এই ভাবে একটা স্বাধীন গনতান্ত্রিক দেশে পুলিশ পায়ে বন্দুক ঠেকিয়ে গুলি চালাতে পারে কিনা? এটা পৃথিবীর বর্বর সমাজেও সম্ভব কিনা? আমরা কোন সমাজে বাস করি? বিএনপি-জামায়াতের নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের দুই দিনব্যাপী হরতালের প্রথম দিনে পুলিশ নিষ্ঠুরতার পুনরাবৃত্তি ঘটিয়েছে। ১৮ মার্চ, সোমবার ঢাকার মিরপুরে এক যুবকের পায়ে বন্দুক ঠেকিয়ে গুলি করেছে পুলিশ।
মাহবুব কবির নামের ওই যুবককে রিক্সায় চড়ে যাতায়াত করার সময় ধরে পায়ে বন্দুক ঠেকিয়ে গুলি করে পুলিশ। এতে তার পায়ের হাড় গুড়ো হয়ে যায়। এরপর তাকে রক্তাক্ত অবস্থায় চিকিত্সার জন্য পঙ্গু হাসপাতালে নিয়ে যায় পুলিশ। চিকিৎসাধীন অবস্থায় মাহবুব পুলিশের হাতে আটক আছেন।প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ৭টার দিকে মিরপুরের ১০ নম্বর গোল চক্কর এলাকায় হরতালের সমর্থনে মিছিল বের করে জামায়াত-শিবির কর্মীরা। মিছিল শেষে জামায়াত-শিবির কর্মীরা চলে যাওয়ার কিছুক্ষণ পরে পুলিশ এসে পথচারীদের ওপর চড়াও হয়।এর এক পর্যায়ে মাটিতে পড়ে যান মাহবুব। তখন এক জন পুলিশ সদস্য তার পায়ে বন্দুক ঠেকিয়ে গুলি করে। পরে রক্তাক্ত অবস্থায় তাকে একটি সাদা মাইক্রো বাসে তুলে নিয়ে যায় পুলিশ।
সাত সকালে এই ঘটনা দেখে ও মাহবুবের আর্ত চিত্কার শুনে স্তম্ভিত হয়ে যায় প্রত্যক্ষদর্শীরা।
এই নির্বিচার পুলিশি একশন এর প্রতিবাদ করলেই আপনাকে জামাতি বলে গালি দেয়া হবে, পায়ে ঠেকিয়ে যে যুবক কে ১০ টি গুলি করে পঙ্গু করে দেয়া হল পুলিশের ভাষ্য মতে সে নাকি শিবির নেতা/ পিকেটার [আবার অন্য সুত্র বলছে যুবকটি নয়াদিগন্তের প্রেস কর্মী , রিকশাযাত্রিকে পিকেটার মানতে নারাজ তারা] -অতএব তার কোন মানবাধিকার থাকতে নেই, থাকতে পারে না, তারে নির্বিচার গুলি করে মেরে ফেলাই উত্তম- এই ধরনের মনোভাব যেভাবে ছড়াচ্ছে তাতে করে এদের মানবাধিকার নিয়ে যেই কথা বলবে তাকেও জামাতি বলে গালি শুনতে হবে, মানবাধিকার ধারনার এই গোষ্ঠীভেদ এর প্রতি ধিক্কার !!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




