somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার পরিচয়

কখনো কখনো কোন আবেগে আহত হলে লিখি,যা মন চায়।বাকি সময়টা পড়ি,যা মন চায়।

আমার পরিসংখ্যান

আমার সকল পোস্ট (ক্রমানুসারে)

সারনীতে ব্রাত্য

লিখেছেন ধ্রুব প্রত্যয়, ১৬ ই জুলাই, ২০১৭ দুপুর ১২:৪৬

আমার একটু দৈর্ঘ্য আছে,একটু প্রস্থও।
ধর্তব্যের বাইরেই হোক- একটু ভরও আছে।
হাতে মাপা সীমিত উচ্চতা আছে।
সাথে আছে অসীম নীচুতাও।

আমি হয়তো একটু জমাট পদার্থসমগ্র কেবল।
তবু চাপ-সন্তাপে সংবেদনশীল অনর্গল।
অণুর কোটরে দ্বিধার ভেদ।
যোজ্যতা শীতনিদ্রায়।
কখনো ভয়ে কখনো লজ্জায়।
তেজষ্ক্রিয়তার স্বপ্ন দেখি ভরদুপুরেও।
না পেলে ভাবি,হয়তো পাবো পরবর্তী অনুচ্ছেদ।

আমি কোন সারনীতে নেই।
আসন্ন অধ্যায়ের ভয়ে খুব অসুস্থ।
বল নেই তাই কেবল... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৭৫ বার পঠিত     like!

কুপন

লিখেছেন ধ্রুব প্রত্যয়, ১৩ ই জুলাই, ২০১৭ রাত ৩:১২

।। কূপন ।।

ঈশ্বরের চোখে পলক নেই-
তবু সেই চোখে বিঁধে যাওয়া প্রায় অলীক কুপন।
এমন নির্লজ্জ সুখ পেলেই উদরে পোষাবে কেন?
সে সুখ তো নিজের পায়ে ফিরেনি।
ফিরেছে কোমল মখমল চাঁদরে-
পরম ওমের উষ্ণতা নিয়ে।
সে উষ্ণতাও উচ্চতা ভেদে ভিন্ন।

ঈশ্বরের চোখে পলক নেই;
তবু সে চোখের ছানি সাড়াতে এতোদিন!
নিশ্চুপ-নিঢেউ দৃষ্টি,যা সর্বাঙ্গে স্থির-
ভুল জমিতে ভুল বীজ... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১৪৩ বার পঠিত     like!

দরোজা খুলে দেয় লাশ

লিখেছেন ধ্রুব প্রত্যয়, ০৮ ই জুলাই, ২০১৭ রাত ১০:৫৩

হঠাৎই একদিন
দরোজা খুলে দাঁড়ালো এক লাশ।
যদিচ কোন পূর্বাভাস ছিলো না,তথাপি
অপর ব্যক্তি কোন অভিব্যক্তি ছাড়াই
ঘরে এলেন,খুব নতুন হলেন জলে।
বিগ্রহে সোপর্দ করলেন সরল অস্ত্র
তারপর প্রতিদিন বিজ্ঞপ্তিহীন
নৈর্ব্যক্তিক লাশ দরজা খুলে দিয়ে যেতে থাকে।

স্তুপাকারে দরোজার পাশে জমতে থাকলো লাশ,
অপর ব্যক্তির
জলখাবারের অনশন মিটলো আপাত।
ঘরের আনাচে কানাচে আরো ঘর বইছিল
কেউ ফিরেও এগুলো... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১২২ বার পঠিত     like!

ভাজ্য,ভাজক,ভাগশেষ

লিখেছেন ধ্রুব প্রত্যয়, ০৬ ই জুলাই, ২০১৭ রাত ১:৩৩

ধরে নিলাম নিত্য-অনিত্যের খেলায়,
আমরা দু'জন অলীক পুতুল!
যা কিছু মিথ্যে,যা কিছু ভুল
আমূল কশেরুকায় গেঁথে ভয় ধরায়!

আচ্ছা,ধরে নিলাম পুরোটাই স্বপ্নঃ
শুরু থেকে একদম পুরো শেষ;
তবু স্বপ্নটা যতই হোক বা ক্ষীন-
এবার তবে এসো জীবনটা
এমনভাবে সাজাই যেন-
সত্যিই সত্য হোক স্বপ্নের রেশ;
যেমন আমি ভাজ্য,তুমি ভাজক-
যাকিছু আমার ভেঙে গুড়িয়ে খড়-কুটা!
আর স্বপ্নের জানালার বাইরেটা ভাগশেষ... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৮৭ বার পঠিত     like!

দূরবর্তী কারাগার

লিখেছেন ধ্রুব প্রত্যয়, ০৪ ঠা জুলাই, ২০১৭ দুপুর ২:০৪

যে করেই হোক,সে দুপুরটা স্তম্ভিত
বজ্রের মত তাকিয়ে আছে আজো।
মেঘ পোড়ানো রোদ ছিল সেদিন।
স্বচ্ছ কিংবা সচ্ছল একটা দুপুর ছিল-
সব কিছুর শুরুতে। তোমার জোড়া ভুরুতেও।

মিষ্টি গন্ধের মাতম ছিল,
ছন্দে তাথৈ ছিল সব কবিতারা।
হোক স্তব্ধ তবু তা থেমে থাকে না-
সময় জানা থাকলেও
ঠিকই বোঝা যাচ্ছিল ধূর্ত-সন্ধ্যে
জড়িয়ে নিচ্ছে আমাদের।

যেভাবেই হোক সেই ছদ্মবেশী
সন্ধ্যার মত মেঘ-মেঘ কালো দুপুর
বনসাঁই... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ৯০ বার পঠিত     like!
আরো পোস্ট লোড করুন
ব্লগটি ৫১৭ বার দেখা হয়েছে

আমার পোস্টে সাম্প্রতিক মন্তব্য

আমার করা সাম্প্রতিক মন্তব্য

আমার প্রিয় পোস্ট

আমার পোস্ট আর্কাইভ