চট্টগ্রাম বোর্ডে এইচএসসি পরীক্ষায় এবার রেকর্ড সংখ্যক ছাত্রছাত্রী জিপিএ-৫ পেয়েছে। পাসের হারেও গড়েছে রেকর্ড। তারপরও প্রায় ১০ হাজার খাতা পুনঃনিরীক্ষণের আবেদন জমা পড়েছে। আবেদনকারী ১৬শ ২৪ জন শিক্ষার্থী গড়ে ৩টি করে বিষয়ের খাতা পুনঃনিরীক্ষণের আবেদন করায় সরকারের আয় হচ্ছে প্রায় ৮ লাখ টাকা। তাড়াহুড়ো করে মাত্র ৬০ দিনের মধ্যে ফলাফল প্রকাশ করতে গিয়ে নানা ধরনের ভুল করা হয়েছে বলে মনে করছেন শিক্ষার্থীসহ বোর্ডের সংশ্লিষ্টরা। এর ফলে অনেকেই কাঙিক্ষত ফলপ্রাপ্তি থেকে বঞ্চিত হয়েছেন বলে শিক্ষার্থীদের অভিযোগ। জানা গেছে, এবার এইচএসসি পরীক্ষা শুরু হয় গত ১৬ এপ্রিল। ব্যবহারিকসহ সব ধরনের পরীক্ষা শেষ হয় ২৮ জুন নাগাদ। এরপর মাত্র ২৭ দিনের মধ্যে অর্থাৎ ২৫ জুলাই স্বল্পতম সময়ে ফলাফল প্রকাশ করা হয়। এর আগে যা কখনও দেখা যায় নি। চট্টগ্রাম বোর্ডে এবার পাসের হার ছিল শতকরা ৭৬ দশমিক ৩১ ভাগ। যা চট্টগ্রাম বোর্ড প্রতিষ্ঠার পর গত ১৩ বছরের মধ্যে রেকর্ড গড়ে। জিপিএ-৫ পায় ১৪শ ৪৮ জন। এমন ফলাফলের পরও সন'ষ্ট নন অনেক শিক্ষার্থী। এর কারণ কী? এমন প্রশ্নের জবাবে চট্টগ্রাম শিক্ষাবোর্ডের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, তাড়াহুড়া করে খাতা মূল্যায়ন করতে গিয়ে অনেক শিক্ষকই গড় নম্বর দিয়ে থাকেন। এতে করে বঞ্চনার শিকার হয় অপেক্ষাকৃত ভালো শিক্ষার্থীরা। কারণ দু-একটি নম্বরের জন্য তাদের গ্রেডপয়েন্ট কমে যায়। পর্যাপ্ত সময় না পাওয়ায় শিক্ষকরা অনেক ক্ষেত্রেই মনোযোগ দিয়ে খাতা মূল্যায়ন করেন না বলেও ওই কর্মকর্তা অভিযোগ করেন।
জানা গেছে, অন্যান্যবার খাতা পুনঃনিরীক্ষণের আবেদনের জন্য এক মাস সময় দেওয়া হলেও এবার সময় দেওয়া হয়েছে মাত্র সাত দিন। সোমবার ছিল সেই আবেদনের শেষ দিন। চট্টগ্রাম শিক্ষাবোর্ডে সেদিন গিয়ে দেখা যায় শত শত শিক্ষার্থীর ভিড়, দীর্ঘ লাইন। অর্ডিন্যান্স অনুযায়ী খাতা পুনর্মূল্যায়নের সুযোগ নেই। এরপরও খাতা পুনর্মূল্যায়ন হবে এমন আশায় আবেদন করেছেন তারা। কেউ এক বিষয়, কেউ তিনটি কিংবা চার-পাঁচটি, কেউবা সব বিষয়ের জন্যই আবেদন করছেন। হাজী মুহম্মদ মহসিন কলেজের মানবিক বিভাগ থেকে এবার এইচএসসি পাস করেছেন ফারহান চৌধুরী। তিনি আবেদন করেছেন পাঁচটি বিষয়ের জন্য। এ প্রসঙ্গে ফারহান বলেন, ৬টি বিষয়ের কোনটিতেই আশানুরূপ নম্বর পাই নি। বাংলা ছাড়া সব বিষয়ের জন্য আবেদন করেছি। তিনি বলেন, আমি নিশ্চিত খাতা সঠিকভাবে মূল্যায়ন হয় নি। তা হলে আমাদের কলেজের মানবিক বিভাগ থেকে মাত্র চারজন জিপিএ-৫ পেত না। এবার বিজ্ঞান বিভাগে ৮শ ২৭ জন, ব্যবসায় শিক্ষা শাখায় ৫শ ৮৫ জন এবং মানবিক শাখায় ২শ ১২ জন শিক্ষার্থী তাদের খাতা পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করেছেন। প্রতিটি বিষয়ের জন্য আবেদন ফি ছিল দেড় শ টাকা করে। সে হিসেবে সরকারের আয় হচ্ছে প্রায় ৮ লাখ টাকা। একটি বিষয়ের জন্য আবেদন করলে ওই বিষয়ের দুটি পত্রই নিরীক্ষণ করা হবে বলে বোর্ড সূত্র জানিয়েছে। শিক্ষার্থীরা গড়ে তিনটি করে বিষয়ের জন্য আবেদন করলেও খাতার পরিমাণ দাঁড়ায় প্রায় ১০ হাজার। গত বছর খাতা পুনঃনিরীক্ষণের জন্য আবেদন জমা পড়েছিল ৯শ ৯৬টি। এর মধ্যে বিজ্ঞান বিভাগে ৫শ ৫৭টি, ব্যবসায় শিক্ষা শাখায় ৩শ ৯টি এবং মানবিক শাখায় ১শ ৩০টি আবেদন জমা পড়ে। এবার এতগুলো খাতা পুনঃনিরীক্ষণের আবেদন জমা পড়া প্রসঙ্গে চট্টগ্রাম বোর্ডের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর আবু তাহের দৈনিক আজাদীকে বলেন, এবার ৭৬ ভাগ পাস করেছে। ফলাফল আরও ভালো হওয়ার আশা করা হয়েছিল। যারা কাঙিক্ষত ফল পায় নি তারাই আবেদন করেছে। বিশেষ করে ইংরেজি ও পদার্থবিদ্যাসহ কয়েকটি বিষয়ের জন্য বেশি আবেদন করেছে শিক্ষার্থীরা। তিনি বলেন, অনেক শিক্ষার্থীর ধারণা খাতা পুনর্মূল্যায়ন করা হয়। কিন্তু আসলে তা পুনঃনিরীক্ষণ। কোন প্রশ্নের উত্তরের জন্য নম্বর দেওয়া না হলে কিংবা কোনো ভুল হলে তা সংশোধন করা হয় পুনঃনিরীক্ষণে। এবার খাতা পুনঃনিরীক্ষণের আবেদন বেশি পড়ায় শিক্ষাবোর্ডের সংশ্লিষ্টদের কাজের চাপও বেড়েছে। এ প্রসঙ্গে শিক্ষাবোর্ডের পরীক্ষা (উচ্চ মাধ্যমিক) শাখার সেকশন অফিসার অমল বড়ুয়া বলেন, গতবারের চেয়ে এবার আবেদনের সংখ্যা প্রায় দেড় গুণ বেড়েছে। তবে সময় চার ভাগের এক ভাগে নেমে আসায় কাজের চাপ ছিল অনেক বেশি।
রেকর্ড পাসের পরও ১০ হাজার খাতা পুনঃনিরীক্ষণের আবেদন ।। চট্টগ্রাম বোর্ডে এইচএসসি পরীক্ষা
॥ মাহমুদ মনি ॥

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।