কাওরানবাজারে লালশাকের মুটি এক টাকা। করল্লা ৫ টাকা কেজি, বেগুন ৪ টাকা। অন্যান্য সবজির দামও কল্পনাতীত কম। কাঁচামরিচ কেজিপ্রতি ১০ টাকা। মোহাম্মদপুর কৃষি মার্কেটে এক বস্তা (৮৫ কেজি) চাল মাত্র ৩০০ টাকা। মশুর ডাল ২০ টাকা কেজি। কিন্তু দাম এতো কমে যাওয়ার পরও ক্রেতা খুঁজে পাচ্ছিলেন না বিক্রেতারা। গতকাল মঙ্গলবার দুপুরে এই ছিল রাজধানীর কয়েকটি পাইকারি কাঁচাবাজারের চিত্র। খবর বিডিনিউজের। রাজধানীর পাইকারী কাঁচাবাজারগুলো বসে গভীর রাতে। ঢাকার বাইরে থেকে পণ্য নিয়ে আসা ট্রাকগুলো রাত ৮টা থেকে রাজধানীতে ঢুকতে শুরু করে। রাত এগারোটা থেকেই বিক্রি-বাট্টা শুরু হয়ে যায়। কিন' সোমবার রাতে প্রবল বর্ষণের কারণে রাজধানীর কোন পাইকারি কাঁচাবাজারই বসেনি। রাজধানীর রাস্তাঘাট পানিতে ডুবে যাওয়ায় ঢাকার বাইরে থেকে আসা কাঁচামাল বহনকারী অনেক ট্রাক রাতে রাস্তায়ই আটকা পড়ে। কিছু ট্রাক মালামাল নিয়ে পাইকারি বাজারগুলোতে পৌঁছতে পারলেও সেখানে ছিল ক্রেতার অভাব। এই আড়তের চাল ব্যবসায়ী শরিফ এন্টারপ্রাইজের আলমগীর হোসেন বলেন,মার্কেটের ১৭২টি দোকানের মধ্যে অর্ধেক দোকানেরই চাল-ডাল-চিনিসহ মেঝেতে রাখা সব পণ্যই পানিতে ভিজে নষ্ট হয়ে গেছে। আজকালের মধ্যে ব্যবহার না করলে সব পঁচে যাবে। বাধ্য হয়ে লাখ লাখ টাকার ক্ষতি স্বীকার করে পানির দরে সব বিক্রি করে দিতে হচ্ছে। সোমবার রাতে কাওরানবাজারের চিত্র ছিল অনেকটাই অচেনা। খুচরা বিক্রেতাদের ভিড় ছিল না, ছিল না প্রতিদিনকার হৈ চৈ। পাইকারি বিক্রেতারা পণ্যের পসরা সাজিয়ে বসার পরিবর্তে বরং জমে যাওয়া বৃষ্টির পানি থেকে কীভাবে মালামাল বাঁচাবেন, সেই পথই খুঁজে পাচ্ছিলেন না। কয়েকটি ট্রাক দাড়িয়ে থাকলেও, সেখান থেকে মালামাল নামানোর ছিল না কোনো তোড়জোর। অঝোর বৃষ্টির কারণে ভ্যান ও কুলিদের খুঁজে পাওয়াই ছিল দুষ্কর। বরাবরের মতোই রাতেও ট্রাক ভর্তি শাক নিয়ে এসেছিলেন ব্যবসায়ীরা। কিন্তু বিক্রি করতে না পেরে এবং বৃষ্টিতে ভিজে পচে যাওয়ায় ওইসব শাক রাস্তার পাশে ফেলে দিতে দেখা যায়। ভালো শাকের আটি বিক্রি হচ্ছিল মুঠি ১ টাকা করে।
এক বস্তা চাল মাত্র ৩০০ টাকা, তবু ক্রেতা নেই!
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৪টি মন্তব্য ২টি উত্তর
আলোচিত ব্লগ
আর কত সহ্য করবে মানুষ? এবার জেগে ওঠার সময়!
আর কত সহ্য করবে মানুষ? এবার জেগে ওঠার সময়!
কোনো দেশ, জাতি, গোষ্ঠী কিংবা মানুষ বিপর্যয়ের মুখে পড়লে অনেক কিছু শেখার থাকে। সংকটের সময়ই মানুষের প্রকৃত পরিচয় প্রকাশ পায়। যেমন আজকের... ...বাকিটুকু পড়ুন
তবুও পাশাপাশি

দুটো আলাদা ডালে। ডাল দুটো বেশ দূরে । তারপরও তারা একে অপরের খুব কাছে। এই মেঘলা বিকেল মনে হচ্ছে সন্ধ্যার আধো ছায়ায়... ...বাকিটুকু পড়ুন
পথ চলতে - ৫

আমার 'প্রসঙ্গঃ আবু বকর' বিষয়ক লেখাটির 'হাদিস অনুযায়ী স্বামীর চরিত্রের সার্টিফিকেট হল তার স্ত্রী' পড়ে ব্লগে একজন মন্তব্য করেছেন, "ইসলামের হাদিস অনুসারে ৪টি বিয়ে করতে পারবেন। এবং আপনার ৪টি বউ... ...বাকিটুকু পড়ুন
তুমি যদি ফিরে না আসো

রাত তখন একটা বেজে সতেরো মিনিট। ঢাকা শহরের এই সময়টাকে আমার খুব অদ্ভুত মনে হয়। শহরটা ঘুমিয়ে পড়েছে বলে মনে হয়, অথচ কোথাও না কোথাও কেউ... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।