somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আত্ম প্রবঞ্চক- ৩

১৯ শে নভেম্বর, ২০১০ বিকাল ৫:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঠিক মনে নেই সময়টা ২০০৬ বা ২০০৭ সাল হবে আমার খুব কাছের এক বন্ধু পরিচয় করিয়ে দিয়েছিল সামুর সাথে। তখন টি এন টির ডায়াল আপ লাইন দিয়ে শামুকের গতিতে ব্রাউজ করতাম। মাউস ব্যবহার করে অনেক কষ্ট করে দুই বা তিনটা শব্দ লিখে জানাতাম মন্তব্য। কোন পোষ্ট করার সাহসই ছিল না। মাঝখনে দূরে ছিলাম অনেকদিন ব্যবহার না করার কারনে নীজের নামে খোলা সেই নিকটির অস্তিত্ব হারিয়ে যায় একসময়।

এখনও যারা সেই পুরোনো ব্লগার আছেন আরা কি বলবেন গত কয়েক বছরে আমাদের সামু পরিবারের মান কি বেড়েছে, না কমেছে? একটা জিনিস মনে পড়ে তখন কিন্তু কেউ কাউকে অশ্লীল শব্দ ব্যবহার করে পারসোনাল এ্যাটাক করত না। এখন দেখলে মনে হয় এটাই মনে হয় আমাদের বৈশিষ্ট্য।

অনেক কিছু শিখেছি এখান থেকে, অনেকর জীবনের অনেক মধুর স্মৃতি গুলো আমাদেরকে নিয়ে যেত আমাদের নীজেদের ফেলে আসা অতীতে। (অনেকে অবস্য এখনও সেরকম লেখা দিচ্ছেন। তাদের প্রতি রইলো আরো এমন লেখা দেওয়ার অনুরোধ। আর শুভ কামনা)
আবার অনেকর কিছু অভিজ্ঞতা পড়তে পড়তে দম ফাটানো হাসিতে চমকে উঠত আশেপাশের সবাই।

আর আজকে যখন এখানে আসি তখন খুব কমই হাসতে পারি, মনটা যেন আরও খারাপ হয়ে যায়। বিরক্ত হই লজ্জিত হই নীজেরই করা অনেক কমেন্টের কথা মনে হলে।

আমরা যারা এখানে আসি ব্লগার বা ভিজিটর, সবারই আছে ডিফারেন্ট ব্যাকগ্রউন্ড, ডিফারেন্ট আইডেনটিটি আমরা কেউই মানুষ হিসেবে তুচ্ছ না। (আসলে কোন ও মানুষ ই তুচ্ছ না) সবাই কিন্তু সবার নীজের ব্যাক্তিত্ব কে প্রকাশ করি নিসংকোচে নীজস্ব ভংগীমায়।

সবাই আমরা চিন্তা করি এই দেশ, মানুষ বা সমগ্র বিশ্ব কে নিয়ে। আমাদের সবারই আছে কিছু চিন্তা কিছু মতবাদ। সবাই মনে হয় বিশ্বাস করি এই চিন্তা বা মতবাদ দিয়ে আমরা আমাদের সমাজের নোংরা ময়লা গুলো দূর করে দিতে পারব।

চিন্তা করে দেখুন আমাদের সবারই ইন্টেনশন হল ভাল কিছু করা। এই ভাল কিছু করতে গিয়েই কিন্তু আমরা চেষ্টা করি নীজের মতবাদ কে প্রতিষ্ঠা করার। কিন্তু সমস্যাটা শুরু হয়, যখনই আমার এই আদর্শ বা মতবাদ (যা কিনা সব কিছু ঠিক করে দিবে) যখন আমারই সতীর্থ কোন ব্লগার মানতে চান না। আবেগের প্রচন্ডতা আমাদের এই সুন্দর মনের মানুষ গুলোর ভিতরে লুকিয়ে থাকা হিংস্র পশুটাকে বের করে নিয়ে আসে। তখন আমাদের লেখনীতে আর কল্যান আর শান্তির আহবান বের হয় না, বরং বের হয় ধংস্ব কামনা। শুরু করি সীমা লংঘন করা, নীজের ব্যাক্তিত্ব আর মানবকতাকে নীজেই করি লাঞ্চীত।

সমস্যার সমাধান করতে গিয়ে জন্ম দেই সমস্যার। আর সমাধন লজ্জা পেয়ে এই ব্লগ ছেড়ে দূরে কোথাও পালিয়ে যায।

এই ব্লগে যারা আওআমীলীগের সমার্থক আছেন তাদের বলছি; একটু চিন্তা করুন দিন বদলাতে গিয়ে আপনারা নীজের মানবিকতা কে বদলে দিচ্ছেন নাতো, দেশকে বদলাতে গিয়ে মানচিত্রটা বদলে যাচ্ছে না তো?

যারা বি এন পি করছেন তারা ভাবুনতো একটা ব্যাক্তি আর একটা বাড়ি বাচলেই কি দেশ আর মানুষ বেচে যাবে। তেল গ্যাস বিদ্যুৎ সমস্যার সমাধান হবে? দেশটা কি মুক্ত থাকরে পরাশক্তী গূলোর অধীনতা থেকে?

আমার যারা ইসলামের কথা বলি, মনে করি ইসলামই সমাধান। এবার তাদের প্রসঙ্গে আসি। আমরা জামাত, হিযবুত তাহরীর, বা অন্য যে কোন ও পন্থাই (অবস্যই বোমাবাজী না) অবলম্বন করি না কেন, আল্লাহ এবং তার রাসূল (স) কি আমাদের শিষ্ঠ্যাচার, সবর, অন্যায়ের প্রতিবাদ করা, অন্যায়েরর সাথে আপোষ না করা নীজের চরিত্রকে সুন্দর করার শিক্ষা দেন নি? তবে আমরা কোন স্রোতের সাথে গা ভাসাচ্ছি, কেন কেউ গালি দিলে, গালি দিয়েই তার জবাব দিচ্ছি। কোন ব্লগে কিছু কমেন্ট করে বা পোষ্ট দিয়ে ভাবছি ইসলামের জন্য অনেক কিছু করে ফেলেছি। নাকি আমরাদের কাছে ওহি এসে গেছে যে আমরা সবাই জান্নাতি। আল্লাহ কিন্তু হিসাব নেবেন।

আর নাস্তিক ভাইয়েরা আপনারা না যুক্তিবাদী, আপনারা মানবতা আর সাম্যের কথা বলেন। আপনাদের কাছ থেকে কেন যুক্তি র বদলে অন্য কোনও কিছু বের হয়। আপনাদের সততা কই গেল?

যাই হোক যদি কাউকে অজ্ঞতা বসত আক্রমন করে থাকি তাহলে মাফ করে দেওয়ার অনূরোধ করছি। এই লেখাটা লিখেছি কারন গত কয়েকদিন ধরেই আমাদের এখানে ষাঠোর্ধ্য দু জন মহিলাকে নিয়ে আমরা যা লিখছি, তাতে আমাদের মানসিক অসুস্হতা প্রকাশ পাচ্ছে। বার বার মনে হচ্ছে আমরা কি ঠিক করছি? ধরেই নিলাম তারা দু জনেই খুব খারাপ তারা সমালোচলার যোগ্য, কিন্তু সমালোচনার ভাষা নিশ্চই এগুলো নয়। তাহলে তাদের সাথে আমাদের পার্থক্য থাকল কই। আর কেনই বা আমারা খারপ হওয়া সত্বেও বাব বার তাদের ক্ষমতার মসনদে বসাচ্ছি। দোষতো আমাদের ও কিছু কম না। কোন আমরা আমাদের নীজের দের মধ্যকার পারষ্পারিক সম্পর্ককে নষ্ট করছি। নীজেরা এক হওয়ার বদলে হচ্ছি বিভাজিত। কেন কাদের স্বার্থে??


আত্মপ্রবঞ্চক

আত্ম প্রবঞ্চক- ২


সর্বশেষ এডিট : ১৪ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:০১
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Epstein File-মানবতার কলঙ্ক

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:০৮

গত ৩০ জানুয়ারি Epstein Files এর ৩ মিলিয়নেরও বেশি পৃষ্ঠার নথি, ২,০০০ অধিক ভিডিও এবং ১৮০,০০০টি ছবি প্রকাশিত হয়েছে। আমেরিকা ও ইসরায়েলের সব কুকর্ম ফাঁস করা হয়েছে!
যারা মানবতা, সভ্যতা,... ...বাকিটুকু পড়ুন

রোজার ২৪ আধুনিক মাসআলা, যেগুলো জেনে রাখা প্রয়োজন সকলেরই - রিপোস্ট

লিখেছেন নতুন নকিব, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৪:৪০

রোজার ২৪ আধুনিক মাসআলা, যেগুলো জেনে রাখা প্রয়োজন সকলেরই - রিপোস্ট

ছবিঃ অন্তর্জাল।

পবিত্র মাহে রমজান খুবই নিকটবর্তী। আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শা'বান, ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ,... ...বাকিটুকু পড়ুন

জামায়াতের আমিরের একাউন্ট হ্যাক আওয়ামী লীগের হ্যাকাররা করে থাকতে পারেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১০:৫৮



নিজের অভিজ্ঞতা থেকে লিখছি। গত বছর, লন্ডন থেকে আমার এক আত্মীয় হঠাত একদিন আমাকে জানান যে, 'গ্রামের রাজনীতি' নামক এক ফেসবুক পেইজে আমার উপরের ছবি দেওয়া হয়েছে। আমি হতবাক!... ...বাকিটুকু পড়ুন

=একটি জোনাক প্রহর দেবে আমায়=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৩৮


গাঁয়ের বাড়ি মধ্যরাতে
জোনাক নাকি বেড়ায় উড়ে,
ঝিঁঝি নাকি নাকি সুরে
ডাকে দূরে বহুদূরে?

মধ্যরাতের নীল আকাশে
জ্বলে নাকি চাঁদের আলো!
রাতে নাকি নিরিবিলি
বসে থাকলে লাগে ভালো?

শিয়াল ডাকে হুক্কা হুয়া;
কুকুর ডাকে একা ঘেউ ঘেউ;
মধ্যরাতে গাঁয়ে নাকি
ঘুমায়... ...বাকিটুকু পড়ুন

পাকিস্তানের বির্যে জন্ম নেয়া জারজরা ধর্মের ভিত্তিতে, বিভাজিত করতে চায় বাংলাদেশের নাগরিকদের ‼️

লিখেছেন ক্লোন রাফা, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:২৯



বাংলাদেশী ধর্মান্ধ মুসলমান,
বাঙালি পরিচয় তোমার কাছে অপ্রয়োজনীয় বাহুল্য।
তুমি কি দেশে দেশে Ehtnic Cleansing এর ইতিহাস জানো? জাতিগত নিধন কী বোঝো?
বাঙালি জাতি নিধনের রক্ত-দাগ প্রজন্ম থেকে... ...বাকিটুকু পড়ুন

×