somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটি পূর্ণদৈর্ঘ্য চিঠি ( বিড়ালকন্যা তজোকে)

২০ শে জুলাই, ২০১৩ দুপুর ২:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



বাইরে বৃষ্টি পড়ছে, বাইরে বৃষ্টি পড়ছে, বাইরে বৃষ্টি পড়ছে। লিখতে গিয়ে দেখলাম এই বাক্যগুলো ছাড়া আমি আর কোন বাক্য জানি না। প্রার্থণার উচ্চারিত শ্লোকের মত যে বৃষ্টি উড়ে আসছে আমাদের শহরে, মননে তা সম্ভবত একটা চিঠি, গূঢ় সংকেতময়, একই প্রত্যুষ থেকে নামহীন ফুলের পাপড়ির গায়ে প্রবল মায়ায় এঁকে দেওয়া বন্ধুত্বের গোপন নাম।

এই নিওলিথিক্যাল শহরে কোন বুড়ো ভবঘুরের জন্য এক টুকরো রুটির নিশ্চয়তা না থাকলেও জানি পেলব হাওয়া, গ্রাম্পি বিড়াল বৃষ্টিগন্ধী কার্নিশে ছড়িয়ে দেয় তোমার হাঁসিমুখ! না না তোমাকে অপরাধবোধপ্রবণ বানাতে চায়নি বরঙ বলছি হাসো, যে গান পৃথিবী, আকাশ, অথবা তোমার হৃদয় জুড়ে নেমে আসে তার কসম! থেমো না, তুমি তাকিয়ে আছো যে পথের পানে, তার ধুলিগ্রন্থে সহস্র কদম ফুল ফুটে আছে তোমার জন্য।

পরিহাস্যোজ্জ্বল তরুণী, তোমাকে বলি, তুমিই সেই ওয়েস্টার্ন আউট ল, নীতিপ্রবণ উন্মাদ! ঝড়ো বাতাসে যে শিষ দিতে দিতে ধুয়ে ফেলতে পারে সম্পর্কের দীনতা। তোমাকে দেখে মনে পড়ে অহং এর গ্রীবা ছুয়ে কিভাবে আঁকতে হয় বন্ধুত্বময় হৃদয়!

আমাদের সাম্প্রতিক স্মৃতি থেকে যে ফিসফাস, স্ল্যাং কিংবা কপট রাগ এসব অপার্থিব গল্প নিয়ে স্পিলবার্গ কোন পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করবে না জেনেও আমি তার বিপরীতে অর্থহীন চিঠি লিখতে বসি, অথচ কে না জানে একদিন চিঠিই হয়ে উঠতে বেপোরোয়া স্মৃতি, অশ্রুর চেয়েও মায়াময়।

সূর্যমুখী হও অথবা সূর্যগন্ধী, হও স্বপ্ন-রাঙা সবুজ ফড়িং যার ডানায় আদিগন্ত আকাশ - ভ্রমণ প্রবণতা। ভায়ালো বাজাতে পারো, কেটে দাও গর্ভবতী বিষাদের জঠর, এমন হবে নিশ্চয় তোমার পায়ে পায়ে প্রজাপতির ন্যায় আনন্দ এসে চুমু খেয়ে যাবে।

প্রার্থণায়,
যার কোন বিনিময়যোগ্য অসাধারণ গল্প নেই।
সর্বশেষ এডিট : ২০ শে জুলাই, ২০১৩ দুপুর ২:৫২
৪৭টি মন্তব্য ৪৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

থাক অহমিকায়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৮ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৫


তোমার রঙিন আকাশে নেই
যে অমাবস্যার- অন্ধকার
ঝলমল করছে শুধু চাঁদ-
ডুবছ ডুবছ সুখমারী রাত!
উড়ছ শঙ্খচিলের ডানায়;
তোমার আকাশে অমাবস্যা নাই।

আমি মাটি বন্দি হয়েছি
মরার আগেই- মরার আগেই-
স্বপ্ন দেখি শুধু হুতুম পেঁচা হব... ...বাকিটুকু পড়ুন

বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৮ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৫০



বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন[

শেখ মুজিব ইতিহাসের খলনায়ক।
জাতীয় বেইমান।
পাকিস্তান ভাঙার অপরাধী।
- এই কথাগুলো আপনি বিশ্বাস করেন?
তাহলে আজ আপনাকে একটা অনুরোধ করব- একবার শুধু থামুন।

রাগ... ...বাকিটুকু পড়ুন

প্রিয় কন্যা আমার- ৯৩

লিখেছেন রাজীব নুর, ১৮ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:২৫

ফারাজা তাবাসসুম খান-
অনেকদিন তোমাকে নিয়ে লিখি না। খুব ব্যস্ত আছি। আমার সব সময় নিয়ে নিচ্ছে অফিস। আমি অফিস থেকে তোমাকে ফোন করলে তুমি কথা বলতে চাও না। আবার আমি... ...বাকিটুকু পড়ুন

Mystic River – জোয়ারে ফিরে আসে সবকিছু

লিখেছেন রাজসোহান, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ৯:৩১



১৯৭৫ সালের বোস্টন। শ্রমজীবী মানুষের সাধারণ পাড়া। রাস্তায় হকি খেলছিল তিনটে বাচ্চা ছেলে। হঠাৎ বল গড়িয়ে পড়ল ড্রেনে। খেলা ওখানেই শেষ। ফুটপাতের একপাশে তখন সদ্য ঢালা ভেজা সিমেন্ট। ছেলেগুলো কাঠি... ...বাকিটুকু পড়ুন

গোলাপী এখন বাসে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১:২০


দেশে আজ থেকে পিংক বাস সার্ভিস চালু হয়েছে। ঢাকা সহ আরও তিনটি বড় শহরে এই বাস চলবে। খবরটা শুনে মনে হলো, দেশ যেন হঠাৎ করেই এক ধাপ আধুনিক হয়ে... ...বাকিটুকু পড়ুন

×