের অর্ধেক দখল করে আসামের সঙ্গে যুক্ত করুক। যা হবে বৃহত্তর আসাম।’
তোগরিয়া বলেন, ‘ভারত বাংলাদেশকে পানি, চাল ও লবণ দিচ্ছে। এরপরও তাদের সঙ্গে কূটনীতি নিয়ে মাথা ঘামাতে হয়! তারা বিএসএফকে মারছে, মুসলমানদের এপারে ঠেলে দিচ্ছে।’
মুসলমানদের ভারতে অনুপ্রবেশকারী বললেও অবশ্য হিন্দু ধর্মাবলম্বীদের জন্য ভারতের সীমান্ত খোলা থাকবে বলে মন্তব্য করেন তোগরিয়া।

এর কারণ হিসেবে তোগরিয়া বলেন, ‘বিশ্বে মুসলমানদের দেশ রয়েছে ৪৪টি, খ্রিস্টানদের ৮০টি, কিন্তু হিন্দুদের জন্য একটিই, তা হলো ভারত।’
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ব হিন্দু পরিষদের আসাম শাখার নেতা ও কাছাড় জেলা সভাপতি পরিতোষ চন্দ, ত্রিপুরার সভাপতি প্রদীপ আচার্য প্রমুখ।

সূত্র
১৩টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মার্কিন সেনা কর্মকর্তা কর্মকর্তার মেজর নিদাল্ল হাসানের মৃত্যুদণ্ড.....

লিখেছেন জুল ভার্ন, ১০ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:৩২



নিদাল হাসান (পুরো নাম: নিদাল মালিক হাসান) হলেন মার্কিন সামরিক বাহিনীর একজন সাবেক মেজর এবং মনোরোগ বিশেষজ্ঞ (Psychiatrist)।

২০০৯ সালে যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে সংগঠিত এক... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

শরিয়াতন্ত্রের নিষ্ঠুরতা, ধর্মীয় উগ্রবাদ ও নৈতিক দেউলিয়াপনা

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই অক্টোবর, ২০২৬ রাত ১২:৪৭


পৃথিবীজুড়ে মুসলমানদের প্রতি ঘৃণা বাড়ছে। এই বিদ্বেষ শুধু ইসরায়েল বা তার পৃষ্ঠপোষক ডানপন্থী দেশগুলোর মধ্যে সীমাবদ্ধ নেই। কানাডার মতো তুলনামূলকভাবে মধ্যপন্থী এবং ফিলিস্তিনের প্রতি জোরালো রাজনৈতিক সমর্থন থাকা আয়ারল্যান্ডের মতো... ...বাকিটুকু পড়ুন

×