somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমি কাকে বললাম ? ভালবাসি !

৩০ শে মার্চ, ২০০৭ রাত ৯:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাড়ীতে সামাজিক অনুষ্ঠান, নাচ গান হবে । নাচবে বলে দুজন রেডী হয়ে আছে । কোথায় নাচবে তাই নিয়ে জল্পনা হচ্ছে । নাচ আমারও খুবই প্রিয়, তাই আমার উৎসাহও ব্যাপক । শেষমেষ ঠিক হলো উঠোনের প্যাসেজটায় নাচবে । সাথে সাথে প্যাসেজের সামনের অংশ টুকু মঞ্চের জন্য ছেড়ে দিয়ে সবাই বসে পরলো । কথা বলতে বলতে দেখি চেয়ার নিয়ে সবাই বসে পরেছে । শুধু একেবারে সামনে এক কোনায় একটা চেয়ার খালি রয়েছে । একেবারে সামনে খেকে দেখতে ভাল নাও লাগতে পারে ভেবে একটু ইতস্তত করে ওখানেই বসে পরলাম । নাচ শুরু হয়ে গেল । খুব আকর্ষনীয় ভাবে নাচছে দুজন । নাহ, পেছন থেকেই দেখি - এই চিন্তা করে একটু পরেই আমি উঠে পেছনে চলে গেলাম । গিয়ে দেখি বরং সামনে থেকে ভাল ছিল, কারন প্যাসেজ টা একটু বাঁক ঘোরানো, মানে কার্ভী । সামনের চেয়ার টাও দখল হয়ে যাবে বলে দৌড়ে আবার চলে এলাম ।

আলো আধাঁরী পরিবেশে নাচ চলছে, খুবই হৃদয় গ্রাহী নাচ । আমি যেখানে, সেখানে একটু আধাঁরই বলা যায় । কিছুক্ষন নাচের পরে ঘাড়ের পেছনে হালকা একটা ফু এর মতো লাগলো । আরও জোরে আবার ফু । আমি নিশ্চিৎ হলাম, যে ফু দিচ্ছে সে আমার বিশেষ কেউ । আমি অজানা কারনে পেছন ফিরে তাকাচ্ছিনা । সন্দেহ নেই সাঙ্ঘাতিক রোমান্টিক আচরন । তার এই রোমান্টিকতার সম্মান দেবার জন্যে আর কিছুফ্ল্যাট করার জন্যে বলে বসলাম, আই লাভ ইউ । এবার আর ফু নয় ঘাড়ের পেছনে যে জায়গাটাতে সেনেসটিভিটি সবচেয়ে বেশী, ঠিক সেখান টায় হালকা চুমু । নিঃসন্দেহে সাঙ্ঘাতিক সাহসী কাজ আর প্রচন্ড রোমঞ্চকর ঘটনা । আমি এবার বুঝলাম সে অবশ্যই আমার ভালবাসারই মানুষ । তাই আমি বলতে থাকলাম ভালবাসি, ভালবাসি .............। চুমুও আরও গভীর হলো, সেই সাথে মাথার দুপাশে দু হাতের চাপ যোগ হলো । এবার আর না দেখে থাকতে পারলাম না । মুখটা দেখার জন্য আস্তে আস্তে মাথাটা ঘোরাতে শুরু করলাম । কিন্তু সে আমাকে ঘাড়টা ঘোরাতে দিচ্ছিল না ।

একটু জোর করে ঘোরাতে চেষ্টা করতেই আমার ঘুম ভেঙ্গে । রাতে ঘুমাইনি বলে গত কাল দুপুরে অনেক ক্ষন চেষ্টা করে ঘুমিয়েছিলাম । উঠলাম ভীষন এক ভাল লাগা আর প্রচন্ড এক শীহরণ নিয়ে । এই ব্যাক্তি গত ভাল লাগার বিষয় গুলো নিয়ে লেখা অনেক আগেই ছেড়ে দিয়েছিলাম । স্ল্যাং ওয়েতে বললে, বিষয় টা ছিল নিজের যৌনাঙ্গ নিজেই হাতানোর মতো । কারও সাথে শেয়ার করা সহজ ছিলনা তাই ওগুলোর আর কোন উপযোগিতা ছিলনা । সামহোয়ার এই বিশেষ অনুভূতি গুলোকে এই বিশেষ প্রেক্ষাগৃহে মুক্তি দিল । এগুলো কে এখন অনেকের সাথে শেয়ার করতেও পারছি স্থায়ীত্বও দিতে পারছি । কিন্তু আমি আরও চাই, আমার প্রযুক্তিগত আকাঙ্খা অপরিসীম । আমি কালকে ঘুম থেকে উঠেই এসে লিখছিলাম । লেখা একেবারে শেষ করে যেই সেভ বাটনে চেপেছি তখনই 'একটি ভুল পাওয়া গেছে' মেসেজ টা এলো । আমার কম্পিউটার টাকে তুলে আছাড় দিতে ইচ্ছে করলো, এতে বিজয় ইনস্টল করা নেই বলে আগে ওয়ার্ডেকরে নেই নি । এমন বিশেষ লেখাগুলো আমি আগে ওয়ার্ডে লিখে নেই । যদি লেখাটা ইউজার প্যানেলেই অটোমেটিক সেভ হতো তাহলে এমন হতো না । আজকে সকালে আবার আমাকে লেখতে হলো । এটা একটা বিশেষ লেখা তাই লিখলাম , নইলে আর লেখাই হতোনা । কাজেই যদি অটো সেভের টেকনোলজী ইনস্টল করা হয় তাহলে আমার মতো অনেকে সামহোয়ার কে আরও বেশী এপ্রিশিয়েট করবে ।
সর্বশেষ এডিট : ৩০ শে মার্চ, ২০০৭ রাত ১০:০৯
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জিন্নাহ পর্ব-২

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৫ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:২৯



এবার জিন্নাহর পাকিস্তানের রাষ্ট্রভাষা সম্পর্কিত বিতর্কিত বক্তব্যে আসা যাক। জিন্নাহ জন্মসূত্রে গুজরাটি ছিলেন এবং কেবল ইংরেজি ও গুজরাটি ভাষা জানতেন। তিনি উর্দু বলতে পারতেন না। সেক্যুলারিস্ট জিন্নাহ যেহেতু ব্যক্তিজীবনে... ...বাকিটুকু পড়ুন

যাকে শত্রু ভাবছেন, সে হয়তো আপনার জীবনের একজন পথপ্রদর্শক

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৫ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:৩৭

গানঃ সামু একটি ছোট নৌকা
https://suno.com/s/ckWb25lfp1xBLIzc
==============



একটা পুরনো গল্প বলি। একটি বনে কিছু বাঁদর আর বেবুন বাস করতো। সেই বনের পাশেই একটি ভুট্টার ক্ষেত ছিলো। বাঁদর আর... ...বাকিটুকু পড়ুন

বাংলা ভাষা সংস্কৃত ভাষার উপভাষা নয়

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৫ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৩৩


বাংলা ভাষা একটি স্বতন্ত্র ভাষা। বাংলা ভাষা সংস্কৃত ভাষা থেকে আসে নাই, এটা মেনে নিতে হবে। কারণ, ইতিহাসে আছে, ভারতবর্ষে আর্যদের আসার আগেও 'বঙ্গ' নামের একটি অত্যন্ত সমৃদ্ধ একটি ভূমি'র... ...বাকিটুকু পড়ুন

ইসলামের জ্ঞানদীপ : যুক্তির আরব্য-ফারসী নবযাত্রা প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য -৩য় পর্ব

লিখেছেন ডঃ এম এ আলী, ০৬ ই অক্টোবর, ২০২৬ রাত ১:১৭

সংবাদপত্র

লিখেছেন রাজীব নুর, ০৬ ই অক্টোবর, ২০২৬ সকাল ৮:৫৩



একালে কি কেউ কেউ সাতসকালে এখনো অপেক্ষায় থাকেন কখন আসবে সংবাদপত্র?
একদা যিনি সংবাদপত্র বয়ে আনতেন তার সাথে কতো মান- অভিমানের খেলা!
এমনও হয়েছে বিলম্ব দেখে তার আগমনী পথে... ...বাকিটুকু পড়ুন

×