কি যে লিখবো তার বিষয়বস্তু কোনো কিছুই খুঁজে পাচ্ছি না। অথচ আমাকে লিখতেই হবে। লেখার এই অদম্য ইচ্ছাটি যেন কিছুতেই সংবরণ করতে পাচ্ছি না। ব্লগে আমার ৯৯ তম পোষ্ট বেশ কয়েকদিন ধরে ঝুলে আছে । আর মাত্র ১টি পোষ্ট। তাহলেই পূর্ন হবে সেই কাঙ্খিত লক্ষ শততম পোষ্টের গৌরব অর্জন। কেন জানিনা আজ সেই অতৃপ্ত বাসনা আমাকে পেয়ে বসেছে ।
কিনতু লিখবো টা কি? কোনো টপিকস মাথায় আসছে না! এমনি সময় পুরনো বাংলা ছায়াছবির একটি গানের কথা মনে পড়ে গেল। সেদিন নেটে গানের ভান্ডার ঘাটতে গিয়ে আমার সেই হারানো প্রিয় গানটি পেয়ে ছিলাম। ৭০ দশকের ছবি। ছবির নাম তানসেন। বাদশা আকবরের নবরত্ন সভার অন্যতম গুনীশিল্পী সেই তানসেনের চরিত্র অবলম্বনে ছবিটি। অবস্য ছবিটি আমি দেশ স্বাধীনের পর টেলিভিশনে দেখে ছিলাম। শৈশবকালে দেখা ছবি আজ তার কিছুই মনে নাই কেবল এই গানটি এখনো আমার হৃদয়ে দাগ কেটে আছে। সামহো ব্লগে আজ আমার শততম পোষ্ট উপলক্ষে সম্মানিত ব্লগারদের শুভেচ্ছা জানিয়ে আমার প্রিয় গানটি শেয়ার করলাম।
তুমি সুন্দর হে এসো না ....মধুমিতা নামে ডাকো না।।
কত যে দোলা দুলিতে ......ওগো সুন্দর এসো স্বপনে।
ও তোমারে চেয়ে বল না ..... কি পেয়েছি এই জীবনে।
তুমি সুন্দর হে এসো না ....মধুমিতা নামে ডাকো না।
কে তুমি দিলে যে দোলা.....এই জীবনে ওগো বল না।
সহসা যে কেউ আসে......মোর কন্ঠের বানী ঝড়ায়ে।
ও পেয়েছি ওগো তোমারে হায় .... শুধু যে তার ভরায়ে।
তুমি সুন্দর হে এসো না ....মধুমিতা নামে ডাকো না।
Click This Link

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


