somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সীমান্তে বিএসএফ কতৃক বাংলাদেশি হত্যা

১৩ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সীমান্তে বিএসএফ কতৃক বাংলাদেশি হত্যাঃ
----------------------------------------------------
১৯৭১ সাল তখন বাংলাদেশে স্বাধীনতা যুদ্ধ।সেই যুদ্ধে এগিয়ে এলো ভারত নামক এক বন্ধু দেশ।তাদের কাছে থেকে অস্ত্র ট্রেনিং সাহায্য ছারাও আমরা আরও কিছু সাহায্য পেয়েছিলাম।
দেশ স্বাধীন হোল লাখো বাঙ্গালির রক্তের বিনিময়ে।তার মানে কি এই পরমানু শক্তিধর দেশ সেই সাহায্যর বিনিময়ে একটি স্বাধীন দেশের নিরস্ত্র মানুষকে এভাবে হত্যা করবে?
ব্যাপারটা এরকম কেও একজন আপনার মা অথবা বোন কে ধর্ষণকারীর হাত থেকে রক্ষা করতে সাহায্য করলো এবং পরবর্তীতে সেই সাহায্যকারীই আপনার মা বা বোন কে ধর্ষণ করলো বছরের পর বছর মাসের পর মাস।

২০০৭ সালের আগস্ট থেকে ২০১২ পর্যন্ত সীমান্তে প্রায় এক হাজার বাংলাদেশীকে হত্যা করেছে বিএসএফ।

প্রতি চারদিনে একজন বাংলাদেশীকে গুলি করে হত্যা করেছে বিএসএফ।

পাকিস্তান-আফগান সীমান্ত পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক সীমান্ত হলেও হত্যাকাণ্ডের হিসেবে বাংলাদেশ-ভারত সীমান্ত সবার শীর্ষে।

এর বেশির ভাগ হত্যাকাণ্ডই ঘটে থাকে সীমান্তে গরু পাচার ও মাদক চোরাচালান কে কেন্দ্র করে।এখন প্রশ্ন আস্তে পারে শুধু শুধু এই হত্যা কাণ্ড হচ্ছেনা বরং মাদক ও পাচার এই সব বিষয়ের কারনেই বিএসএফ গুলি করতে বাধ্য হয়।

তবে আমি বলবো আপনার এখনো কিছু জিনিষ জানার বাকি আছে।আপনি জানেন কি ফেনসিডিল, কোরেক্স ও গাঁজা পাচারের মূল আস্তানা ত্রিপুরা রাজ্য, বিশেষ করে সমতট অঞ্চল।নাম প্রকাশে অনিচ্ছুক বিজিবির একজন কর্মকর্তা জানান, চোরাচালানে বিএসএফ সে দেশের চোরাকারবারিদের বিভিন্নভাবে সহযোগিতা করছে। তিনি বলেন, মাদক বাংলাদেশে পাচার হোক বিএসএফ তা চায়। সীমান্তে বিজিবি সদস্যরা এক মাসে যে পরিমাণ ভারতীয় মাদক আটক করেন, সে তুলনায় বিএসএফ ১ বছরেও ওই পরিমাণ মাদক আটক করে না।

ভারতের ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা প্রশাসনের সহযোগিতায় কোটি কোটি টাকার মাদকদ্রব্য পাচার করছে। সীমান্ত ঘেঁষে শত শত মাদক তৈরির কারখানা গড়ে তোলা হয়েছে। কোন কোন এলাকার বিপুল পরিমাণ জমিতে গাঁজা চাষ করা হচ্ছে।অথচ ভারত সরকার সেই সব বিষয়ে কোন পদক্ষেপ ই নিচ্ছেনা।ফেন্সিডিলের মুল কারখানা ভারতে এবং সেখান থেকে পাচার হয়ে তা বাংলাদেশে নিয়ে আসা হয়।

একজন নিরস্ত্র গরু ব্যবসায়ি তাকে গুলি করা কি খুব ই দরকার ছিল?হয়ত আপনি এখন বলবেন সীমান্তে গরু না আনলেই ত হয়?তালি কি এক হাতে বাজে?নাকি দুটো হাত লাগে?যে গরু গুলো সীমান্তে থেকে আনা হয় সেগুলো কাদের কাছ থেকে আনা হয়?নিশ্চয়ই কোন এক ইন্ডিয়ান গরু ব্যবসায়ির কাছ থেকে তা আনা হয়।তাহলে কি তারাও সমান অপরাধি নয়?একজন নিরস্ত্র মানুষ কে গুলি করে হত্যা করা কোন আইনেই বা লেখা আছে বলবেন কি?

আমরাও চাই সীমান্তে সকল ধরনের অপরাধ বন্ধ হোক।দু দেশের সীমান্ত রক্ষীরা একে অপরকে সহযোগিতা করুক।কিন্তু না বিএসএফ বরাবর ই গুলি আদান প্রদানে বিশ্বাসী।সীমান্তে এতো নিরহ মানুষ হত্তার জন্য দায়ী বাংলাদেশের নতজানু পররাষ্ট্রনীতি।

বাংলাদেশকে ‘ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিবেশী’ হিসেবে অভিহিত করেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সচিব রাজিব সিক্রি।কিন্তু কিভাবে?তিনি বলেন “বাংলাদেশের সাহায্য ও সমর্থন ছাড়া আমরা উত্তর-পূর্বাঞ্চলে যেতে পারব না। আমাদের ‘পূর্বমুখী নীতি’র সফলতার জন্য বাংলাদেশ সবচেয়ে গুরুত্বপূর্ণ।”

আমরাও চাই ভারত আমাদের একটি বন্ধুসুলভ প্রতিবেশী হোক কিন্তু তার আগে দেখা উচিত তাদের অবশ্যই সে ধরনের ইচ্ছে আছে কিনা?নাকি দেশ স্বাধীন হবার পর থেকে তারা যে ধরনের বড়ভাই সুলভ আচরন করছে আমাদের সাথে তা ভবিষ্যতেও চালিয়ে যাবার ইচ্ছে রাখে কোণটা?
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকে স্রেফ একা ছিলাম....

লিখেছেন নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১

আজকে স্রেফ একা ছিলাম....



সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

আর্ন্তজাতিক সাফল্য

লিখেছেন রোকসানা লেইস, ১৫ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৮



আবার আজ আমার বানানো মুভি নিয়ে কয়েকটি কথা বলতে এলাম। গত মাস তিন ধরে বছর শেষের সর্ট ফিল্ম গুলোর প্রতিযোগীতায় অংশ গ্রহণের শেষ আয়োজন চলছে। মুভিটা তৈরি করেছি। তা... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

সবই তোর ভালোর জন্য

লিখেছেন সম্‌প্রীতি, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৭

আমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।

আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×