মার্চ ৭ : ঢাকা শহরের রেসকোর্স ময়দান এ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক জনসভায় তার ঐতিহাসিক ভাষণ দেন। এ ভাষণে সরাসরি স্বাধীনতার ঘোষণা না দিলেও তিনি জনগণকে য়ুদ্ধের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান।
*মার্চ ২৪ : জেনারেল ইয়াহিয়া খান বাংলাদেশ ত্যাগ করেন। তার সাথে বাংলাদেশে বসবাসরত অনেক পাকিস্তানী নাগরিক পাকিস্তান চলে যায়। বাংলাদেশী নাগরিকদের বিমান বন্দরে প্রবেশাধিকার নিষিদ্ধ থাকে।
**মার্চ ২৫ : এই দিন দিবাগত রাতে পাকিস্তানী সেনাবাহিনী ঢাকা সহ সারা দেশে বাঙালিদের উপর আক্রমণ শুরু করে। ইতিহাসে তা অপারেশন সার্চলাইট নামে পরিচিত। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গ্রেফতার করা হয়।
***মার্চ ২৬ : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর পক্ষে আওয়ামী লীগের নেতা জনাব আব্দুল হান্নান বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন।
****মার্চ ২৭ : মেজর জিয়াউর রহমান কালুরঘাট বেতার কেন্দ্র দখল করেন এবং সেখান থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর পক্ষে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেন। এই ঘোষণা শুনেই বাংলাদেশের সাধারণ জনতা বুঝতে পারে যে দেশ স্বাধীন এবং এখন লক্ষ্য হচ্ছে বিজয় অর্জন। দেশবাসী যুদ্ধের প্রস্তুতি নিতে শুরু করে।
__________________________________ তথ্য সুত্র ইউকিপিডিয়া
ইতিহাস যেখানে ওনাদের কে অস্বীকার করেনা , সেখানে তাহলে আমাদের কেনো ওনাদের নিয়ে এতো চুলকানি ??? এমন কেন হবে আমি আওয়ামী সমর্থক হলে জিয়াকে অস্বীকার করবো আর বিএনপি সমর্থক হলে শেখ মুজিব কে অস্বীকার করব ?? রাজনীতি মানেই কেন নোংরামি হবে?? সত্যিটাকে মেনে নিয়ে কি রাজনীতি করা যায়না?
এমন দিন কি কোন দিন আসবে আপামর সবাই নিজের দেশটাকে অন্তত ভাল বাসবে।
সর্বশেষ এডিট : ০৯ ই মার্চ, ২০১৩ ভোর ৫:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




