সাভারের একটি শ্যূটিংস্পটে বিক্ষুব্ধ এলাকাবাসীর হামলায় অভিনেতা-অভিনেত্রী ও পুলিশসহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। উপজেলার তেতুঁলঝোড়া ইউনিয়নের হরিণধরার ট্যানারি শিল্প নগরীতে শুক্রবার বিকেলে ‘এ দেশ তোমার আমার’ চলচ্চিত্রের চিত্রগ্রহণের সময় এ ঘটনা ঘটে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ ৪ জনকে গ্রেপ্তার করেছে।সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উল্যাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার বিকেলে এএস মানিক পরিচালিত ও মনোয়ার হোসেন ডিপজল প্রযোজিত ‘এ দেশ তোমার আমার’ চলচ্চিত্রের চিত্রধারণ দেখার জন্য এলাকাবাসী ভিড় জমায়। এ সময় নায়িকার সংক্ষিপ্ত পোশাক দেখে কয়েকজন যুবক অশ্লীল মন্তব্য করে। ছবির নায়কসহ অন্যরা এর প্রতিবাদ জানিয়ে এক যুবককে থাপ্পড় মারে। এতে এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে শ্যূটিংস্পটে হামলা চালায়। এ অবস্থায় নায়ক-নায়িকাসহ অন্যরা চিত্রাভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের বাগান বাড়িতে আশ্রয় নেন।খবর পেয়ে পুলিশের চারটি দল ঘটনাস্থলে গিয়ে পরিসি'তি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এসময় পুলিশের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষে এক কনষ্টেবল আহত হন। আহতদের মধ্যে নায়ক শাকিল ও নায়িকা সাথীর অবস্থা গুরুতর। তাদের থানা রোডের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ওসি নাসির উল্যাহ জানান, এ ঘটনায় এলাকার বখাটে যুবক মিজান, বিল্লাল, তোফাজ্জল ও জামালকে গ্রেপ্তার করা হয়েছে।
সাভারে শ্যূটিংস্পটে হামলা, নায়ক-নায়িকাসহ আহত ১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
২৪টি মন্তব্য ২৪টি উত্তর
আলোচিত ব্লগ
আর কত সহ্য করবে মানুষ? এবার জেগে ওঠার সময়!
আর কত সহ্য করবে মানুষ? এবার জেগে ওঠার সময়!
কোনো দেশ, জাতি, গোষ্ঠী কিংবা মানুষ বিপর্যয়ের মুখে পড়লে অনেক কিছু শেখার থাকে। সংকটের সময়ই মানুষের প্রকৃত পরিচয় প্রকাশ পায়। যেমন আজকের... ...বাকিটুকু পড়ুন
তবুও পাশাপাশি

দুটো আলাদা ডালে। ডাল দুটো বেশ দূরে । তারপরও তারা একে অপরের খুব কাছে। এই মেঘলা বিকেল মনে হচ্ছে সন্ধ্যার আধো ছায়ায়... ...বাকিটুকু পড়ুন
পথ চলতে - ৫

আমার 'প্রসঙ্গঃ আবু বকর' বিষয়ক লেখাটির 'হাদিস অনুযায়ী স্বামীর চরিত্রের সার্টিফিকেট হল তার স্ত্রী' পড়ে ব্লগে একজন মন্তব্য করেছেন, "ইসলামের হাদিস অনুসারে ৪টি বিয়ে করতে পারবেন। এবং আপনার ৪টি বউ... ...বাকিটুকু পড়ুন
তুমি যদি ফিরে না আসো

রাত তখন একটা বেজে সতেরো মিনিট। ঢাকা শহরের এই সময়টাকে আমার খুব অদ্ভুত মনে হয়। শহরটা ঘুমিয়ে পড়েছে বলে মনে হয়, অথচ কোথাও না কোথাও কেউ... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।