আমার ভালো লাগার কিছু মুহুর্ত , শেয়ার করলাম আপনাদের সাথে।
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
সারাদিন কি করি আমি?
কিছুই না। ঘুমাই, খাই , টিভি দেখি আর ইনটারনেট ব্রাউজ করে চাকরি খুজি। এভাবে বাসা্য থাকতে থাকতে মাঝে মাঝে এত খারাপ লাগে যে মনটা চা্য কোথাও পালিয়ে চলে যাই। যেখানে কেউ আমাকে খুজে পাবে না। কিন্তু তারপরেও কিছু মুহুর্ত আছে যখন নিজের বাসায় থাকতেই বেশী ভাল লাগে। ঠিক এইসব মুহুর্তগুলোর জন্য বাসা থেকে কোথাও যেতে ইচ্ছা করে না। আমার ভাল লাগার মুহুর্তগুলো সবার সাথে শেয়ার করতে চাই।
সকালে ঘুম থেকে উঠে যখন দেখি আমার বন্ধ রুমে জানালা দিয়ে হালকা আলো এসেছে তখন খুবই ভালো লাগে।
ঘুমটা পুরোপুরি ভাঙার আগেই রুমে আব্বু চলে এসে মাথায় হাত বুলাতে বুলাতে যখন বলে "মা ওঠো, আর কত ঘুমাবা"।
তারপর ঠিক এক ঘন্টা পর এক হাতে এক কাপ চা এবং অন্য হাতে টিভির রিমোট দিয়ে টিভি দেখার মজাই আলাদা।
ঠিক দুপুরে আব্বু বাসা্য আসার পর এক সাথে ভাত না খেলে মনে হয় আজকের দিনটাই যেন উল্টাপাল্টা। খাওয়ার টেবিলে বসে আব্বুর সাথে একটু ঝগরা মানে দুষ্টামি করতেই হবে।
খাওয়ার পরে যদি আব্বু আম্মুর রুমে একসাথে বসে টিভি দেখবো আর গল্প করবো। যেদিন আপু বাসায় আসে সেদিন তো কোন কথাই নাই। ধুমায়া আড্ডা
বিকেলে আব্বু বাহিরে চলে যাওয়ার আগে একসাথে বসে চা তো খেতেই হবে।
সন্ধা হলে আমার নুডুলস রান্না করতে খুবই ভাল লাগে।এই ছিল আমার কিছু ভাল লাগার মুহুর্ত। হয়তো সবার জীবনেই এই ধরনের কিছু মুহুর্ত থাকে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১
আজকে স্রেফ একা ছিলাম....

সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ...
...বাকিটুকু পড়ুন
আবার আজ আমার বানানো মুভি নিয়ে কয়েকটি কথা বলতে এলাম। গত মাস তিন ধরে বছর শেষের সর্ট ফিল্ম গুলোর প্রতিযোগীতায় অংশ গ্রহণের শেষ আয়োজন চলছে। মুভিটা তৈরি করেছি। তা...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭

আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;

তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই...
...বাকিটুকু পড়ুনআমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।
আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন... ...বাকিটুকু পড়ুন

শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।...
...বাকিটুকু পড়ুন