
হে আমার শুভাকাঙ্ক্ষী সর্পকুল,
আর দিও না ছোবল,
নির্মোক খুলে সামনে এসো,তাতেই হবে বিষোদ্ধার!
হে ব্যস্ত জীবনের এক ঘেয়েমী ভিমরুল,
আর ফুটিয়ো না হুল!
দাওনা একটা সবুজ দিনের মধু!
হে দুশ্চিন্তার হিংস্র অক্টোপাস,
আর কত আঁকড়াবে?!!
দাওনা নিশ্চিন্ততার ঝিনুকে সুখের মুক্তা!
হে আমার দীর্ঘশ্বাসের কোলাহল,
আর দিওনা কর্ণ যাতনা!
দাওনা শান্তির ফিতা বাধা,নির্জনতার একটা গিফট বক্স!
নয়ত দাও একশ আটটি জোপিক্লোন ট্যাবলেট,
গিলে খাবো অসীম নির্জনতা!!
সর্বশেষ এডিট : ২৩ শে জুলাই, ২০১৬ ভোর ৬:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


