somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জন্ম আমার ‘বৃথা’ হল মা গো......

১২ ই নভেম্বর, ২০১১ রাত ১২:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
জন্ম আমার ‘বৃথা’ হল মা গো...


সাবিনা ইয়াসমিন এর কণ্ঠে শুনেছিলাম....'জন্ম আমার ধন্য হল মা গো'....মুগ্ধ হয়ে এখনো শুনি...বার বার শুনব...!কারন আমি সত্যি মনে করি যে এ দেশে জন্ম নিয়ে আমার জীবন ধন্য।হয়তো অনেক কিছুই পাইনি।কিন্তু যতটুকুই পেয়েছি সেই ঋণ কোনদিনও শোধ হবার নয়।আমি জানি যে আমার মত অনেকই ভাবে...এ দেশ তাদের সব কিছু,তাদের জীবন মরন।কিন্তু একথাও সত্য যে অনেকেই ভাবে...এ দেশে জন্ম নিয়ে তাদের জীবন বৃথা... তারা বলে যে এ দেশে জন্ম নিয়ে তারা ‘পাপ’ করেছে!

আমি খুব অবাক হয়ে ভাবি তারা কিভাবে এই কথা বলতে পারে।আমার এক বন্ধু(!)সেদিন আমাকে হঠাৎ বলল যে এ দেশে জন্ম নিয়ে যে পাপ করেছি,সেই পাপ থেকে খুব শীঘ্র মুক্তি পাচ্ছি!কিভাবে?সে এ দেশ ছেড়ে বিদেশ চলে যাচ্ছে।এ কথাটি শুনে আমার এতো খারাপ লাগল যে আমার ইচ্ছে করছিল ওর উপর ঝাঁপিয়ে পরি।কিন্তু আমার চাইলেই সব কিছু করতে পারি না...কারণ আমাদের সবসময় ভদ্রতার মুখোশ পরে থাকতে হয়!

আমি ওকে কিছু প্রশ্ন করেছিলাম।আমি বলেছিলাম... আমি একটি মধ্যবিত্ত পরিবারের ছেলে।আমার বাবা মা আমকে হয়ত ততটুকু চাকচিক্য পূর্ণ জীবন দিতে পারেনি...উচ্চবিত্ত পরিবারের ছেলেমেয়েরা যতটুকু পায়। তাই বলে কি আমি কখনো বলবো যে আমার পরিবার আমাকে এসব দিতে পারেনি বলে এই পরিবারে জন্ম নিয়ে আমি ‘পাপী’?
ও আমাকে জিজ্ঞেস করেছিল যে এসব কথা শুনে আমি কেন এতো ব্যাকুল হচ্ছি।আমি বলেছিলাম...তুমি যদি তোমার মা কে আজ বল...মা তোমার গর্ভে জন্ম নিয়ে আমি পাপ করেছি...আমি পাপী... তোমার মা কি সেই কষ্ট সহ্য করতে পারবে? আমি ব্যাকুল হচ্ছি কারণ আমার দেশ আমার মা তোমার কথা শুনে এমনি কষ্ট পাচ্ছে। আমার কথা শুনে ওর মাঝে হাসির ফোয়ারা ছুটছিল...বিদ্রুপের হাসি।কিন্তু এ বিদ্রূপ তো শুধু আমার প্রতি নয়... এ বিদ্রূপ আমার মা এর প্রতি... আমার দেশের প্রতি।আমি কি করে এই যাতনা সহ্য করতে পারি?
আমি পারিনি... সহ্য করতে এ অপমান....আমার মা এর প্রতি এই লাঞ্ছনা।আমার সামর্থ্যর সবটুকু দিয়ে লড়েছি....সত্যিকারের যুদ্ধে হয়তো অংশগ্রহণ করতে পারিনি...কিন্তু খুব সামান্য হলেও বুঝতে পেরেছি....মুক্তিযুদ্ধের সময় যোদ্ধাদের মাঝে কত বেশি আবেগ কত বেশি দেশপ্রেম কাজ করেছিল।তাই.....‘সালাম সালাম হাজার সালাম হাজার শহীদ স্মরণে’।

হয়তো যারা আমার সেই বন্ধুটির মত মহৎ(!) চিন্তার অধিকারী তারা বলবেন সমস্যায় জর্জরিত এই দেশটির জন্য একজন মানুষের একার পক্ষে কতটুকুই বা করা সম্ভব!মহাসমুদ্রের কাছে তা কিছুই না।আমি তাদের বলব.... রবি ঠাকুরের সেই কবিতা ‘ছোট ছোট বালুকনা বিন্দু বিন্দু জল....গড়ে তোলে মহাদেশ সাগর অতল’।
হ্যা....অনেকেই বলবেন যে আমি শুধু বড়বড় কথা বলছি কাজের কাজ কতটুকু করি।তাদের কে বলব অন্তত আমার দেশের জন্য কিছু করার ইচ্ছেটুকু তো আছে।আর অনেকেই তো তাদের সবটুকু দিয়ে দেশের জন্য করছে।তবে আমি কিংবা আপনি করতে আপত্তি কোথায়?
আমি যখন সেই ‘বিদেশপ্রেমিক’ বন্ধুটিকে বলেছিলাম....দেশকে মা ভাবতে পারোনা?সে বলেছিলো.... ‘বিজ্ঞাপন’ ছাড়ো।দেশকে মা বলা তার কাছে ‘বিজ্ঞাপন’?আমি অবাক হয়েছিলাম....কেঁদেছি মনে মনে... ভেবেছি তার মত দুর্ভাগা আর কজন আছে যে নিজের মূলকে অস্বীকার করতে পারে....!প্রার্থনা করেছি....হে ঈশ্বর তুমি রামের(!) সুমতি দাও!

সে বলেছিলো যে এই জঞ্জলে ভরা দেশটিকে কোনদিনও ঠিক করা যাবে না...!কিন্তু আসলেও কি তাই?আমাদের দেশটি কি কোনদিনও সামনে যাবে না?আমি বিশ্বাস করি...একদিন আমাদের দেশও সামনে এগিয়ে যাবে...আমাদের দেশও হবে অন্য অনেক দেশের জন্য অনুপ্রেরনা।হিংসা বিদ্বেষে পূর্ণ নোংরা রাজনীতি থেকে আমরা একদিন বেরিয়ে আসব।এমন দিন আসবে যেদিন সুযোগ থাকা সত্তেও আমরা কেউ দুর্নীতি করব না....রোগ শোক ক্ষুধা দারিদ্র্য থেকে আমরা একদিন মুক্তি পাবো।একদিন ছুটি হবে....সেই দিন আসবেই!
আমরা সবাই মনে প্রাণে এসব বিশ্বাস করি কারণ আমরা জানি...কোন দেশই পরিপূর্ণ নয়...তাকে পরিপূর্ণ করে গড়ে তুলতে হয়।
তাই আমি বার বার বলতে চাই “জন্ম আমার ধন্য হল মা গো....”
সর্বশেষ এডিট : ১২ ই নভেম্বর, ২০১১ ভোর ৬:৪১
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মার্কিন সেনা কর্মকর্তা কর্মকর্তার মেজর নিদাল্ল হাসানের মৃত্যুদণ্ড.....

লিখেছেন জুল ভার্ন, ১০ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:৩২



নিদাল হাসান (পুরো নাম: নিদাল মালিক হাসান) হলেন মার্কিন সামরিক বাহিনীর একজন সাবেক মেজর এবং মনোরোগ বিশেষজ্ঞ (Psychiatrist)।

২০০৯ সালে যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে সংগঠিত এক... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

শরিয়াতন্ত্রের নিষ্ঠুরতা, ধর্মীয় উগ্রবাদ ও নৈতিক দেউলিয়াপনা

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই অক্টোবর, ২০২৬ রাত ১২:৪৭


পৃথিবীজুড়ে মুসলমানদের প্রতি ঘৃণা বাড়ছে। এই বিদ্বেষ শুধু ইসরায়েল বা তার পৃষ্ঠপোষক ডানপন্থী দেশগুলোর মধ্যে সীমাবদ্ধ নেই। কানাডার মতো তুলনামূলকভাবে মধ্যপন্থী এবং ফিলিস্তিনের প্রতি জোরালো রাজনৈতিক সমর্থন থাকা আয়ারল্যান্ডের মতো... ...বাকিটুকু পড়ুন

×