somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এ যেন কেয়ামতেরই এক রুপ--বললেন একজন লোক। টর্নেডোতে লন্ডভন্ড ব্রাক্ষণবাড়িয়া।

২৩ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

২৩শে মার্চ, ২০১৩

আপডেট

টর্নেডোতে মৃত্যের সংখা দাড়িয়েছে ২১ জন। কুমিল্লা মেডিকেলে ভর্তি শত মানুষ। আরো একজন গুরুতর আহত, অবস্থা আশংকা জনক। বাকিরা আশংকামুক্ত বলে জানিয়েছেন কুমিল্লা মেডিকেল কলেজের ডাক্তাররা। এছাড়া এই ভয়াবহ টর্নেডোতে ছয়'শতেরও বেশী ঘর বাড়ি বিদ্ধস্ত। এই মুহুর্তে প্রা্য লাখো মানুষ খোলা আকাশের নিচে।

মাননীয় প্রধানমন্ত্রীর নি্র্দেশে ঢাকা থেকে ৩ গ্রুপের মেডিকেলের জন্য ডাক্তার পাঠানো হয়েছে। বিজিবি ও সেনা মোতায়েন। বিজিবির দল কঠোর ভাবে কাজ চালিয়ে যাচ্ছে বিদ্ধস্তদের উদ্ধার করার জন্য। সেনাদের মেডিকেল ক্যাম্প খোলা হয়েছে যাতে সবাই সু্ষ্ঠুভাবে চিকিৎসা গ্রহন করতে পারে।

২২শে মার্চ, ২০১৩

ব্রাক্ষণবাড়িয়ার সদর উপজেলায় ছয়টি গ্রামের ওপর বয়ে যাওয়া টর্নেডোর আঘাতে গাছ উপড়ে পড়ে রেললাইনে। এতে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

মাত্র ১৫ মিনিটের ভয়াবহ টর্নেডোর আঘাতে ব্রাহ্মণবাড়িয়ার তিনটি উপজেলার ২০টি গ্রাম লন্ডভন্ড হয়ে গেছে। শিশুসহ নিহত হয়েছেন ১৯ জন। আহত হয়েছেন কমপক্ষে পাঁচ শতাধিক ব্যক্তি।
নিহতদের মধ্যে সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের উড়শিউড়া গ্রামের ডলি রানী দে (৩০), একই ইউনিয়নের পাতিরহাতা গ্রামের লাভলী বেগম (৩০), সুমা আক্তার ও জয়নাল মিয়ার পরিচয় পাওয়া গেছে। তাত্ক্ষণিকভাবে বাকিদের পরিচয় জানা যায়নি। গুরুতর আহত অন্তত পাঁচ শতাধিক ব্যক্তিকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের সদর হাসপাতালসহ শহরের বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

সন্ধ্যা পৌনে ছয়টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদরের বিভিন্ন স্থানে ব্যাপক শিলাবৃষ্টি শুরু হয়। একপর্যায়ে সদর উপজেলা, বিজয়নগর ও আখাউড়া উপজেলায় টর্নেডো আঘাত হানে।
এতে সদর উপজেলার রামরাইল, সুলতানপুর, মাছিহাতা ও বাসুদেব ইউনিয়নের সোহাতা, মোহাম্মদপুর, উড়শিউড়া, পাতিরহাতা, চান্দপুর, চিনাইর, চাপুইর, পাইকপাড়া, বাসুদেব, ভাতশালা, জারুলতলা ও খেয়াই গ্রাম ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এ ছাড়া বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল, পত্তন ও আলীনগর এবং আখাউড়ার আমোদাবাদসহ প্রায় ২০টি গ্রাম টর্নেডোতে লন্ডভন্ড হয়ে যায়।
টর্নেডোতে গ্রামগুলোর কয়েক শ কাঁচা বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। বোরো ফসলি জমির ধান ব্যাপকভাবে নষ্ট হয়েছে।

জানা গেছে, টর্নেডোর আঘাতে সদর উপজেলার উড়শিউড়ায় অবস্থিত জেলা কারাগারের পূর্ব পাশের দেয়াল ধসে পড়েছে। এ ঘটনায় এক মাকসুদুল আলম (৪০) নামে এক কারারক্ষী মারা গেছেন। রাত পৌনে এগারোটার দিকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন জেলা কারাগারের তত্ত্বাবধায়ক মো. গিয়াসউদ্দিন জানান।
টর্নেডোর সময় কুমিল্লা-সিলেট মহাসড়কে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। গ্যাস-চালিত অটোরিকশাসহ বেশ কিছু গাড়ির ওপর গাছ ভেঙে পড়ে। এতে যাত্রীরা গুরুতর আহত হন। রাত আটটায় পাওয়া তথ্য অনুযায়ী, গাছ ভেঙে পড়ে কুমিল্লা-সিলেট মহাসড়কের যান চলাচল বন্ধ রয়েছে। ঘটনার পরপরই সংশ্লিষ্ট এলাকায় বিদ্যুত্সংযোগ বন্ধ হয়ে যায়।
আখাউড়া উপজেলায় টর্নেডোর আঘাতে অর্ধশত লোক আহত হয়েছেন। বিধ্বস্ত হয়েছে দুই শতাধিক বাড়িঘর।
ঘটনার পরপরই গ্রামবাসী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ফায়ার সার্ভিসের কর্মীরা আহত ও নিহত ব্যক্তিদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসেন।
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন চাকমা টর্নেডোতে ব্যাপক ক্ষয়ক্ষতির কথা স্বীকার করে বলেন, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শন করছি। হিসাব না করে ক্ষয়ক্ষতির পরিমাণ বলা যাবে না।’
ঘটনাস্থল পরিদর্শনকালে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক নূর মোহাম্মদ মজুমদার প্রত্যেক নিহতের পরিবারকে ২০ হাজার এবং আহতদের পরিবারকে পাঁচ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন। এ ছাড়া ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে ২০ কেজি চাল ও দুই বান্ডিল টিন দেওয়ার ঘোষণা দেন।

ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণসামগ্রী
ব্রাহ্মণবাড়িয়ায় টর্নেডোর আঘাতে নিহতদের পরিবারপ্রতি ২০ হাজার টাকা এবং ২০ কেজি করে চাল বরাদ্দ দিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। এ ছাড়া আহত ও যাদের ঘরবাড়ির ক্ষয়ক্ষতি হয়েছে তাদের পরিবারপ্রতি তিন হাজার টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে। ঘর নির্মাণের জন্য প্রয়োজনীয় টিন এবং বান্ডিল প্রতি তিন হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

সুত্র: প্রথম আলো ও চ্যানেল ৭১
সর্বশেষ এডিট : ২৩ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৫৩
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকে স্রেফ একা ছিলাম....

লিখেছেন নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১

আজকে স্রেফ একা ছিলাম....



সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

আর্ন্তজাতিক সাফল্য

লিখেছেন রোকসানা লেইস, ১৫ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৮



আবার আজ আমার বানানো মুভি নিয়ে কয়েকটি কথা বলতে এলাম। গত মাস তিন ধরে বছর শেষের সর্ট ফিল্ম গুলোর প্রতিযোগীতায় অংশ গ্রহণের শেষ আয়োজন চলছে। মুভিটা তৈরি করেছি। তা... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

সবই তোর ভালোর জন্য

লিখেছেন সম্‌প্রীতি, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৭

আমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।

আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×