আমি: মা, কেমন আছো? আমি ঢাকায় নেমে কোচে উঠব ভাবছি? কি বল? না হলে আব্বুকে বল ডমোস্টিক ফ্লাইটের টিকিট করে দিতে?
মা: তোরা বাপ বেটা কিছুই চিন্তা না করে হুট করে সিদ্ধান্ত নিয়ে নিস। আমি বলছিলাম ঢাকায় এসে তোকে রিসিভ করব... কি বলিস?
আমি: মা....তুমিও না...রোজা থেকে ঢাকায় আসার কি দরকার.. আমি তো আরও সর্ট টাইমের জন্য আসছি। ঢাকা থেকে যত তাড়িতাড়ি সম্ভব চিটাগাং চলে আসব।
মা: আচ্ছা যা... যা ইচ্ছে তা কর!
আমি: রাগ করছ কেন। আমি তো ভালোর জন্যেই বলছি!
বাবা ফোনটা নিয়ে ...... শুন.... প্রথম ফ্লাইট টা সকাল ৯:৩০। যদি না হয় আমি যাব.... কি বলিস!!!!! আমি তেমন একটা বের হইনা আজকাল। তোর মা তো সেদিন গেল তোর খালাকে বিদায় দিতে!!!!!
পেছনে মায়ের গলা.... যাও যাও গিয়ে তো উঠবে আমার ভাইয়ের বাসায়!!!!
ফোনটা আম্মুর কাছে!
আমি: মা, আব্বু তো আগের বার আসেনি!
মা: আচ্ছা হয়েছে!!! (ধমক)... শুন... ট্রেনে করে চলে আয়..ঢাকাতে একটু বিশ্রাম নে তোর মামার বাসায়। তারপর ট্রেনে করে চলে আয়..(মা কেমনে জানল যে ট্রেন আমার ভাল লাগে!)
পেছনে আব্বু হাসছে... আর আম্মু বিরক্ত হয়ে.."হয়েছে.. যাবেই তো....এতে হাসার কি আছে"
আব্বু মায়ের উদ্দেশ্যে...."ছেলে কার দেখতে হবে না!"
আমি: মা চলে আসার সময় কিন্তু তুমিই আসছ...এবার একটু হাস প্লিজ।
মা:
আর আমি বড় বাচা বাচলাম!!!!!!!
সন্তানের কাছে এর চেয়ে মধুর জিনিস কি হতে পারে.... আর সে আমরাই ....কেউ কেউ বিয়ের পরে তাদের চেনে না!
ভাবছি বিয়েই করব না!!!! (একটু বেশী হয়ে গেল!)
সর্বশেষ এডিট : ১৯ শে আগস্ট, ২০০৯ রাত ৯:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




