somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিচারকের অবসর- সরকারের পিছু হটা!!

০২ রা আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৭:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দুই বিচারককে অবসরে পাঠানোর সিদ্ধান্ত থেকে অবশেষে পিছু হটেছে সরকার।

ঢাকা জেলা ও দায়রা জজ মো. আবদুল গফুর এবং গাজীপুর জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. শাহজাহানকে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ তুলে অবসরে পাঠানো হয়। এ দুই জন জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি এবং মহাসচিব।

আইনমন্ত্রী শফিক আহমেদ আজ বলেছেন, ওই সিদ্ধান্ত বাতিল হচ্ছে।
আইনমন্ত্রী সচিবালয়ে সাংবাদিকদের বলেছেন- রাষ্ট্রপতি তার ক্ষমতাবলে দুই বিচারককে অবসর দিয়েছিলেন। একইভাবে তিনি এখন তার ক্ষমতাবলে এই সিদ্ধান্ত বাতিল করার উদ্যোগ নিয়েছেন।

সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ না করে দুই বিচারককে অবসর দেওয়ার সিদ্ধান্ত ভুল ছিল কিনা- এ প্রশ্নে পদ্ধতিগত ভুল ছিল বলে তিনি উল্লেখ করেন।

এ জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কি না- জানতে চাওয়া হলে "বিষয়টি তদন্ত করে দেখা হবে" বলে আইনমন্ত্রী জানান।

শোনা যাচ্ছে- ওই দুই বিচারক স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী ও আইন প্রতিমন্ত্রীসহ শনিবার এবং রোববার সকালে প্রধানমন্ত্রীর বাসভবন যমুনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন। এরপরই সরকার সিদ্ধান্ত পরিবর্তনের উদ্যোগ নেয়।

ওই আদেশের বিরুদ্ধে রিট করার প্রস্ততি নিয়ে আজ তারা হাইকোর্টেও গিয়েছিলেন। কিন্তু সরকারের আশ্বাসের ভিত্তিতে তারা রিট দায়ের করেননি বলে তাদের আইনজীবীরা জানান।

সরকারের সিদ্ধান্ত পরিবর্তনের বিষয়ে আইনমন্ত্রী বলেন, -সরকারের যে কোনও সিদ্ধান্ত রিভিউ করার এখতিয়ার আছে। সেটার ভিত্তিতেই এটা করা হচ্ছে।

গত বৃহস্পতিবার আইন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জনপ্রশাসনে 'সদাচরণ এবং শৃংঙ্খলা বজায় রাখতে সরকার জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি এবং মহাসচিবকে অবসর দেওয়া হয়েছে বলে গণমাধ্যমকে জানানো হয়।।

গত ২৭ জুলাই আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়কে বিভক্ত করে 'লেজিসলেটিভ অ্যান্ড পার্লামেন্টারী অ্যাফেয়ার্স' এবং 'ল অ্যান্ড জাস্টিস অ্যাফেয়ার্স' করার প্রস্তাবিত খসড়ায় চূড়ান্ত করার প্রক্রিয়ায় অ্যাসোসিয়েশনকে সম্পৃক্ত না করার প্রতিবাদ জানাতে সংগঠনটির প্রায় দেড় শতাধিক সদস্য আইন মন্ত্রণালয়ে যান।
ওই সময় সেখানে পুলিশ গেলে হট্টগোল দেখা দেয়।
এর জের ধরেই দুই বিচারককে অবসরে পাঠানো হয়।

এখন প্রশ্ন হলো- সরকার কেনইবা নিয়ম না মেনে নিজেরাই এই দুই বিচারককে অপসারনের সিদ্ধান্ত নিলো??

আর কেনইবা সিদ্ধান্ত প্রত্যাহার করছে?

এটা কি সরকারের নতুন মন্ত্রীদের অনভিজ্ঞতা না অন্য কিছু????
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আর কত সহ্য করবে মানুষ? এবার জেগে ওঠার সময়!

লিখেছেন রাবব১৯৭১, ২৭ শে নভেম্বর, ২০২৬ রাত ৩:৪২

আর কত সহ্য করবে মানুষ? এবার জেগে ওঠার সময়!
কোনো দেশ, জাতি, গোষ্ঠী কিংবা মানুষ বিপর্যয়ের মুখে পড়লে অনেক কিছু শেখার থাকে। সংকটের সময়ই মানুষের প্রকৃত পরিচয় প্রকাশ পায়। যেমন আজকের... ...বাকিটুকু পড়ুন

তবুও পাশাপাশি

লিখেছেন হুমায়রা হারুন, ২৭ শে নভেম্বর, ২০২৬ ভোর ৪:০৭

দুজনের অবস্থান বেশ দূরে ।
দুটো আলাদা ডালে। ডাল দুটো বেশ দূরে । তারপরও তারা একে অপরের খুব কাছে। এই মেঘলা বিকেল মনে হচ্ছে সন্ধ্যার আধো ছায়ায়... ...বাকিটুকু পড়ুন

পথ চলতে - ৫

লিখেছেন আরমান আরজু, ২৭ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০৪



আমার 'প্রসঙ্গঃ আবু বকর' বিষয়ক লেখাটির 'হাদিস অনুযায়ী স্বামীর চরিত্রের সার্টিফিকেট হল তার স্ত্রী' পড়ে ব্লগে একজন মন্তব্য করেছেন, "ইসলামের হাদিস অনুসারে ৪টি বিয়ে করতে পারবেন। এবং আপনার ৪টি বউ... ...বাকিটুকু পড়ুন

তুমি যদি ফিরে না আসো

লিখেছেন চারাগাছ, ২৭ শে নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৪০



রাত তখন একটা বেজে সতেরো মিনিট। ঢাকা শহরের এই সময়টাকে আমার খুব অদ্ভুত মনে হয়। শহরটা ঘুমিয়ে পড়েছে বলে মনে হয়, অথচ কোথাও না কোথাও কেউ... ...বাকিটুকু পড়ুন

×