নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর (বৃহত্তর নোয়াখালী) তিন জেলার ১৩ টি সংসদীয় আসন ও ২০টি উপজেলার নির্বাচনে এবার ডিজিটাল ছোঁয়া লেগেছে। নির্বাচন উপলক্ষ্যে এ এলাকার একমাত্র অনলাইন পত্রিকা নোয়াখালী ওয়েব 'আমাদের নোয়াখালী' নামে তাদের একটি সহযোগী প্রকাশনার শুভ সূচনা করতে যাচ্ছে। প্রকাশনাটির প্রথম সংখ্যার প্রচ্ছদ প্রতিবেদন 'সংসদ নির্বাচন' এবং দ্বিতীয় সংখ্যায় 'উপজেলা নির্বাচন'। মূলত নির্বাচনে (সংসদ/উপজেলা) চুড়ান্ত প্রার্থীদের ছবিসহ জীবন বৃত্তান্ত এবং সামাজিক ও রাজনৈতিক কর্মকান্ডের পূর্ণাঙ্গ তথ্য প্রকাশ করা হবে। এছাড়াও এ অঞ্চলের ভোটার এবং ভোট সংক্রান্ত বিভিন্ন তথ্য ও বিশ্লেষণ রিপোর্ট প্রকাশিত হবে। ম্যাগাজিনটির অনলাইন ভার্সনেও এসব তথ্য পাওয়া যাবে। সাইটটির ঠিকানাঃ http://www.amadernoakhali.com
ফলে দেশ বিদেশে ছড়িয়ে থাকা বৃহত্তর নোয়াখালীর লক্ষ লক্ষ মানুষ তাদের প্রার্থীদের সম্পর্কে জানতে পারবেন যা তাদের যোগ্যপ্রার্থী নির্বাচনে মতামত প্রতিফলনের ক্ষেত্রে বিশেষ সহায়ক হবে।
উল্লেখ্য, নোয়াখালী ওয়েবের একটি বিশেষ টিম ইতোমধ্যে তাদের কাজ শুরু করেছে। প্রকাশনা ছাড়াও নোয়াখালী ওয়েব এর সাইটে নির্বাচনে প্রার্থীদের প্রচার প্রচারণার নিয়মিত খবরাখবর তাৎক্ষনিকভাবে পাওয়া যাবে।
এজন্য নির্বাচনে (সংসদ/উপজেলা) প্রার্থী/প্রার্থীর সাথে সংশ্লিষ্টদের প্রার্থী সম্পর্কে ছবিসহ তথ্য বিবরনী [email protected] ইমেইল ঠিকানায় প্রেরণ করার জন্য অনুরোধ করা হয়েছে। এ সংক্রান্ত সরাসরি যোগাযোগ : ০১৭২০১২৪২০৪, ০১৭২০১২৪২০৬, ফ্যাক্স : ৮৮০ ২ ৮৩১১৫৩৭
নোয়াখালী ওয়েবের ঠিকানা : http://www.noakhaliweb.com.bd
নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর (বৃহত্তর নোয়াখালী) জেলার নির্বাচনে এবার ডিজিটাল ছোঁয়া...
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
১টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
আর কত সহ্য করবে মানুষ? এবার জেগে ওঠার সময়!
আর কত সহ্য করবে মানুষ? এবার জেগে ওঠার সময়!
কোনো দেশ, জাতি, গোষ্ঠী কিংবা মানুষ বিপর্যয়ের মুখে পড়লে অনেক কিছু শেখার থাকে। সংকটের সময়ই মানুষের প্রকৃত পরিচয় প্রকাশ পায়। যেমন আজকের... ...বাকিটুকু পড়ুন
তবুও পাশাপাশি

দুটো আলাদা ডালে। ডাল দুটো বেশ দূরে । তারপরও তারা একে অপরের খুব কাছে। এই মেঘলা বিকেল মনে হচ্ছে সন্ধ্যার আধো ছায়ায়... ...বাকিটুকু পড়ুন
পথ চলতে - ৫

আমার 'প্রসঙ্গঃ আবু বকর' বিষয়ক লেখাটির 'হাদিস অনুযায়ী স্বামীর চরিত্রের সার্টিফিকেট হল তার স্ত্রী' পড়ে ব্লগে একজন মন্তব্য করেছেন, "ইসলামের হাদিস অনুসারে ৪টি বিয়ে করতে পারবেন। এবং আপনার ৪টি বউ... ...বাকিটুকু পড়ুন
তুমি যদি ফিরে না আসো

রাত তখন একটা বেজে সতেরো মিনিট। ঢাকা শহরের এই সময়টাকে আমার খুব অদ্ভুত মনে হয়। শহরটা ঘুমিয়ে পড়েছে বলে মনে হয়, অথচ কোথাও না কোথাও কেউ... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।