somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শরীয়তসম্মত কথা যেই বলুক তা গ্রহণ করা অপরিহার্য। আর শরীয়তবিরোধী কথা যেই বলুক তা পরিতাজ্য

২৭ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হাদীছ শরীফ-এ ইরশাদ হয়েছে, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিইয়ীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ করেন, “যদি কোনো হাবসী কৃতদাস তিনিও যদি কুরঅন শরীফ ও সুন্নাহ শরীফসম্মত কথা বলেন তাহলে তা শ্রবণ করবে এবং তা মানবে। অর্থাৎ যারা মুসলমান হবে তাদের জন্য ফরয-ওয়াজিব হলো, দ্বীন ইসলাম তথা কুরআন শরীফ, হাদীছ শরীফ, ইজমা ও ক্বিয়াস অনুযায়ী প্রতিটি আমল করা এবং আক্বীদা পোষণ করা। অথচ আশ্চর্য হলো, দ্বীন ইসলামের একটি অন্যতম ফরয আমল হচ্ছে হজ্জ। এই হজ্জ আদায়ের ক্ষেত্রে মুসলমানরা আজ চরমভাবে বিভ্রান্তির শিকার।
যেখানে হাদীছ শরীফ-এ স্বয়ং নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি রোযা, ঈদ, হজ্জ ইত্যাদি ইবাদতগুলো আরবী মাসের সঠিক তারিখ অনুযায়ী পালনের জন্য নির্দেশ করেছেন সেখানে সউদী ওহাবী সরকার আরবী মাসগুলো চাঁদের তারিখ সঠিকভাবে গণনা না করে বরং ক্যালকুলেশন অনুযায়ী মনগড়াভাবে গণনা করে মুসলমানদের ইবাদত-বন্দেগীগুলো অনায়েসে নষ্ট করে দিচ্ছে। বিশেষ করে সউদী আরবের চাঁদের তারিখের সাথে হজ্জের আমলটি সম্পর্কযুক্ত। বিশ্বের অগণিত মুসলমান তাদের জীবনের কষ্টার্জিত টাকা পয়সা নিয়ে হজ্জ করতে আসেন। কিন্তু সউদী ওহাবী সরকার চাঁদের তারিখ সঠিকভাবে গণনা না করার কারণে হজ্জের ফরযগুলো, ওয়াজিবগুলো যেদিন ও যে সময়ে আদায় করার নিয়ম; সেদিন আদায় না করার কারণে হজ্জের আমলটি বরবাদ হচ্ছে। অথচ এ বিষয়ে কোনো হাজী ছাহিবই ফিকির করছে না। উদাহরণস্বরূপ হজ্জের তিনটি ফরযের একটি হচ্ছে আরাফাতের ময়দানে অবস্থান করা। এই অবস্থান কিন্তু বছরের যে কোনো দিন করলে চলবে না, করতে হবে ৯ই যিলহজ্জ তারিখে। তার আগের কিংবা পরের তারিখেও যদি করে তাহলে হজ্জ শুদ্ধ হবে না বা আদায় হবে না। তাহলে হজ্জ যাতে সঠিকভাবে পালিত হয় সেজন্য কত সতর্কতার সাথে সউদী জনগণ ও সরকারের যিলহজ্জ মাসের চাঁদ তালাশ করা উচিত, তা বলার অপেক্ষা রাখে না। কিন্তু শত-সহস্র আফসুস যে, সউদী ওহাবী সরকার এ বছরও যেদিন যিলহজ্জ মাসের চাঁদ তালাশ করবে যেদিন চাঁদ থাকবে দিগন্তরেখার বেশ নিচে। অর্থাৎ সউদী আরব এ বছরেও চাঁদ না দেখেই যিলহজ্জের তারিখ ঘোষণা করে হজ্জ বাতিল করতে যাচ্ছে। সুতরাং হজ্জে গমনেচ্ছুক হাজী ছাহেবসহ সকল দেশের মুসলমানদের যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা উচিত।
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×