somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তাহারেই পড়ে মনে- কবি- সুফিয়া কামাল

১৬ ই মার্চ, ২০১৩ দুপুর ২:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


একটা বই খুঁজতে গেলাম শান্তিনগরের পাঞ্জেরি প্রকাশনীর মেগাশপে। এখানে অনেক বই পাওয়া যায়। আবার অর্ডার দিলেও নাকি এনে দেয়ার ব্যবস্থা করে। সরদার ফজলুল করিমের ‘রুশোর সোস্যাল কন্ট্রাক্ট' বইটা আমার দরকার। কিন্তু না, এখানে পাওয়া গেল না। মাওলা ব্রাদার্স থেকে বই এলেও এই বইটির নাকি প্রিন্ট নেই। তবু, বই দেখতেও আনন্দ। সেই আনন্দ নিয়ে বই দেখতে লাগলাম। একটা বই চোখে পড়ল- ‘শতবর্ষে শতকবিতা সুফিয়া কামাল’। চমৎকার প্রচ্ছদ করে দিয়েছেন কাইয়ুম চৌধুরী। বইটি প্রকাশ করেছে ‘সাদাকালো’। সাদাকালো আমাদের ফ্যাশন জগতে একটা স্থান করে নিয়েছে। তারাই এবার প্রকাশনী নিয়ে এসেছে জানতাম না।

মূল প্রসঙ্গে ফিরে আসি। সুফিয়া কামালের একটি কবিতা ‘তাহারেই মনে পড়ে’। নবম-দশম অথবা একাদশ-দ্বাদশ শ্রেনীতে কবিতাটি পাঠ্য ছিলো আমার। আমার প্রিয়ো কবিতা হলেও কেন জানি মনে হয় আসলে সেই সময় কবিতাটির মূল সুর ধরতে পারিনি। বইটি হাতে পেয়ে পড়তে পড়তে ‘তাহারেই পড়ে মনে’ কবিতাটি পড়লাম, কয়েকবার করে পড়লাম। আজ এই কবিতাটি নিয়েই লিখি।

শুরুটা এমন যে বসন্ত এসেছে, কিন্তু কবি নির্বিকার। বসন্তের বন্দনা নেই তার কন্ঠে। তাই কেউ একজন কবিকে জিজ্ঞাস করছেন-
‘হে কবি নীরব কেন ফাগুন যে এসেছে ধরায়;
বসন্ত বরিয়া তুমি লবে নাকি তব বন্দনায়?’
এই কবিতা এতোই সহজ সরল বিশেষ করে কোনো ব্যাখ্যা দেয়ার দরকার নেই। পুরো কবিতা নিজেই যেন প্রশ্ন-উত্তর পর্ব। স্নিগ্ধ আঁখি তুলে কবি বললেন-
‘দখিন দুয়ার গেছি খুলি?
বাতাবি নেবুর ফুল ফুটেছে কি? ফুটেছে কি আমের মুকুল?
দখিনা সমীর গন্ধে গন্ধে হয়েছে কি অধীর আকুল?’

বাতাবি লেবু আর আমের মুকুলের কি ফুটেছে? তাদের গন্ধে দখিন হাওয়া কি আকুল হয়েছে? এই হলো কবির জিজ্ঞাসা? শহরে বসে এই সব অনুভব করা যায় না। হয়তো অনেকেই এই সবের মর্মও বুঝবেন না। এই শহরেও এক সময় ঘরে ঘরে বাতাবি লেবুর গাছ ছিল, আমের গাছ ছিল। এই শহর শুধু শুধু ইট পাথরের শহর ছিলো না। এখন গ্রামও যেন গ্রাম নেই। সেখানে ইট-পাথর জেকে বসেছে। তবে বসন্তের হাওয়া আজো বয়। আমি গায়ে মেখে অফিস যাই। আবার অফিস থেকে ফেরার পথে ফের গায়ে মাখি। এখানে আমের মুকুলের গন্ধ নেই, নেই বাতাবি লেবুরও। তবু আমি ঠিক টের পাই, এই সমীর বসন্তের সমীর।

কবির এমন প্রশ্ন শুনে সে বিস্মিত হয় এই ভেবে, কবি এখনো দেখেনি এসব? আবার কবিকে জিজ্ঞাস করে, কবি কেন এতো উন্মনা? কোথায় তার নব পুষ্প সাজ? কবি সুদূরে চেয়ে উত্তর দেন-
‘অলখের পাথার বাহিয়া
তরী তার এসেছে কি- বেজেছে কি আগমনী গান?
ডেকেছে কি সে আমারে? শুনি নাই রাখিনি সন্ধান।‘

এটা খুবই আশ্চর্যের বসন্ত এসেছে অথচ কবি তার সন্ধান রাখেন নি। আগমনী টের পাননি। সেই সুদূর সমুদ্র পাড়ি দিয়ে বসন্ত এসেছে অথচ কবি শুনেননি সেই বসন্তের ডাক। তবু যেহেতু বসন্ত এসেছে তাই কবিকে অনুরোধ জানানো হলো ঠিক আছে, এখন অনন্ততঃ বসন্ত বন্দনা করুন। আমরা আপনার কন্ঠে তা শুনতে চাই। কেননা কবির বসন্ত বন্দনা সে তো অন্য সকলের মতো নয়। তার হৃদয়ের ধ্বনি, দেখার চোখ অন্য সকলের চেয়ে যে আলাদা, অনন্য! কিন্তু কবি যেন নিরাসক্ত। তিনি মৃদু স্বরে তিনি বললেন-
‘নাই হ’ল- না হোক এবারে
আমাকে গাহিতে গান, বসন্তেরে আনিতে বরিয়া-
রহেনি, সে ভুলেনি তো, এসছে তো ফাল্গুন স্মরিয়া।’

হায়, কবির হৃদয়ে এ কিসের হাহাকার? সত্যিতো কবির বন্দনার জন্য তো বসন্ত অপেক্ষা করেনি। ভুলেও যায় নি। চলেও যায় নি অন্য কোথায়ও। সে তো ঠিকই ফাল্গুনকে মনে করে এসে পড়েছে। কেবল কবি খেয়াল করেনি। তবে কবির এ অবহেলা কেন? নাকি অভিমান? তবে এই অভিমানই বা কেন? তাই কবিকে বলা হলো, বসন্ত হয়তো এসেছে ঠিকই তবে তা বৃথাই। কবির বন্দনা ছাড়া কি বসন্ত পূর্ণতা পাবে? কবি এতে সায় দিলেন না, তিনি বললেন-
‘বৃথা কেন? ফাগুন বেলায়
ফুল কি ফুটেনি শাখে? পুস্পারতি লভেনি কি ঋতুর রাজন?
মাধবী কুঁড়ির বুকের গন্ধ নাহি? করে নাই অর্ঘ্য বিরচন?’

এই প্রশ্নের কি উত্তর আছে? সত্যি তো কবি বন্দনা করুন আর নাই করুন সব তো তার নিজ নিয়মেই চলছে। ফুল ফুটছে শাখে শাখে, নতুন কুড়ি তার সবুজ সৌন্দর্য নিয়ে যেন তারুণ্যের উচ্ছাসে মগ্ন হয়েছে। ফুল ছড়াচ্ছে তার সৌরভ। সমস্ত পূজার আয়োজনই তো সম্পন্ন হয়েছে। কেবল কবির হৃদয়ে এখনো তার ছোঁয়া লাগেনি। কিন্তু বসন্তের প্রতি কবির কেন এই বিমুখতা? ঋতুরাজের প্রতি কবির কেন এই উপেক্ষা? জানতে চাইলে কবি বলছেন-
‘কুহেলী উত্তরীতলে মাঘের সন্ন্যাসী
গিয়াছে চলিয়া ধীরে পুস্পশূন্য দিগন্তের পথে
রিক্ত হস্তে! তাহারেই পড়ে মনে, ভুলিতে পারিনা কোনোমতে।’

কুয়াশার চাদরের নিচে মাঘের সন্ন্যাসী। সেই সন্ন্যাসী পুস্পশূন্য দিগন্তের পথে রিক্ত হস্তে চলে গেছে। কবির এই বসন্তে তাকেই মনে পড়ে, ভুলিতে পারেনান কোনোমতে। জানিনা আমার মনও উন্মনা, অস্থির। এই বসন্তে আমিও কি কেবল মাঘের সন্ন্যাসীর চলে যাওয়ার ব্যথায় কাতর কিনা, জানি না। তবে কবিতাটা পড়তে পড়তে আমাকে আকুল করে তুলছে। কারো ভালো লাগলেই সমস্ত প্রচেষ্টা স্বার্থক মনে করবো।

পুরো কবিতাটা এখানে-

তাহারেই পড়ে মনে-
কবি- সুফিয়া কামাল

"হে কবি, নীরব কেন ফাগুন যে এসেছে ধরায়;
বসন্তে বরিয়া ল'বে না কি তব বন্দনায়?"
কহিল স্নিগ্ধ আঁখি তুলি-
"দক্ষিন দুয়ার গেছে খুলি?
বাতাবী নেবুর ফুল ফুটেছে কি? ফুটেছে কি আমের মুকুল?
দখিণা সমীর তার গন্ধে গন্ধে হয়েছে কি অধীর আকুল?"

"এখনও দেখোনি তুমি?" কহিলামঃ "কেন কবি আজ
এমন উন্মনা তুমি? কোথা তব নব পুষ্পসাজ?"
কহিল সে সুদূরে চাহিয়া-
"অলখের পাথার বাহিয়া
তরী তার এসেছে কি? বেজেছে কি আগমনী গান?
ডেকেছে কি সে আমারে? শুনি নাই, রাখি নি সন্ধান।"

কহিলামঃ ওগো কবি! রচিয়া লহ না আজও গীতি,
বসন্ত-বন্দনা তব কন্ঠে শুনি- এ মোর মিনতি।"
কহিল সে মৃদু মধু-স্বরেঃ
"নাই হ'ল, না হোক এবারে
আমারে গাহিতে গান, বসন্তেরে আনিতে বরিয়া-
রহেনি, সে ভুলেনি তো, এসেছে তা ফাগুনে স্মরিয়া।"

কহিলাম: "ওগো কবি, অভিমান করেছো কি তাই?
যদিও এসেছে তবু তুমি তারে করিলে বৃথাই।"
কহিল সে পরম হেলায়-
"বৃথা কেন? ফাগুন বেলায়
ফুল কি ফোটেনি শাখে? পুষ্পারতি লভেনি কি ঋতুর রাজন?
মাধবী কুঁড়ির বুকে গন্ধ নাহি? করে নাই অর্ঘ্য বিরচন?"

"হোক, তবু বসন্তের প্রতি কেন এই তব তীব্র বিমুখতা?"
কহিলামঃ "উপেক্ষায় ঋতুরাজে কেন কবি দাও তুমি ব্যথা?"
কহিল সে কাছে সরে আসিঃ
"কুহেলি উত্তরী তলে মাঘের সন্ন্যাসী-
গিয়াছে চলিয়া ধীরে পুষ্পশূন্য দিগন্তের পথে
রিক্ত হস্তে! তাহারেই পড়ে মনে, ভুলিতে পারি না কোনমতে।"

অপ্রাসঙ্গিক তবু, দুর্লভ দুটি ছবি-

-কবি নজরুলের সাথে কবি সুফিয়া কামাল

-বঙ্গবন্ধুর সাথে কবি সুফিয়া কামাল (১৯৭০ সালে)
১০টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকে স্রেফ একা ছিলাম....

লিখেছেন নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১

আজকে স্রেফ একা ছিলাম....



সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

আর্ন্তজাতিক সাফল্য

লিখেছেন রোকসানা লেইস, ১৫ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৮



আবার আজ আমার বানানো মুভি নিয়ে কয়েকটি কথা বলতে এলাম। গত মাস তিন ধরে বছর শেষের সর্ট ফিল্ম গুলোর প্রতিযোগীতায় অংশ গ্রহণের শেষ আয়োজন চলছে। মুভিটা তৈরি করেছি। তা... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

সবই তোর ভালোর জন্য

লিখেছেন সম্‌প্রীতি, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৭

আমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।

আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×