নোয়াখালী ওয়েব ডিজিটাল ফোরাম ঢাকা বিশ্ববিদ্যালয় ইউনিট গঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা বিভাগে অধ্যয়নরত বৃহত্তর নোয়াখালীর শিক্ষার্থীদের নিয়ে প্রানবন্ত মুক্ত আলোচনা সভায় নোয়াখালী অঞ্চলের এতিহ্য, সংস্কৃতি, সমস্যা, সম্ভাবনাসহ বিভিন্ন বিষয় বৃহত্তর জনগোষ্ঠির মাঝে তুলে আনার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়। পাশাপাশি ডিজিটাল বাংলাদেশের স্বপ্নের পথযাত্রী তারুণ্যদ্বীপ্ত শিক্ষার্থীদের নোয়াখালী ওয়েবের মাধ্যমে বিশ্ব দরবারে নিজেদের পরিচিত করার অবিরাম চেষ্টার কথাও উঠে আসে আলোচনায়।
মুক্ত আলোচনা সভায় নোয়াখালী ওয়েবের সম্পাদক খালেদ সাইফুল্যাহ বলেন, এক সময় অনলাইনে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের পরিচিতি খুঁজে পাওয়া গেলেও নোয়াখালী অঞ্চলকে জানার জন্য অনলাইনে কিছুই ছিল না। সেই ক্ষোভ, আকাঙ্ক্ষা থেকে নোয়াখালী ওয়েব নামে অনলাইন পত্রিকা প্রতিষ্ঠা করি। নোয়াখালী ওয়েব প্রতিষ্ঠা লগ্ন থেকেই নোয়াখালীবাসীকে তুলে ধরার অবিরাম চেষ্টা চালাচ্ছে। বাংলাদেশের অনলাইন পত্রিকাগুলোর মধ্যে নোয়াখালী ওয়েব বর্তমানে বিশ্ব র্যাংকিং এ দ্বিতীয় স্থানে রয়েছে। তিনি আরও বলেন, আমরা চায় একদল তারুণ্যদ্বীপ্ত মেধাবীর হাত ধরে নোয়াখালী ওয়েবকে আরো সামনে এগিয়ে নিতে। সে লক্ষ্যেই নোয়াখালী ওয়েব ডিজিটাল ফোরাম ঢাবি শাখা গঠনের উদ্যোগ নেয়া হয়।
মুক্ত আলোচনা সভা শেষে নোয়াখালী ওয়েবের মাধ্যমে ঐতিহ্যবাহী নোয়াখালীবাসীকে সারা পৃথিবীর সাথে সমান তালে পাঁ ফেলার লক্ষ্যে যাত্রা শুরু করেছে নোয়াখালী ওয়েব ডিজিটাল ফোরাম ঢাবি ইউনিট।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী মুহাম্মদ ইয়াছিন আরাফাত সোহাগকে টিম লিডার এবং রাসেল আহমেদ, মোহাম্মদ ইয়াছিন, মোহাম্মদ সোলায়মান নিলয়কে সহকারী টিম লিডার করে নোয়াখালী ওয়েব ডিজিটাল ফোরাম ঢাবি ইউনিটের যাত্রা শুরু হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগে অধ্যয়নরত বৃহত্তর নোয়াখালীর সকল ছাত্রছাত্রী এ ইউনিটের সদস্য থাকবেন এবং প্রত্যেকে এ ইউনিটের জন্য কাজ করবেন। নোয়াখালী ওয়েব’র ঠিকানা : http://www.noakhaliweb.com.bd
একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন
কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?
হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন
আসলে কেউ ফেরে না।
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।