১৯৭১ সালে স্বাধীনতা অর্জনের পর দেশের অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে ব্যাপক পরিকল্পনা নেয়া হয়। যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের অর্থনৈতিক স্বনির্ভরতা অর্জনের উদ্যোগ শুরু হয়েছিল এসব পরিকল্পনার মধ্য দিয়ে। সে সময় সারাদেশের অর্থনীতি ছিল শোচনীয়ভাবে বিধ্বস্ত। দেশ-বিদেশে অনেকের মনে এ নিয়ে হতাশার সৃষ্টি হয়েছিল। সে সময় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার বাংলাদেশকে ‘তলাবিহীন ঝুড়ি’ বলে অভিহিত করেছিলেন। কয়েক দশক পার হয়ে সেদিনের অর্থনৈতিকভাবে বিধ্বস্ত বাংলাদেশ আজ মাথা তুলে দাঁড়িয়েছে। দেশ-বিদেশের অনেক বিশেষজ্ঞ আমাদের প্রিয় জন্মভূমিকে এশিয়ার উদীয়মান অর্থনৈতিক শক্তি বলে অভিহিত করেছেন। স্বাধীনতার পতাকাবাহী আওয়ামী লীগের নেতৃত্বে দেশ অনেক প্রতিকূলতার মধ্যে এগিয়ে চলেছে কাংক্ষিত লক্ষ্যের দিকে। বিএনপি-জামায়াত জোট আন্দোলনের নামে দেশব্যাপী ধ্বংসাত্মক তাণ্ডব চালিয়েছে গত কয়েকবছর ধরে যাদের মূল লক্ষ্য দেশের অর্থনীতি ধ্বংস ও অস্থিতিশীল অবস্থা সৃষ্টি। কিন্তু এত প্রতিকূলতা সত্ত্বেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার অর্থনৈতিক স্বনির্ভরতা অর্জনের লক্ষ্য থেকে সরে আসেননি। সারাবিশ্বে যখন অর্থনৈতিক মন্দা তখন আমাদের দেশে পর পর ৬ বছর অর্থনৈতিক প্রবৃদ্ধি বজায় থেকেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গঠিত নয়া সরকার দেশের অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে কয়েকটি পদক্ষেপ গ্রহণ করেছেন। তিনি অঙ্গীকার করেছেন, আমরা বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে “দেশের মানুষের জন্য অর্থনৈতিক মুক্তি এনে দেব ইনশাল্লাহ। ভুলে গেলে চলবে না, বাংলাদেশের উন্নয়ন বলতে বোঝায় দেশের ৭০ শতাংশ সাধারণ মানুষের অর্থনৈতিক উন্নয়ন”।
সর্বস্তরে সাধারণ মানুষের অর্থনৈতিক মুক্তিকে অগ্রাধিকার দিচ্ছে সরকার
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
১টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
রম্য: পর্নের সেকাল একাল!
গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে অনেকদিন ধরে লিখব লিখব করছিলাম। সময় হচ্ছিল না। আজ এই গভীর রাতে মনে হলো, লিখেই ফেলি। কেন মনে হলো, সে আলাপে আর না যাই। টপিক হলো:... ...বাকিটুকু পড়ুন
দেশভাগ এবং ধর্ম- অধর্ম

শীতের শেষে সমস্ত গাছের পাতা ঝরে পড়ে।
তখন পাতা ছাড়া গাছ একদম রুগ্ন মনে হয়। শুকনো পাতা দিয়ে মাটির পথ ঢেকে যায়। সেই পথ দিয়ে কোনো পথিক হেটে গেলে... ...বাকিটুকু পড়ুন
জিরো থেকে হিরো (মহাজগৎ সংক্রান্ত) - পর্ব-১

কোন কিছুর অস্তিত্ববিহীন অসীম শূন্যে উদ্ভব ঘটেছে সকল বস্তু ও শক্তি উপাদানের। তাতে কোন স্থান না থাকায় উক্ত বস্তু ও শক্তি উপাদান সমূহ একে অপরের স্থান হয়েছে। সুতরাং... ...বাকিটুকু পড়ুন
শব্দের শক্তি, ভাষার মাধুর্য....
এমিরেটস, কাতার এয়ার লাইন্স ফ্লাইট অ্যাটেনডেন্ট রিক্রুটমেন্টের একটি গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে গ্রুপ ডিসকাশন। গ্রুপ ডিসকাশনের সারমর্ম হচ্ছে—৬-৮ জন কয়েকটি গ্রুপে একটি নির্দিষ্ট টপিক নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করবে। নিজের... ...বাকিটুকু পড়ুন
উচ্চবংশীয় ছাগল!

এককালে কেবল ঘড়িতেই বাজতো টিক টিক- টিক টিক;
বারবেলায় এসে দেখছি টিক টিক বলে কিছু নেই আর ঠিক ঠিক!
বরং 'টিকটক'- এ আকণ্ঠ বুদ হয়ে আছে আবালবৃদ্ধবনিতা!
মানুষের লম্ফঝম্প... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।