রোজার আগেই অস্থির হয়ে ওঠেছে ভোগ্যপণের বাজার।
ছোলা, মরিচ, আলু, ডাল, মশলাসহ সবকিছুর দামই লাফিয়ে লাফিয়ে বাড়ছে।
বানিজ্যমন্ত্রী নিয়মিত ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করছেন।
সবাই মন্ত্রীকে আশ্বস্ত করছেন দ্রব্যমূল্য স্বাভাবিক থাকবে।
কিন্তু কিছুতেই যেন কিছু হচ্ছেনা। পত্র পত্রিকার রিপোর্ট অনুযায়ি যা দেখা যাচ্ছে-প্রয়োজনের চেয়ে বেশি পরিমাণ পণ্য আমদানি হয়েছে। মজুদ রয়েছে।
অভিযোগ শোনা যাচ্ছে- একটি সিন্ডিকেট এই অবস্থা তৈরি করছে।
এখন মাননীয় বানিজ্য মন্ত্রী মহোদয় বৈঠক নিয়ে ব্যস্ত থাকবেন-
নাকি সিন্ডিকেট ভাঙ্গার ব্যবস্থা নেবেন?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


