শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চলমান সংকট নিরসন করতে সংকট নিরসনে গঠিত কমিটির আমন্ত্রণে ছাত্রশিবিরের নেতৃবৃন্দ ভিসি অধ্যাপক ড. সালেহ উদ্দিনের সাথে বৈঠক করেছেন। এর আগে সংকট নিরসনে গঠিত কমিটির সাথেও বৈঠক করেন তারা। বৈঠকে আলোচনা সাপেক্ষে শিবিরের দাবী মেনে নেওয়ার আশ্বাস প্রদান করেন ভিসি অধ্যাপক ড. সালেহ উদ্দিন। গতকাল রাত ৭টার দিকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সাবেক সেক্রেটারী হোসাইন আহমদের নেতৃত্বে ৬ সদস্যের একটি প্রতিনিধিদল ভিসির সাথে সাক্ষাৎ করেন। এদিকে দাবী মেনে নেওয়ার আশ্বাসে ডাকা অনির্দিষ্টাকালের ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছে ছাত্রশিবির। গতকাল শনিবার রাত ১০টায় দলীয় সিদ্ধান্তের পর ধর্মঘট প্রত্যাহার করার বিষয়টি শাবি ছাত্রশিবিরের সেক্রেটারী জাকির হোসেন সিদ্দিকী জানান। ইসলামী ছাত্রশিবিরের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আজম মুজাহিদ রুমি বলেন, আমাদের দাবী মেনে নেওয়ার প্রেক্ষিতে অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যার করে নেওয়া হয়েছে। বৈঠকের ব্যাপারে শাবি ভিসি অধ্যাপক ড. সালেহ উদ্দিন জানান, আলোচনা সাপেক্ষে তাদের দাবী মেনে নেওয়া হয়েছে। ধর্মঘটও প্রত্যাহার করে নিয়েছে তারা। উল্লেখ্য, গত ১১ জানুয়ারি আনন্দ মিছিল শেষে ছাত্রলীগ আবাসিক হলে অবস্থানরত শিবির নেতাকর্মীদের উপর অতর্কিত হামলা চালায় ও ব্যাপক লুটপাট করে। একপর্যায়ে তারা শিবিরকে হল থেকে বের করে দেয়। পরে তারা ১৫ জানুয়ারি থেকে অনির্দিষ্টকালের ছাত্র ধর্মঘটের ডাক দেয়। শিবিরের ধর্মঘটে ২১ দিন ধরে বিশ্ববিদ্যালয় অচল হয়ে পড়েছিল।
Click This Link
সর্বশেষ এডিট : ০৫ ই ফেব্রুয়ারি, ২০১২ সকাল ১০:৩১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




