আইজকে চাপ্পুতে মানে http://chapabazi.com এ আলাপ হসসিলো বাংলাদেশের বিশাল বিজয় নিয়ে।
২৭৪ রান চেস কইরা জিতছে
বাংলাদেশের রেকর্ডে এই প্রথম
ঘটনার বিবরনে প্রকাশ
আরে, ওয়েস্ট ইন্ডিজ নাকি খবর পাইছিলো যে বাংলাদেশরে ২৩০ থেকে ২৫০ টার্গেট করে দিলেই নাকি হারানো যায়। কারন বাংগালির ব্যাটিং এ পেটের অসুখ হয়।
তো সেই শুনে ওয়েস্ট ইন্ডিজ এর ক্যাপ্টেন করলো কি ব্যাটিং সাইড বাড়ানোর জন্য আনলো স্পেশালিস্ট উইকেট কিপার। বোলার নিয়ে নামলেন মাত্র ৫ টা। ( যদি কেউ ইনজুরড হয় তখন তো ধরা ) তারপর বললেন: আমরা ২৭০ করবো
ব্যস। যেই কথা সেই কাজ। হয়ে গেলো ২৭৪
এবার তো ওয়েস্ট ইন্ডিজ এর কোচ থেকে শুরু করে পেলেয়ার রা মুচকি মুচকি হাসে।
পেটের অসুখ শুরু হলো বলে
বাংগালিও শুরু করলো সেরাম।
দেখেই মনে হলো যে কোনো সময় ব্যাটসম্যানরা পিচ নোংরা করে দেবে। যা হোক একদম নোংরা করেনি। কোনোমতে ইজ্জত রেখে ২০/২৫ রান করে একে একে বিদায় নিতে লাগলেন।
তো ওয়েস্ট ইন্ডিজের তো মুখে আস্তে আস্তে হাসি ফুটতে লাগলো। এই বুঝি বাংগালি লুংগি মাথায় করে বাড়ি গেলো।
কিন্তু না, শাকিব আইসা হাল ধরলো। আশরাফুলরে বুঝাইলো। ২ জনে মিলা বাংগালির লুংগিতে টাইট কইরা গিটা লাগাইলো।
কিন্তু আশরাফুল তো আশরাফুল। দয়ার সাগর। উইকেট টা না বিলায় আইলে তার আবার দিলে ব্যাথা শুরু হয়। তো সে ঠিক যখন প্রেশার শুরু হলো, ব্যাস উইকেট খানা হাতে তুলে দিয়ে চলে গেলো।
যাহোক মুশফিক আর শাকিব মিলে আবার হাল ধরলো। ওয়েস্ট ইন্ডিজের বুকে আস্তে আস্তে ঠান্ডা মাথায় পেরেক ঠোকা শুরু হলো। ১ রান/ ২ রান। কোনো কোনো সময় ৪। মুখে হালকা হাসি। কোনো গর্ব নাই। কোনো অহংকার নাই। মাশাললাহ।
শুধু কি তাই!!
এমন এক বল ক্যাচ উঠালো সাকিব -- বল পড়লো যেয়ে ২ ফিল্ডারের মাঝে। ২ ফিল্ডার ধরতে যেয়ে একজনের সাথে আরেকজনএর ব্যপক সংঘর্ষ। ঘটনা হলো ২ জনই গুরুত্বপুর্ন বোলার এবং ২ জনেরই ২ টা + ২টা = ৪টা ওভার তখোনো বাকি। ২ জনের একজন তখন বাধ্য হয়ে ইনজুরি নিয়ে কিছুক্ষনের জন্য বাইরে চলে গেলেন।
আরেকজন সাকিবের এই কান্ডের জন্য বলিং এর সময় মারলো গায়ে বল। পাকনা সাকিব তখন টুক করে সেটাকে চালান করে দিলেন সরাসরি বাউন্ডারির বাইরে। ওদিকে বোলারকে ধরলো আম্পায়ার। এক ম্যাচে ২ বার বডি লাইন বলিং। ব্যাস। আর বলিং নয়। শেষ কালে, সেই স্পেশালিস্ট উইকেট কিপার এসে, কিপিং প্যাড খুলে, ঐ বোলের ওভার শেষ করলো।
তো একসময় সাকিবও ৬৫ টা রান করে আউট হয়ে গেলো। এরপর আমাদের রাজ্জাক আইসা বাংলা সিনেমার এন্ডিং টা দিলেন।
কি খেলা। মধুর।
মাশাললাহ। আলহামদুলিললাহ
তো এই হলো টাইগারদের নতুন রুপ।
আমার কেনো যেনো মনে হসসে:সাকিব আমাদের বাংলার রানাতুংগা বা স্টিভ ওয়াহ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


