সেদিন রিকশা দিয়ে যাচ্ছি, পথিমধো রিকশাওয়ালা আমার সাথে কথা বলা শুরু করল। রিকশাওয়ালা’র কথাগুলো শুনতে ভালই লাগছিলো। কথা শুনে মনে হলো বেটা দেশ নিয়ে হ্যাব্বি চিন্তিত। সে আমাকে রাজনৈতিক অনেক প্রশ্ন করতে লাগলো যার উত্তর আমার জানা নাই। আমি চুপ করতে বলতেই বলে উঠল ” বালা কতা কেউর বালা লাগেনা”।
ছোটবেলায় শুনেছি উপদেশ নাকি ফ্রি, পয়সা লাগেনা। কিন্তু আমাদের অবস্থা এমন হয়ে দাড়িয়েছে যে আজ টাকা দিয়ে কথা কিনতে বেশী স্বাচ্ছন্দ্য বোধ করি । পত্রিকা খুললেই দেখা যায় এই সেমিনার ওই সেমিনার, সময় ৪-৬ ঘন্টা, টাকা লাগবে ২০০০-৩০০০ আর লেকচার দিবেন চীনা কোন কোম্পানির সি ই ও বা মার্কেটিং ম্যানেজার বা অন্য কোন কোম্পানির অন্য কেউ। ডেসিগনেশনগুলো হয় এরকম – ।
আর নীতিকথা যদি দেয়ালে লিখা থাকে তবে আমরা পড়ি আর হাসি এবং বলি ”কি লিখছে হালায়”। ছোটবেলায় রাস্তা দিয়ে হাটার সময় একটি লেখা পড়েছিলাম যা এখনও আমার মনে ধরে আছে ” এই ব্যাটা, এইডা কি মুতনের জাগা?” কিন্তু কি বলব ওইখানেই সবাই ’মুততেছিল’।
ধানমন্ডিতে আপনি যদি হাটেন তাহলে দেখতে পাবেন প্রত্যেক রোডের মাথায় লেখা আছে ”হর্ণ বাজানো নিষেধ” এবং ”ডানে মোড় নিষেধ” বা ”বামে মোড় নিষেধ” কিন্তু কেউ শোনেনা কারো কথা। সবাই হর্ণ বাজাতে ওস্তাদ এবং উল্টা যাওয়ার পন্ডিত। ভালোভাবে তাকালে মনে হবে সবাই কেমন জানি অন্ধ।
আর আমাদের অভিভাবকদের কান্ড দেখলে মনে হবে ছেলেমেয়েদের পড়ালেখার থেকে ’টাকার গরম’ দেখানোটা বেশী জরুরি। বাসা থেকে বাচ্চার স্কুলে যেতে রিকশায় সময় লাগবে ১০-১৫ মিনিট আর ভাড়া লাগবে ১০-২০ টাকা কিন্তু উনাদের গাড়ি আর ড্রাইভার নাহলে মনে হয় ছেলেমেয়ে অশিক্ষিত থেকে যাবে। পুরো রাস্তায় লেগে যাবে জ্যাম সময় ব্যয় হবে ১ থেকে ১.৩০ ঘন্টা তবুও ইনাদের চিন্তা নেই। একটি বইয়ে পড়েছিলাম ” দুনিয়াটা শালা ভগবানের চিড়িয়াখানা, নেই কাজ তো খই ভাজ”। উনাদের ’খই ভাজার’ জন্য বেচারা এম্বুলেন্সের রোগীর কি অবস্থা হয় একবার ভাবুন। তার পরিবারের অবস্থা ভাবুন।
এসব বাজে ও অশোভন কাজ থেকে বিরত থাকতে হবে আমাদের নিজেদেরকেই। আসুন সরকারকে দোষ না দিয়ে সরকারের চিন্তা মাথা থেকে বাদ দিয়ে নিজেরা ভাল হই। আর কিছু হলে সরকারকে গালি না দিয়ে নিজেকে ঠিক করি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


