প্রেয়সীকে
১৫ ই জানুয়ারি, ২০১০ রাত ১২:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মগজ আছে, মনও আছে,
আছে তোমার চয়েস্ও,
জিভের ডগায় কথাও আছে
কণ্ঠে মধুর ভয়েস্ও।
আর কি লাগে?
পায়ের তলায় মাটি আছে
মাথার উপর স্কাইও,
কল্পনাতে দেখতে পারো
সামনে যেটা নাইও।
আর কি লাগে?
টিপছাপ নও, করতে পারো
নিজের হাতে সইও,
খেয়ালখুশী পড়তে পারো
পেল্লাই সব বইও।
আর কি লাগে?
সময় যদি নাইবা পাও
বাংলা যেদিন বন্ধ,
নামতা পড়ে ঝালিয়ে নিও
পদ্য লেখার ছন্দ।
আর কি লাগে?
টেবিলে-তে রেখো না হয়
এক রেকাবী যুঁইও,
বসার আগে রবিবাবুর
চরণ কমল ছুঁইও।
আর কি লাগে?
অবশেষে, কাগজ কলম
হস্তে তুলে লইও,
লিখতে গেলে আর কি লাগে?
লাগলে আমায় কইও।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাবব১৯৭১, ২৭ শে নভেম্বর, ২০২৬ রাত ৩:৪২
আর কত সহ্য করবে মানুষ? এবার জেগে ওঠার সময়!
কোনো দেশ, জাতি, গোষ্ঠী কিংবা মানুষ বিপর্যয়ের মুখে পড়লে অনেক কিছু শেখার থাকে। সংকটের সময়ই মানুষের প্রকৃত পরিচয় প্রকাশ পায়। যেমন আজকের... ...বাকিটুকু পড়ুন

দুজনের অবস্থান বেশ দূরে ।
দুটো আলাদা ডালে। ডাল দুটো বেশ দূরে । তারপরও তারা একে অপরের খুব কাছে। এই মেঘলা বিকেল মনে হচ্ছে সন্ধ্যার আধো ছায়ায়...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
আরমান আরজু, ২৭ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০৪

আমার 'প্রসঙ্গঃ আবু বকর' বিষয়ক লেখাটির 'হাদিস অনুযায়ী স্বামীর চরিত্রের সার্টিফিকেট হল তার স্ত্রী' পড়ে ব্লগে একজন মন্তব্য করেছেন, "ইসলামের হাদিস অনুসারে ৪টি বিয়ে করতে পারবেন। এবং আপনার ৪টি বউ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
চারাগাছ, ২৭ শে নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৪০

রাত তখন একটা বেজে সতেরো মিনিট। ঢাকা শহরের এই সময়টাকে আমার খুব অদ্ভুত মনে হয়। শহরটা ঘুমিয়ে পড়েছে বলে মনে হয়, অথচ কোথাও না কোথাও কেউ...
...বাকিটুকু পড়ুন