আরে হিটার০০৭ আপনি ইতিমধ্যে চলে এসেছেন, আসুন, আপনার বাকী সঙ্গি সাথী কই-একে একে বাকীরাও আসুন।
চামচা, আসুন আপনাকে একটা গল্প শুনাই ঈশপের গল্প নয় তবুও একটা মোরাল পেয়ে যাবেন-
কোন এক গ্রামের পুকুরের দুই পাড়। দুজন লোক। সুবহে সাদেকের অক্ত। একজন মুসল্লি নামাজ আদায়ের মানসে অজু করছেন। অন্যজন চোর, রাতের চুরি শেষে গা ধুয়ে ঘরে ফেরার পায়তারা করছেন। দুজই নিজের কাজে মগ্ন। হঠাৎ মুসল্লির নজরে পরলো পুকুরের ওপাড়ে মানুষকে আল্লাহ ভয়ে আৎকে উঠলো তার হৃদয় আহারে উনি না জানি কত বড় মুসল্লি আমার আগে অজু করছেন মনে মনে আল্লাহর দরবারে দোয়া করলেন হে আল্লাহ আমার একজন সাচ্চা মুসলমান হওয়ার তৌফিক দাও।
এদিকে চোরও লক্ষ করলো পুকুরের ওপারের মুসল্লিকে, ভাবলো যা শালা আমি নিজেকে মস্ত বড় চোর ভাবতাম, এ যে দেখি আমার চেয়েও বড় চোর। প্রণাম গুরু আজ থেকে আমি তোমার সাগরেদ।
তো বুঝলেন হিটার সাহেব নিজে যা অন্যকে তাই ভাববেন এটাই তো স্বাভাবিক আপনার/আপনাদের জন্য।
ভাই হিটার০০৭ আরেকবার আয়নায় নিজের মুখ দেখুন, আর নিজের কাছে আয়না না থাকলে আমি ধার দিতে পারি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


