
পাওলি বর্তমান বিশ্বের সবচেয়ে বেশি ওজনের নারী। ২০১২ সালের 'গিনেজ বুক অব ওয়াল্ড' রেকর্ড বুকে তার নাম উঠেছে বিশ্বের সবচেয়ে ওজনের নারী হিসেবে।
তার নাম পাওলিন পর্টার। তবে সবাই 'পাওলি' বলে ডাকে। তার বয়স ৪৭ বছর। পাওলি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার স্যাক্রামেন্টোর বাসিন্দা। তার ওজন ৩১৭ কেজি বা প্রায় ৮ মণ।
►► নেপাল একমাত্র দেশ যে দেশের পতাকা চতুর্ভুজ নয়!
►► পৃথিবীর এক তৃতীয়াংশই হলো মরুভূমি!
►► বিষ প্রয়োগে ঢলে পড়ার সময় পিঁপড়া সবসময় তার ডান দিকে ঢলে পড়ে!
►► ইঁদুর আর ঘোড়া কখনো বমি করেনা!
►► ঘোড়ার লেজ কাটা পড়লে সেটা মারা যায়!
►► ‘রিভার ডি’ পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম নদী!
►► আমেরিকার ওকল্যান্ড ব্রীজ পৃথিবীর বৃহত্তম ব্রীজ!
►► একটা মাছি কোনো খাবার খাওয়ার পর তা একবার বমি করে (উগড়ে দেয়)তারপর আবার খায়!
►► কলা এবং সবুজ আপেল ওজন কমাতে সাহায্য করে!
►► সূর্য পৃথিবী থেকে ৩৩০৩৩০ গুন বড়!
►► সিংহের গর্জন প্রায় ৫ মাইল দূর থেকেও শোনা যায়!! (আর হাওলার মাঙ্কির চিৎকার প্রায় ১০ মাইল দূর থেকে! কি বুঝলেন??)
►► শ্রীলংকা হচ্ছে একমাত্র অমুসলিম দেশ যেখানে টেলিভিশনে এবং রেডিওতে ৫ ওয়াক্ত আযান সম্প্রচার করা হয়ে থাকে!
►► অস্ট্রেলিয়াতে এক ধরনের কেঁচো পাওয়া যায় যা লম্বায় ১০ ফুট পর্যন্ত হতে পারে!
►► ৩০ বছরের পর থেকে মানুষের উচ্চতা আস্তে আস্তে কমতে থাকে!! তবে সেই প্রক্রিয়া খুবই ধীর গতির!
►► আপনি যদি আপনার মাথা দেয়ালের সাথে একটানা বাড়ি দিতে থাকেন তাহলে ঘণ্টায় ১৫০ ক্যালোরি শক্তি এতে ব্যায় হবে!
►► ডান হাতি মানুষ, বাম হাতি মানুষের চেয়ে গড়ে ৯ বছর বেশি বাঁচে!
►► পৃথিবীতে বছরে এরোপ্লেন দুর্ঘটনায় যত লোক মারা যায় তার চেয়ে বেশি মারা যায় গাধার আক্রমণে!
►► মারলবোরো কোম্পানির প্রথম মালিক ফুসফুস ক্যানসারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন!
►► ভিনেগারে রাখলে মুক্তা খুব সহজেই গলে যায়!
►► বর্তমান সময়ে প্রতি ২ বিলিয়ন, আবারো জানাচ্ছি, প্রতি ২ বিলিয়নে মাত্র একজন মানুষ ১১৬ বা তার চেয়ে বেশি বছর বেঁচে থাকে!
►► আপনি কি জানেন, ম্যাচ আবিষ্কারের বহু পূর্বেই লাইটার আবিষ্কার হয়েছিলো??
►► অনেক বাচ্চার খেলার সাথী বারবি ডল (Barbie Doll) যদি একটি সত্যিকারের রমণী হতো তবে তার মেজারমেন্ট হতো 39-23-23, এবং তার উচ্চতা হতো ৭ ফুট ২ ইঞ্চি!!
(চলবে)
বি.দ্র. সর্বশেষের পোস্টে লিংক দেওয়া হবে।
-------------
৩০.০৫.২০১৫
মুনশি আলিম
Email: [email protected],
জাফলং, সিলেট
সর্বশেষ এডিট : ৩০ শে মে, ২০১৫ রাত ৯:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



