somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিপ্লবের জন্য কান্না

১৬ ই ফেব্রুয়ারি, ২০১২ সন্ধ্যা ৭:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



বিপ্লব বিপ্লব করে যখন তোর দেশ মা কেঁদে ওঠে,
মায়ের সেই করুণ আর্তনাদ তোর কর্ণে পৌছায় না,
এত সময় কই তোর!
তোকে তো মার্ক্সবাদ,লেনিনবাদ জানতে হবে!
তত্ত্বজ্ঞানে তোকে তো সেরাদের সেরা হতে হবে,
নইলে যে তুই বিপ্লবী হতে পারবি না!

তুই বিপ্লবের ধুয়ো তুলিস তোর খাতা কলমের নিদারুণ সংঘর্ষে,
বিপ্লবের আহবানে তোর কী-বোর্ড জুড়ে চলে উন্মত্ত সাইক্লোন টর্নেডো।
তত্ত্ব কথায় তুই ওস্তাদ,মাইরি বলছি!
প্রশ্ন করছি তোকে,তোর টি শার্টে চে কেন এত টকটকে লাল?
সত্যি করে বল,তোর বিপ্লবে কি চে তাহলে লজ্জা পেল?

তোর বিপ্লবের জন্ম বইয়ের পাতায়,মৃত্যুও সেখানেই!
কারণ তোর ঐ নরম দেহ যে কষ্ট সহ্য করতে পারে না,
রাজপথে নামলে যে তোর পায়ে ফোসকা পড়ে যাবে,
অরণ্যে গেলে যে তোর গায়ে হিংস্র শ্বাপদ আঁচড় দেবে!
এত ক্লেশ যদি বিপ্লবে তবে কি তা বইয়ের পাতাতেই শ্রেয় নয়?

বিপ্লবী,ও নবযুগের বিপ্লবী চোখ মেলে তাকিয়ে দেখ
হিংস্র হায়না তোর মায়ের বক্ষ উন্মোচনে ব্যস্ত!
কি খুব বেশি ঘা লাগল তোর আত্নসম্মানে?
তাহলে কেন তুই এতদিন মরার মত চোখ বুজে ছিলি,
যখন তোর দেশের প্রতিটি অঙ্গে ধর্ষকের হাতের স্পর্শ লেগেছে?
বল,দেশটা কি তোর মা না?

কেন বিপ্লব শুধু ঘরের অন্ধকারে লুকিয়ে থাকবে?
যে মূর্খ বোঝে না বিপ্লব কী,মা-মাটি-দেশ কী,
তাকে কেন তুই ‘মার্ক্সবাদ’এর মাহাত্ন্যে বর্ণনা করিস?
তার মুখে বন্দুকের নল ঠেকিয়ে তাকে শিক্ষিত করে তুলতে পারিস না?
কেন,শোষকের শক্তিমান আগ্নেয়াস্ত্রে তোর এত ভয়?
তাহলে এ তুই কেমন বিপ্লবী?

শুধু একবার বল,
আর কত দানবের আগমন ঘটলে তুই বন্দুকের নল উঁচিয়ে রাজপথে নামবি?
আর কত বেশি রক্তশোষক জন্ম নিলে তুই তোর বুকের কালো রক্ত ঝরাবি?
আর কত বেশি দেরি হয়ে গেলে তুই সত্যিকারের একজন বিপ্লবী হবি?
সর্বশেষ এডিট : ২৫ শে আগস্ট, ২০১২ রাত ১১:৩৩
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমার হারিয়ে যাবার গল্প

লিখেছেন রানার ব্লগ, ২৪ শে মার্চ, ২০২৬ বিকাল ৫:৩২

তোমাকে আমি কোথায় রাখি বলো,
চোখের ভিতর রাখলে
ঘুম ভেঙে যায় বারবার,
বালিশের নিচে রাখলে
স্বপ্নে এসে কাঁদো।

তুমি কি জানো
আমার এই শরীরটা এখন
পুরোনো বাড়ির মতো,
দরজায় হাত দিলেই কেঁপে ওঠে,
জানালায় হাওয়া লাগলেই
তোমার নাম ধরে ডাকে।

আমি... ...বাকিটুকু পড়ুন

আহলে হাদিস একটি সুনিশ্চিত পথভ্রষ্ট ও জাহান্নামী দল

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৪ শে মার্চ, ২০২৬ রাত ৮:৫৮




সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতাম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে তাঁর পথ... ...বাকিটুকু পড়ুন

মানব সভ্যতার নতুন অধ্যায়

লিখেছেন হুমায়রা হারুন, ২৫ শে মার্চ, ২০২৬ রাত ৩:০৭


আজ মানব জাতির নতুন অধ্যায়ের সূচনা হলো।
তারিখঃ ২৪ শে মার্চ, ২০২৬
সময়ঃ বিকাল ৪টা, (নর্থ আমেরিকা)
আমেরিকার কংগ্রেস স্বীকার করে নিল ভীন গ্রহের প্রাণীর অস্তিত্ব। স্বীকার করে নিল পৃথিবীর... ...বাকিটুকু পড়ুন

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে মার্চ, ২০২৬ ভোর ৫:৫৫

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।
আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই কালরাতে Operation Searchlight নামের বর্বর অভিযানের মাধ্যমে পাক আর্মি নিরস্ত্র বাঙালির উপর ইতিহাসের জঘন্যতম... ...বাকিটুকু পড়ুন

ওয়ান-ইলেভেন: স্মৃতিহীন জাতির হঠাৎ জাগরণ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৫ শে মার্চ, ২০২৬ সকাল ৮:৩০

কাভার- সরাসরি আপলোড না হওয়াতে!!


ওয়ান-ইলেভেন: স্মৃতিহীন জাতির হঠাৎ জাগরণ!

জেনারেল মাসুদের গ্রেপ্তার হতেই হঠাৎ দেখি-
সবাই একসাথে ওয়ান-ইলেভেন-কে ধুয়ে দিচ্ছে!

মনে হচ্ছে, এই জাতির কোনো অতীতই নেই।
বাঙালির স্মৃতিশক্তি আসলেই কচুপাতার পানির মতো-এক ঝাপটায়... ...বাকিটুকু পড়ুন

×