somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জাভা ও এ্যান্ড্রয়েড শেখার সহজতম বই

০১ লা মার্চ, ২০১৭ দুপুর ১:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমরা সবাই প্রোগ্রামার - জাভা ও এ্যান্ড্রয়েড শেখার সবচে সহজতম বই

এ্যান্ড্রয়েড এ্যাপ ডেভেলপমেন্ট শিখে ফ্রিল্যান্সিং শুরু করতে চান? - তাহলে বইটি আপনার জন্য। বইটিতে হ্যান্ডস-অন এ্যান্ড্রয়েড গেম ও এ্যাপ প্রজেক্ট করিয়ে আমরা আপনাকে তৈরী করে নেবো।

আপনি কি নন-আইটি পার্সন? - তাহলে বইটা আপনার জন্যই। কারণ আপনি শুধুমাত্র কম্পিউটারে টাইপ করতে ও গান চালাতে পারলে‌ই প্রোগ্রামিং শিখতে পারবেন। আমরা ততটুকু সহজ করেই বইটি লিখেছি।

আপনি CSE তে পড়েন কিন্তু প্রোগ্রামিং এর অনেক কনসেপ্ট বুঝতে সমস্যা হচ্ছে? - তাহলে বইটা আপনার জন্য। আমরা এতো বেশি সহজ করে লিখেছি যে, প্রত্যেকটা কনসেপ্ট আপনার কাছে পানির মত সরল মনে হবে।

আপনি হাইস্কুল থেকেই প্রোগ্রামিং শুরু করতে চান? - তাহলে বইটা আপনার জন্য। আমাদের লক্ষ্যই ছিলো যে এতো সহজ করে লিখতে হবে যেন হাইস্কুলের ছেলেমেয়েরাও যেন বুঝতে পারে। এবং সেটা যাতে তাদের ভবিষ্যৎ ক্যারিয়ারে সহায়তা করে।

পুরো বইয়ে যা যা থাকবে:
১. জাভা প্রোগ্রামিং
২. এ্যান্ড্রয়েড এ্যাপ ডেভেলপমেন্ট
৩. একটি এ্যান্ড্রয়েড গেম প্রজেক্ট
৪. একটি এ্যন্ড্রয়েড এ্যাপ প্রজেক্ট

"আমরা সবাই প্রোগ্রামার"
এটা আসলে শুধু একটা বই-ই না, এটা আমাদের একটা চ্যালেঞ্জ। চ্যালেঞ্জটা হলো যে কোন পেশা/বয়স ও এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডের মানুষকে আমরা প্রোগ্রামিং শেখাবো। এমনকি সে যদি হাইস্কুলের ছাত্রও হয়। যার জন্য প্রয়োজন ছিলো প্রোগ্রামিং বিষয়টিকে সহজভাবে উপস্থাপন করা। ইন্টারনেটে ঢুকলেই এখনতো প্রোগ্রামিং শেখার জন্য পর্যাপ্ত পরিমাণে টিউটোরিয়াল, ব্লগ পাওয়া যায়। কিন্তু আমরা লক্ষ্য করলেই দেখবো সেগুলোতে বড় ধরণের একটা জায়গাতে ঘাটতি। সেটা হলো, প্রায় প্রত্যেক ক্ষেত্রেই ধরে নেয়া হয় "অডিয়েন্স প্রোগ্রামিং ব্যাপারটা ভালোমতই বোঝে শুধু সিনট্যাক্সটা দেখিয়ে দিলেই হবে।"
আমরা বেসিক্যালি এখান থেকে বের হয়ে আসতে চেয়েছি। আমরা যখন লিখেছি তখন ধরে নিয়েছি আমাদের অডিয়েন্স এই ব্যাপারে আগে থেকে কিছুই জানে না। সুতরাং তার কাছে সবচে সহজতম উপায়ে উপস্থাপন করতে হবে। আর এজন্য আমাদের দীর্ঘ সময় ব্যয় করতে হয়েছে। বসে থাকার সময়টা, রাস্তায় হাঁটার সময়টা, ঘুমুতে যাবার সময়টা পর্যন্ত আমরা ব্যয় করেছি "প্রোগ্রামিং এর কোন বিষয়টাকে কিভাবে উপস্থাপন করলে সবচে সহজতমভাবে বোঝানো সম্ভব" এটা বের করতে।
এবং আরেকটা ব্যাপার হলো হ্যান্ডস-অন প্রজেক্ট। আমাদের উদ্দেশ্য শুধু বেসিক বা এ্যাডভান্স কনসেপ্ট বুঝিয়েই ছেড়ে দেয়া না। তাকে ইন্ডাষ্ট্রিতে কাজ করার জন্য উপযুক্ত প্রজেক্ট করিয়ে নেয়া। যাতে সে প্রজেক্টগুলো করে সরাসরি জব ইন্ডাষ্ট্রিতে চলে যেতে পারে বা ফ্রিল্যান্সিং শুরু করতে পারে।

আমাদের এই চেষ্টার ফসলই হলো "আমরা সবাই প্রোগ্রামার - ১ম খন্ড" বইটি। পড়া শুরু করলে আশা করি আপনি খুব আনন্দের সাথে গল্পে গল্পে প্রোগ্রামিং এর প্রত্যেকটা কনসেপ্ট খুব সহজভাবে বুঝে ফেলবেন। প্রোগ্রামিংটা একটা নেশা। আশা করি আপনি সে নেশা থেকে বের হতে পারবেন না। এবং আপনি অবশ্যই এ্যান্ড্রয়েড এ্যাপ ডেভেলপ করে জব অথবা ফ্রিল্যান্সিং এ নিজের ক্যারিয়ার গড়তে পারবেন।

আমরা একটা স্যাম্পলও আপলোড করেছি। আপনি চাইলে একবার সেটি দেখেও নিতে পারেন: Sample

বইয়ের নাম: আমরা সবাই প্রোগ্রামার
লেখক: নাজমুল হাসান নিরো এবং সার্বিক সহযোগীতায়: মো: শাহাদাত সরকার
প্রকাশক: জ্ঞানকোষ প্রকাশনী
প্রকাশকাল: একুশে বইমেলা ২০১৭

প্রাপ্তিস্থান:
আপনার নিকটস্থ এলাকায় জ্ঞানকোষের পরিবেশক
দেশের যে কোন জায়গা থেকে: মানিক লাইব্রেরী, নীলক্ষেত, ঢাকা, ফোন: ০১৭৩৫-৭৪২৯০৮। এখানে অর্ডার করলে মাত্র ৩০ টাকা কুরিয়ার চার্জের বিনিময়ে দেশের যে কোন জায়গায় এরা বই পাঠিয়ে দেবে।
দেশের বাইরে থেকে: মানিক লাইব্রেরী, নীলক্ষেত, ঢাকা, ফোন: +৮৮-০১৭৩৫-৭৪২৯০৮।

মূল্য:
আপনার নিকটস্থ ষ্টলে: ১৮০ বা ১৯০ টাকা
মানিক লাইব্রেরী: ১৫০ টাকা (ষ্টল থেকে সরাসরি সংগ্রহ করলে ১৫০ টাকাই রাখবে কিন্তু কুরিয়ারে নিলে ৩০ টাকা কুরিয়ার চার্জ সহ ১৮০ টাকা পড়বে, কিন্তু দেশের যে কোন প্রান্ত থেকে পেতে পারবেন)
দেশের বাইরে থেকে: মানিক লাইব্রেরীর সাথে ফোনে কথা বলে নিতে হবে। ফোন: +৮৮-০১৭৩৫-৭৪২৯০৮।

সর্বশেষ এডিট : ০১ লা মার্চ, ২০১৭ দুপুর ১:১৩
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=আয় সখিরা ফিরে যাই মেয়ে বেলা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯


যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।

ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।

খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।

আয়... ...বাকিটুকু পড়ুন

আমি মাস্টার্স পাস করে ড্রাইভিং পেশা বেছে নিয়েছি

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৪৩


পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য... ...বাকিটুকু পড়ুন

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২০ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৭

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

মঙ্গলবার রাত ১০টা ২৭ মিনিট। গুলশানের একটি হাসপাতালে থেমে গেল ব্যারিস্টার তৌফিক নেওয়াজের হৃদয়- দীর্ঘদিনের অসুস্থতার পর।

আর ঠিক তখন, শহরের অন্য প্রান্তে, মুন্সিগঞ্জ... ...বাকিটুকু পড়ুন

ট্রাম্পের উপর ওভার ট্রাম্প!

লিখেছেন জুল ভার্ন, ২০ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৫৫

ট্রাম্পের উপর ওভার ট্রাম্প!

মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন একটি সমীকরণ তৈরি হয়েছ- সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি। ৭ আগস্ট স্বাক্ষরিত এই চুক্তিতে একটি সদস্য রাষ্ট্রের ওপর সশস্ত্র হামলাকে... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী কেন মুসলমান হতে পারে না?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:৪৫

অনারব টার্কিশ, কুর্দি আর ইরানিয়ানরা তাদের নিজ নিজ ভাষা ও সংস্কৃতি সংরক্ষন করে ও তা ধারন করেও তারা মুসলিম, পাকিস্তানের পাঞ্জাবীরাও যখন নিজেদের পাঞ্জাবী জাতি হিসেবে অহংকার করে, তখনও তারা... ...বাকিটুকু পড়ুন

×