প্রথমেই ধন্যবাদ ঢু মারার জন্য। আশা করি একান্ত এই বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
যাই হোক। দেশে যাওয়ার স্বপ্নে বিভোর আমি। যাওয়ার সময় দোহাতে যাত্রা বিরতি তো অনেকের কাছেই শুনেছি মধ্যপ্রাচ্যে স্বর্ণের দামটা কম তো ভাবলাম মায়ের গিফটা না হ্য় ওখান থেকেই কিনব।
কিন্তু পরিচিত কারো অভিজ্ঞতা নেই। তাই আপনাদের মাঝে কেউ যদি জানেন এই বিষয়ে একটু আওয়াজ দেন দয়া করে। দোহা এয়ারপোর্টে কার্ড দিয়ে পে করলে কি ভাল হবে?
আমি বিলেত থেকে রওনা হব তাই বুঝতে পারছি না দোহা থেকে জিনিসটা কেনা লাভজনক হবে কিনা? (after exchange rates and card charges।
এক ভরি কত গ্র্যামে (gram) হয়। এখানে দেখা যাচ্ছে হিসাব নিকাশটা গ্রামেই হচ্ছে বেশী।
কেউ কি জানাতে পারবেন দোহাতে গোল্ডের দামটা কত? (per gram)
আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম।
সর্বশেষ এডিট : ২৮ শে জুলাই, ২০০৯ রাত ৮:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


