somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

‘সালাম অভ্র,সালাম ওমিক্রন ল্যাব,সালাম নবযুগের ভাষাসৈনিক’

১০ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১০:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


‘সালাম অভ্র,সালাম ওমিক্রন ল্যাব’ যাদের কল্যানে আজ আমরা বাংলা ভাষায় ফেসবুক,ব্লগসহ ইন্টারনেটের রাজ্যে অত্যন্ত সহজ ও সাবলীলভাবে বিচরণ করে বেরাতে পারছি।
২০০৭ সালে যখন প্রথম ইন্টারনেটের সংস্পর্শে আসি তখন ইমেইল ব্যবহার ও ব্রাউজিং এর মধ্যে এর ব্যবাহার সীমাবদ্ধ ছিল আমার কাছে।আর এর আগে মাইক্রোসফট ওয়ার্ডে বাংলা লেখা শিখেছিলাম ‘বিজয়’ ব্যবহার করে।বিজয়ের মাধ্যমে প্রথম যখন বাংলা লিখতে শিখলাম তখন যে কি বিস্ময় বোধ করেছিলাম তা বলার মত নয়।কিন্তু বিজয় দিয়ে বাংলা লেখা ছিল নিঃসন্দেহে খুব কঠিন একটি কাজ!যথেষ্ট পরিশ্রম হত বাংলা লিখতে।তার উপর কিছুদিন বাংলা টাইপ না করলে ভুলে যেতাম বাংলা কী গুলোর অবস্থান। আসলে একই সাথে ইংরেজি ও বাংলা কী গুলোর অবস্থান আলাদাভাবে মনে রাখা সত্যিই বড় কষ্টের কাজ!
একদিন আমার এক বন্ধু সন্ধান দিল ‘অভ্র’ নামক এক সফটওয়্যারের।ব্যবহার শুরু করার পর আমার আনন্দ আর দেখে কে!এত সহজেও বাংলা লেখা যায়!যেখানে এতদিন আমি দেহের সমস্ত ঘাম ঝরিয়ে ‘বিজয়’ দিয়ে বাংলা টাইপ করতাম!
শুরু হল বাংলা দিয়ে টাইপ করা নিত্যদিন। ফেসবুকে বাংলায় কমেন্ট করতে অন্য রকম রোমাঞ্চ বোধ করতাম।ধীরে ধীরে ফেসবুকের বিরাট একটা অংশ বাংলাময় হয়ে গেল! আমি নিশ্চিত এখন অনেকেই ইংরেজীর পরিবর্তে বাংলা ব্যবহার করতে অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে।আমি নিজেই অনেকগুলো ইংরেজি কমেন্টের মাঝে বাংলা কমেন্টগুলোই আগে পড়ি।
যেদিন এই ব্লগের ঠিকানা পেলাম সেদিন যেন আকাশের চাঁদ হাতে পেলাম।চারিদিকে বাংলায় বাংলাময়।বাংলায় এত ভাল ভাল লেখা পড়ে আমি বারাবার মুগ্ধ হয়েছি।একসময় আমিও লেখা শুরু করলাম এবং তা বাংলায়!
এখন অবস্থা এমন হয়েছে যে কেউ এই ব্লগে ইংরেজি লিখলে অস্বস্তি বোধ করি।আমার মনে হয় আমাদের সামু ব্লগের এতবেশি প্রসারের জন্য এখানকার বড় মাপের লেখকদের চেয়ে ওমিক্রন ল্যাবের ‘অভ্র’ এর ভূমিকা কোন অংশে কম নয়।আসলে ‘অভ্র’ না থাকলে কি আর বাংলা লেখা এত সহজ হত!!আর তাইতো ‘অভ্র’ নিয়ে আমার এই বিশুদ্ধ আবেগ কাজ করে সবসবময়!
ফেব্রুয়ারী মাস আমাদের প্রিয় মাতৃভাষার মাস। আমাদের প্রিয় বাংলা ভাষার মাস।৫২ সালে সালাম,বরকত,রফিক,জব্বার,শফিকেরা জীবন দিয়ে লড়াই করেছিল বাংলা ভাষার সম্মান প্রতিষ্ঠা করতে। আর আজ এই ওমিক্রন ল্যাব তার ‘অভ্র’ দিয়ে লড়াই করে যাচ্ছে বিশ্বজুড়ে আমাদের প্রাণের ভাষাকে ছড়িয়ে দিতে!
তার তাই ভাষাআন্দোলনের এই মাসে ভাষা শহীদদের সাথে সাথে বিনম্র শ্রদ্ধা জানাই ‘ওমিক্রন ল্যাব’ টিমকে!
‘সকল ভাষা শহীদ’ সালাম তোমাদের!
‘সালাম অভ্র,সালাম ওমিক্রন ল্যাব’
সর্বশেষ এডিট : ১০ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১০:৪৭
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মার্কিন সেনা কর্মকর্তা কর্মকর্তার মেজর নিদাল্ল হাসানের মৃত্যুদণ্ড.....

লিখেছেন জুল ভার্ন, ১০ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:৩২



নিদাল হাসান (পুরো নাম: নিদাল মালিক হাসান) হলেন মার্কিন সামরিক বাহিনীর একজন সাবেক মেজর এবং মনোরোগ বিশেষজ্ঞ (Psychiatrist)।

২০০৯ সালে যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে সংগঠিত এক... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

শরিয়াতন্ত্রের নিষ্ঠুরতা, ধর্মীয় উগ্রবাদ ও নৈতিক দেউলিয়াপনা

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই অক্টোবর, ২০২৬ রাত ১২:৪৭


পৃথিবীজুড়ে মুসলমানদের প্রতি ঘৃণা বাড়ছে। এই বিদ্বেষ শুধু ইসরায়েল বা তার পৃষ্ঠপোষক ডানপন্থী দেশগুলোর মধ্যে সীমাবদ্ধ নেই। কানাডার মতো তুলনামূলকভাবে মধ্যপন্থী এবং ফিলিস্তিনের প্রতি জোরালো রাজনৈতিক সমর্থন থাকা আয়ারল্যান্ডের মতো... ...বাকিটুকু পড়ুন

×