নতুন কার্যালয়ে প্রথম কার্যদিবসে নতুন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু সাংবাদিকদের বলেছেন : আইন শৃঙ্খলা রক্ষায় সফল হওয়ার কোন বিকল্প নেই। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দায়িত্ব নেওয়ার পর তার প্রথম কাজই হবে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন করা।
এজন্য প্রয়োজনীয় সকল পদক্ষেপই নেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেছেন- টেন্ডারবাজি বন্ধে প্রয়োজনে টেন্ডার পদ্ধতিতে পরিবর্তন আনা হবে।
নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে সন্ত্রাস, চাঁদাবাজি, জঙ্গীবাদ রোধে তিনি কাজ করবেন।
এছাড়া সামনে যারা বাঁধা হয়ে দাঁড়াবে তাদের শক্ত হাতে দমন করা হবে বলেও উল্লেখ করেন প্রতিমন্ত্রী।
দেখা যাক ছাত্রলীগের নেতা কর্মী যারা টেন্ডারবাজি আর চাঁদাবজির সঙ্গে জড়িত রয়েছে তাদের জন্য কি করেন।
আর হলগুলোতে বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রলীগের কর্মকান্ড যে রকম ভাবে চলছে সেটা থেকে কিভাবে তাদেরকে সরিয়ে রাখেন সেটা দেখার জন্য আরো কিছুদিন অপেক্ষা করতে হবে।
ছ'মাসেও জ্বালানি খাতের কোনো গতি করতে না পেরে - পুরষ্কার হিসেবে পাওয়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এসে কতটুকু সফল হন তাই দেখার অপেক্ষা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


